এক্সপ্লোর

Jalpaiguri: নালায় আটকে হস্তি শাবক, বনকর্মীদের সাহায্যে উদ্ধার

জঙ্গল থেকেই দল হাতির সঙ্গে শাবকটি চা বাগানে চলে এসেছিল। তাদের সঙ্গে হস্তিশাবক নালা পেরোতে গিয়ে পড়ে যায়।

রাজা সিং, জলপাইগুড়ি: নালায় আটকে পড়লো হস্তি শাবক। গোটা ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। ডুয়ার্সের কারবালা চা বাগানের ঘটনা এটি। ঘটনাস্থলে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায়,  জলপাইগুড়ি অননারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীসহ বনকর্মীরা উপস্থিত হয়। এরপর হস্তি শাবককে নালা থেকে উদ্ধারের চেষ্টা শুরু করেন তাঁরা। 

বনকর্মীদের অনুমান কারবালা চা বাগানের পাশেই রেতী জঙ্গল। সম্ভবত সেই জঙ্গল থেকেই দল হাতির সঙ্গে শাবকটি চা বাগানে চলে এসেছিল। তাদের সঙ্গে হস্তিশাবক নালা পেরোতে গিয়ে পড়ে যায়। রাতের বেলা কোনো ভাবে বাগানের ডিভিশন লাইনে বাগানের নালায় কোনো ভাবে পরে যায় শাবকটি, সেখানেই আটকে যায় হস্তি শাবকটি।  কয়েকঘণ্টার চেষ্টায় হস্তিশাবককে উদ্ধার করে আজ সকালে জঙ্গলে ফেরান বন কর্মীরা। 

বেশ কিছুদিন আগে আলিপুরদুয়ারে কিং কোবরার ছোবলে হার্টফেল হাতির, নালা থেকে উদ্ধার হয়েছিল দেহ। আলিপুরদুয়ার জেলার দলসিংপারার গতিবাড়ি এলাকায় শুক্রবার সকালে স্থানীয় মানুষ দেখতে পায় মৃত হাতির দেহটি। সাপের ছোবলের কারণেই হার্টফেল করে হাতির মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা (পশ্চিম) পারভিন কাসওয়ান। হাতির শুঁড়ের সামনের অংশে ছোবলের ধরন দেখে তা কিং কোবরা সাপ বলেই মনে করছেন বনদফতরের বিশেষজ্ঞরা।

অন্যদিকে, সাত সকালে ঝাড়গ্রাম শহর লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়কে দাপিয়ে বেড়াল দলমার দলছুট দাঁতাল। হেঁটে বেড়াল এদিক-ওদিক। এদিন বালিভাষা এলাকায় হাতির দাপাদাপিতে একঘণ্টা জাতীয় সড়কে বন্ধ রইল যান চলাচল। শেষমেষ বন দফতরের কর্মীরা গিয়ে দলছুট দাঁতালকে কব্জা করে জঙ্গলে ফিরিয়ে দেন। 

বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের জঙ্গল অন্তর্গত সীমানার নিকাশি নালায় মৃত হাতির দেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় বনদফতরকে। এরপর বনদফতরের রেঞ্জ আধিকারিকরা এসে শুরু করে তদন্ত। পুরুষ পূর্ণ বয়স্ক হাতির ছোটো দাঁত দুটি অক্ষতই রয়েছে।  বনদফতর সূত্রে জানা যায়, মৃত হাতির দেহে বহিরাগত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে সাধারণ মৃত্যু মনে হলেও ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যায়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
CM Suvendu Adhikari:
"এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..", NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget