এক্সপ্লোর

বেগুন খেতের মধ্যে পড়ে প্রকাণ্ড গজরাজ, উত্তরবঙ্গে ফের হাতির মৃত্যুতে চাঞ্চল্য

উত্তরবঙ্গে ফের পূর্ণবয়স্ক হাতির মৃত্যুতে প্রশ্নের মুখে বন দফতরের ভূমিকা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ফের উত্তরবঙ্গে পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু। ধূপগুড়ির বেগুন খেত থেকে মৃতদেহ উদ্ধার করল বন দফতর। চাষের জমিতে লাগানো তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু উত্তর খুঁজছে বন দফতর। 

বেগুন খেতের মধ্যে পড়ে গজরাজ। প্রকাণ্ড কালো শরীরটা নিথর, নিশ্চুপ। উত্তরবঙ্গে ফের পূর্ণবয়স্ক হাতির মৃত্যুতে প্রশ্নের মুখে বন দফতরের ভূমিকা। 
জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের খুট্টিমারি ভাণ্ডারকুরা গ্রাম। শনিবার এখানেই বেগুন খেতের মধ্যে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

খবর পেয়ে বন দফতরের বিন্নাগুড়ি স্কোয়াডের কর্মীরা এসে দেহ উদ্ধার করে। সঙ্গে ছিল বানারহাট থানার পুলিশ। বন আধিকারিকদের অনুমান, পাশের মরাঘাট জঙ্গল থেকে বেগুন খেতে ঢুকেছিল হাতিটি। বন কর্মীদের দাবি, হাতিটির শুঁড়ে আঘাতের চিহ্ন রয়েছে। 

জলপাইগুড়ি-আলিপুরদুয়ার রেঞ্জের ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী জানিয়েছেন, গত বছর আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পূর্ণবয়স্ক হাতির। ধূপগুড়ির ঘটনা তারই পুনরাবৃত্তি? মৃত গজরাজের ময়নাতদন্তের রিপোর্টে মিলবে তার উত্তর। জমির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি সন্ধ্যা নামতেই গুরুমারা অভয়ারণ্যের মূর্তির রাস্তায় পর্যটকদের গাড়ি আটকায় দল ছুট হাতি। ফের হাতির সাথে সেল্ফি ও ছবি তুলতে গাড়ি নিয়ে হাতির কাছে ছুটে গেল উৎসাহিত পর্যটক। চাঞ্চল্য ছড়াল মূর্তি এলাকায়। দীর্ঘ গাড়ির লাইন গরুমারা জাতীয় উদ্যান ও খুনিয়া জঙ্গলের মাঝ দিয়ে যাওয়া রাজ্য সড়কে। 

মাসের প্রথম রবিবার, তাই ছুটি কাটাতে অনেকেই এসেছিলেন ডুয়ার্সে। আর সকালে বৃষ্টির পর রৌদ্র উজ্জ্বল আবহাওয়ায় প্রকৃতি যেন আরও সুন্দর হয়ে উঠে। ঠিক সেই সময় আবারও জঙ্গল থেকে বেরিয়ে আসল হাতি। আর যার ফলে রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ল প্রচুর যানবাহন। যে কারণে সবাই ডুয়ার্সে আসেন সেই নদী, জঙ্গল, পাহাড় দেখতে আর তার সঙ্গে উপরি পাওনা হাতির দেখা পাওয়া।

কিছুদিন আগেই জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানে ঢুকেছিল তিনটি হাতি। আতঙ্ক ছড়িয়েছিল চা বাগানে। বন্ধ বাগানের স্বাভাবিক কাজ কর্ম।  ডুয়ার্সের ডায়না জঙ্গল থেকে তিনটি হাতি রেতি জঙ্গলে যাওয়ার পথে কাঠালগুরি চাবাগানে ঢুকে পরে। সুর্যের আলো ফুটে ওঠায় হাতির দল চা বাগানের মধ্যে ঢুকে পড়ে। ঘটনাস্থলে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় ও তাঁর দল এবং ঘটনা স্থলে পৌছেছে বানারহাট রেঞ্জের বনকর্মীরা। হাতির দলটির উপর চালানো হচ্ছে নজর দারি। সন্ধ্যার পর জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বনাধিকারিকরা।

সেরা শিরোনাম

Durga Puja: মহালয়ার আগে উদ্বোধন নয়, অষ্টমীতে বন্ধ মদের দোকান, পুজো থেকে বিসর্জন... বাজনো যাবে না ডিজে - দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা
মহালয়ার আগে উদ্বোধন নয়, অষ্টমীতে বন্ধ মদের দোকান, পুজো থেকে বিসর্জন... বাজনো যাবে না ডিজে - দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা
CM Suvendu Adhikari: সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ১১ টি হাত ! ‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন’ নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ১১ টি হাত ! ‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন’ নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
Dengue News: ডেঙ্গি মোকাবিলায় এবার নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের, কী কী তথ্য জানাতে হবে ?
ডেঙ্গি মোকাবিলায় এবার নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের, কী কী তথ্য জানাতে হবে ?

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget