এক্সপ্লোর

Jalpaiguri : বিষাদের দিনে বোধনের সুর, একদিনের দুর্গাপুজো ময়নাগুড়ির বার্নিশে

দশমীতে যখন সব এলাকায় দেবী বিদায়ের বিষাদ বিরাজ করে ঠিক তখন বার্নিশে এক দিনের এই দুর্গাপুজো উপলক্ষে জমে ওঠে গোটা এলাকা...

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : বিষাদের দিনে বোধনের সুর। দশমীর পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে রাজবংশী সমাজের শস্যরক্ষার দেবী ভাণ্ডানির আরাধনা ঘিরে অন্য শারদ উৎসব। আনন্দে মাতলেন ময়নাগুড়ির বার্নিশ এলাকার বাসিন্দারা।

দশমীতে যখন সব এলাকায় দেবী বিদায়ের বিষাদ বিরাজ করে ঠিক তখন বার্নিশে এক দিনের এই দুর্গাপুজো উপলক্ষে জমে ওঠে গোটা এলাকা। একাদশীর দিনে বার্নিশের প্রাচীন ভাণ্ডানি মণ্ডপে সারাদিন চলে পুজো। পুজো দিতে সারা জেলার পাশাপাশি আশপাশের এলাকা থেকেও বহু মানুষ এখানে ভিড় করেন। আয়োজন হয় মেলার। দিনভর হাজার হাজার মানুষ পুজো দেন, প্রার্থনা করেন। আধুনিক আত্মকেন্দ্রিকতার বাঁধন ছিড়ে সপরিবার ও গ্রামের প্রত্যেক চাষির মঙ্গল কামনা-ই এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য।

বার্নিশ এলাকায় দেবী ভাণ্ডানি দ্বিভূজা। ব্যাঘ্রবাহিনী। রক্তিম বর্ণ। তিনি পশ্চিম মুখে বসেন। বাঘের পিঠে বসা দেবীর সঙ্গে আছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। 

মা ভাণ্ডানির পুজো ঘিরে বিভিন্ন জনশ্রুতি রয়েছে। যেমন বলা হয়- মা দুর্গা কৈলাসে ফিরে যাওয়ার পর তিনি মর্ত্যে কেমন পুজো পেলেন, তা জানতে চান শিব। উত্তরে মা দুর্গা বলেছিলেন, মানুষ ভক্তি ভরে আমার পুজো করেছে। কিন্তু কৈলাসে ফিরেও মা দুর্গার মন ব্যথিত ছিল। তাই মা দুর্গা আবার মর্ত্যে ফিরে আসেন। 

অন্য গল্প হল, মা হিমালয়ের পাদদেশে একদল বালককে বাঘের ভয় দেখান। বালকেরা ভয় পেয়ে মা দুর্গার পুজোর আয়োজন করে। তারপর মা দুর্গা ফিরে যান কৈলাসে। 

লোককথা অনুযায়ী, বিজয়া দশমীর দিন দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে স্বর্গলোকে রওনা দেওয়ার সময় কৃষক সমাজের অভাব ও করুণ অবস্থা দেখে একদিনের জন্য থেকে গিয়েছিলেন। কৃষক সমাজের মঙ্গল কামনায় পুজো গ্রহণ করেন। সেই সময় এই এলাকা জঙ্গলে পরিপূর্ণ ছিল। চাষবাস হত না। মা এক রাত থাকার পর কৃষকদের এই এলাকা শস্যের ভাণ্ডারে ভরে যায়। এই ভাণ্ডার শব্দ থেকেই এসেছে ভাণ্ডানি।

সারা ডুয়ার্সে যতগুলি ভাণ্ডানি পুজো হয়ে থাকে তার মধ্যে সব থেকে প্রাচীন ময়নাগুড়ি বার্নিশের পুজো। গবেষকদের মতে, এই পুজো পাঁচশো বছরেরও বেশি পুরনো। ভাণ্ডানি দেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে। এবছরও যথেষ্ট উৎসাহের সাথেই চলছে ভাণ্ডানি পুজো। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget