এক্সপ্লোর

Jalpaiguri News : ধানের গোলা থেকে বিরাট লম্বা সাপ ধরেই 'মুখে চুমু' ! তারপর যা ঘটল...

ধানের আঁটি তুলতেই দেখতে পান ভেতরের ঢুকে বসে রয়েছে এক অজগর সাপ।  প্রায় চার ফুট লম্বা ! 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : বাংলায় একটি প্রবাদ আছে, 'সাপের গালেও চুমু , ব্যাঙের গালেও চুমু'। যার অর্থ , যে ব্যক্তি উভয়পক্ষর সঙ্গেই তাল দিয়ে চলে। অর্থাৎ সাপ আর ব্যাঙ চিরশত্রু, তাদের দুজনের গালেই চুমু খায় যে, অর্থাৎ যে কোনও পক্ষেরই নয় ! শুধুই সুবিধাবাদী। কিন্তু এই ঘটনা সাপের গালে চুমু খাওয়ার। সাপ ধরে সাপের মুখে মুখ লাগিয়ে চুম্বন করল একদল ! তারপর যা ঘটল , তাতে চোখ কপালে উঠবে সকলের। 

সাপ নিয়ে কায়দা দেখাতে গিয়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। একাধিক ব্যক্তি এমন বীরত্ব দেখাতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তারপরও সতর্ক হয়নি সাধারণ মানুষ। আর তারই প্রমাণ মিলল ধূপগুড়িতে। 

ঘটনাটি ধূপগুড়ি ব্লকের অন্তর্গত পশ্চিম মল্লিকপাড়া এলাকার। এলাকার বাসিন্দা সহদেব রায় ক্ষেতে থেকে তোলা ধান মজুদ করে রেখেছিলেন।  কাটা ধান আটি বাঁধার সময়ই হাতে ঠান্ডা কিছু অনুভব করেন। মনে হয়, কিছু একটা যেন ছুঁয়ে গেল ! কানে আসে শোঁ শোঁ শব্দ। বুঝতে বিন্দুমাত্র দেরি হয়নি সাপ আছে সেখানে।   আতঙ্কে ধানের সেই আঁটি ফেলে দিয়েই চিৎকার শুরু করেন সহদেব। চিৎকার শুনে  ছুটে আসেন আশেপাশের কৃষকরা।  সবাই মিলে আঁটি তুলতেই দেখতে পান ভেতরের ঢুকে বসে রয়েছে এক অজগর সাপ।  প্রায় চার ফুট লম্বা ! 

গ্রামবাসীদের অনুমান, নিকটবর্তী জলঢাকা নদী থেকেই হয়ত অজগর সাপটি চলে এসেছে ধান ক্ষেতে।  এই সময় ধান খেতে প্রচুর ইঁদুরের উপদ্রব হয়। ইঁদুর খাওয়ার লোভেই ওই ধানের গোলায় ঘাপটি মেরে বসে থাকে সাপ !  সাহস করে কৃষকরা অজগর সাপটিকে বস্তাবন্দিও করে ফেলেন।  খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠনের  সদস্যদের।  তারপরই শুরু হয় আজব কাণ্ড ! 

সাপটিকে নিয়ে শুরু হয়ে যায় ছবি তোলা। কেউ কেউ তো আবার সাপটিকে চুমু খেতে শুরু করে দেয়। সর্প বিশেষজ্ঞ মিন্টু চৌধুরি বলছেন, অজগর বলেই বেঁচে গিয়েছেন তাঁরা। নইলে ভয়ানক ঘটনা ঘটতে পারত। যে সাপটিকে ধরে হইহল্লা করছিলেন তাঁরা, সেই সাপ নির্বিষ। 

বন্যপ্রাণী আইন অনুযায়ী অজগর সিড্যুল ওয়ানের প্রাণি। নিয়ম অনুসারে সিড্যুল ওয়ানের কোনও বন্যপ্রাণীকে ধরা, তাকে নিয়ে খেলা বা সেলফি তোলা বা নির্যাতন এমন সব ক্রিয়াকলাপই আইনবিরোধী।  বন্যপ্রাণি আইন অনুযায়ী তাঁদের শাস্তি এবং জরিমানা দুটাই হতে পারে।              

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari On Rath Yatra : রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
West Bengal News Live : আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Suvendu Adhikari: শ্রাবণ মেলা উপলক্ষে তারকেশ্বরের জন্য বড় ঘোষণা, কী কী করা হবে, মুখ্যমন্ত্রী জানালেন...
শ্রাবণ মেলা উপলক্ষে তারকেশ্বরের জন্য বড় ঘোষণা, কী কী করা হবে, মুখ্যমন্ত্রী জানালেন...
Suruchi Sangha : সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সদস্য এই বিজেপি বিধায়ক
সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সদস্য এই বিজেপি বিধায়ক

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget