এক্সপ্লোর

Jalpaiguri : মানুষের কাছে যাঁদের গ্রহণযোগ্যতা আছে, তাঁদেরকেই পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়া হবে, বার্তা জলপাইগুড়ির তৃণমূল সভানেত্রীর

TMC : তৃণমূলের অনেক নেতাই, আসন্ন পঞ্চায়েত ভোট গণতান্ত্রিক পদ্ধতিতে করার বার্তা দিয়েছেন। কিন্তু বাস্তবে কি তা দেখা যাবে? উত্তর মিলবে আগামী বছর।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : মানুষের কাছে যাঁদের গ্রহণযোগ্যতা আছে, তাঁদেরকেই পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়া হবে। নিজের লোককে পঞ্চায়েত প্রধান বানিয়ে দাদাগিরি করব, ওটা চলবে না। দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিলেন জলপাইগুড়ির তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ। একাধিক লবি আছে, জেলা সভানেত্রীর কথা দলের কেউ শোনে না। তৃণমূলকে কটাক্ষ বিজেপির।

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে দলের নেতা-কর্মীদের কাছে কড়াবার্তা দিলেন জলপাইগুড়ির তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ। তাঁর বার্তা, মানুষের জন্য যাঁরা কাজ করেন, তাঁদেরই প্রার্থী করা হবে। কাজ না করলে, নেতাদের পছন্দের লোক হলেও টিকিট মিলবে না। মঞ্চ থেকেই দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, 'মানুষ যাদেরকে ভালবাসবে, যাদের মধ্যে গ্রহণযোগ্যতা স্বচ্ছতা আছে, যারা মানুষের জন্য কাজ করবে তাদেরকেই দল এবার টিকিট দেবে। ও আমার পছন্দের, ও আমার কথা শুনে চলবে, ওকে আমি টিকিট দিয়ে দিলাম, ওকে প্রধান বানিয়ে দিলাম এটা চলবে না।'

পয়লা অগাস্ট কলকাতায় অভিষেকের সঙ্গে বৈঠক হয় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের জেলা নেতৃত্বের। জলপাইগুড়ি ফিরেই লাটাগুড়ির পার্টি অফিসে, নেতা-কর্মীদের পঞ্চায়েত ভোট নিয়ে সতর্ক করে দেন মহুয়া গোপ। তিনি বলেন, 'নিজের লোককে পঞ্চায়েত প্রধান বানিয়ে দিয়ে আমি বেশি দাদাগিরি করব, ওটা চলবে না, হবে না। এটা রাজ্য থেকেই ঘোষণা এটা সবাইকে জানতে হবে। ভালো লোককে, গ্রহণযোগ্যতা লোককে দল দায়িত্ব দেবে, দল টিকিট দেবে, এটা রাজ্য থেকে অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশ।'

জেলার সভানেত্রী বক্তব্যের মাঝেই এক তৃনমূলকর্মী ঠিকাদারি বন্ধ নিয়ে মন্তব্য করেন। উল্টোদিক থেকে তারও কড়া জবাব আসে। তিনি বলেন, 'ঠিকাদারি ইউনিয়নের সাথে দলের কোনো সম্পর্ক নেই। সংগঠন সংগঠনের মতো চলবে, যারা দলে কাজ করবে প্রফেশনালি কাজ করতে হবে।'

প্রসঙ্গত, ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি জেলায়, একছত্রভাবে জয় হয়েছিল তৃণমূলের। ৮০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তাদের দখলে রয়েছে ৭৬টি। বিজেপির দখলে রয়েছে ৪টি। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে, জলপাইগুড়ি জেলার ৭টি কেন্দ্রের মধ্যে বিজেপি জেতে চারটিতে আর তৃণমূল তিনটিতে। এই প্রেক্ষাপটেই গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েত ভোট করার বার্তা দিচ্ছে তৃণমূল। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। জলপাইগুড়ির বিজেপির সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ বলেছেন, 'সভানেত্রীর কথা কে শুনবে, এখানে সাত খানা লবি আছে তাদের কে এক জায়গায় করতে পারেন নি, সভানেত্রী কে ঘিরেই গন্ডগোল চলছে, কেউ কাউকে মানেন না,  এই বার্তা লোক দেখানো ভাওতা একটা, চিট করার ভাঁওতা।'

তৃণমূলের অনেক নেতাই, আসন্ন পঞ্চায়েত ভোট গণতান্ত্রিক পদ্ধতিতে করার বার্তা দিয়েছেন। কিন্তু বাস্তবে কি তা দেখা যাবে? উত্তর মিলবে আগামী বছর।

আরও পড়ুন- ‘অর্পিতার সঙ্গে কি কোনও যোগাযোগ আছে?’ শিক্ষক বদলির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'আমাকে ভোট দেওয়ার অপরাধে একাধিক মানুষকে খুন করা হয়েছে', এ কী বললেন মুখ্যমন্ত্রী ?
'আমাকে ভোট দেওয়ার অপরাধে একাধিক মানুষকে খুন করা হয়েছে', এ কী বললেন মুখ্যমন্ত্রী ?
News Live Update : ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
Suvendu Adhikari on Falta: 'কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল ‘তৃণমূলের হার-বার’ মডেলে পরিণত হল'.. ফলতায় গেরুয়া ঝড়! কটাক্ষ করে পোস্ট মুখ্যমন্ত্রীর
'কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল ‘তৃণমূলের হার-বার’ মডেলে পরিণত হল'.. ফলতায় গেরুয়া ঝড়! কটাক্ষ করে পোস্ট মুখ্যমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget