এক্সপ্লোর

Jhargram Doctor Death: আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু, হোয়াটসঅ্যাপ বার্তায় থ্রেট কালচারের উল্লেখ

Jhargram Doctor Mystery Death: মৃত্যুর আগে স্ত্রীকে পাঠানো মেসেজে মানসিক টানাপোড়েন, ডাক্তারদের গ্রুপে থ্রেট কালচারের উল্লেখ

কলকাতা: আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু। বেসরকারি লজে উদ্ধার অ্যানাস্থেশিষ্ট দীপ্র ভট্টাচার্যের দেহ। দেহের পাশে উদ্ধার সিরিঞ্জ, ওষুধ। মৃত্যুর আগে স্ত্রীকে পাঠানো মেসেজে মানসিক টানাপোড়েন, ডাক্তারদের গ্রুপে থ্রেট কালচারের উল্লেখ। স্বজনপোষণে বিশ্বাসীরা সন্দীপ ঘোষের থেকে কম নয়। মেসেজে উল্লেখ দীপ্রর।

আজ ঝাড়গ্রামের বেসরকারি লজ থেকে উদ্ধার হয় অ্যানাস্থেশিষ্ট দীপ্র ভট্টাচার্যের দেহ। লজে পেইং গেস্ট হিসেবে থাকতেন তিনি। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, তিনি মৃত্যুর আগের দিনই বাড়ি থেকে কর্মস্থলে ফিরেছিলেন। পরেরদিন তাঁর ওটি ছিল। কিন্তু সেই সময়ে চিকিৎসক উধাও হয়ে যাওয়ায় তাঁর খোঁজ পরে। এরপরেই বেসরকারি লজের দরজা ভেঙ্গে উদ্ধার করা হয় চিকিৎসকের দেহ। দেহের পাশে সিরিঞ্জ, ওষুধ পড়েছিল। যে অ্যানাস্থেসিয়ার ওষুধটি পাওয়া গিয়েছে, তার ওভারডোজের ফলেও মৃত্যু হওয়া সম্ভব বলে প্রাথমিক তদন্তে মনে করছেন চিকিৎসকেরা।

ইতিমধ্যেই ঝাড়গ্রামে ডাক্তারের মৃত্যুরহস্যে নতুন মোড় পাওয়া গিয়েছে। একদিকে স্ত্রীকে পাঠানো মেসেজ, অন্যদিকে ডাক্তারদের গ্রুপে পাঠানো মেসেজ, দুই মেসেজের বয়ান ঘিরে বাড়ছে রহস্য। স্ত্রীর উদ্দেশে লেখা সুইসাইড নোটে মানসিক টানাপোড়েনের উল্লেখ রয়েছে। মেসেজে রয়েছে আর জি কর কাণ্ডের প্রসঙ্গেরও উল্লেখ। অন্যদিকে, মৃত্যুর আগে ডাক্তারদের গ্রুপেও একটি মেসেজ করেন দীপ্র ভট্টাচার্য। সেখানে তিনি লিখেছিলেন,  'থ্রেট কালচারের সমর্থনকারী অধ্যাপকদের লজ্জা হওয়া উচিত। যারা চাকরি বাঁচাতে দুর্নীতিকে সমর্থন করছেন, তাঁদের লজ্জা পাওয়া উচিত', ডাক্তারদের গ্রুপে পাঠানো মেসেজে এমনটাই উল্লেখ উল্লেখ দীপ্র ভট্টাচার্যর।

দীপ্র আরও লিখেছিলেন, 'এখনও যারা ডাক্তারি পড়ুয়াদের থ্রেট দিচ্ছেন, তাদের লজ্জিত হওয়া উচিত। যারা ভয় দেখায়, স্বজনপোষণে বিশ্বাসী ও তৈলমর্দন করে, তারা সন্দীপ ঘোষের থেকে কম নয়। আমার আত্মা তাদেরকে তাড়া করে বেড়াবে'। অন্যদিকে স্ত্রীয়ের পাঠানো বার্তায় স্ত্রীকে কোনোভাবেই দায়ী করেননি দীপ্র। বরং সেখানেও উঠে এসেছে মানসিক টানাপোড়েনের কথা। একাধিক বার নাকি তিনি স্ত্রীকে অনেকবার চেষ্টা করেও ভাল না বাসতে পারার কথা, অনেক কথা না বলার কথা এই সমস্ত উল্লেখ রয়েছে। সঙ্গে রয়েছে আরজি কর কাণ্ডের উল্লেখ আর স্ত্রীকে না ভাল বাসতে পারার কথা। 

আরও পড়ুন: Disha Patani: সুযোগ পেলেই খেয়ে ফেলেন মিষ্টি, তবে সারাদিনে কোন ডায়েটে এত ফিট দিশা পাটানি?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget