এক্সপ্লোর

Jhargram News: কংসাবতী নদীতে তলিয়ে মৃত এক, এখনও নিখোঁজ দুই

West Bengal News: অতি বৃষ্টিতে ঝাড়গ্রামে কংসাবতী নদীতে ফের তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তি। কংসাবতী নদীতে জল ছাড়ার ফলে ভিন জায়গায় তলিয়ে গেলেন দুই ব্যক্তি।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: প্রবল বৃষ্টিতে বিপত্তি। ঝাড়গ্রামের কংসাবতী নদীতে তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। এখনও নিখোঁজ আরও দুই ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ নদীতে বারবার দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের বিষয়টির উপর নজর দেওয়া উচিত বলে দাবি তাঁদের। 

তলিয়ে মৃত্যু ব্যক্তির: অতি বৃষ্টিতে ঝাড়গ্রামে কংসাবতী নদীতে ফের তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তি। কংসাবতী নদীতে জল ছাড়ার ফলে ভিন জায়গায় তলিয়ে গেলেন দুই ব্যক্তি। এখনও পর্যন্ত দুই জনেই নিখোঁজ। উল্লেখ্য মুকুটমণিপুর জলাধার থেকে কংসাবতী নদীতে জল ছাড়া হয়েছে ৬ হাজার কিউসেক। অভিযোগ, এইজন্য মুকুটমণিপুর জলাদার কর্তৃপক্ষ মাইকিং ও সতর্কতামূলক প্রচারও করে। দুটি আলাদা আলাদা জায়গা থেকে ফের কংসাবতী নদীতে তলিয়ে যাওয়ার ঘটন ঘটল। গতকাল দুপুরে মানিক পাড়ার বড়বাড়ি এলাকায় স্নান করতে নেমে পুকুরে ডুবে যান এক যুবক। আজ সকালে ভেসে ওঠে ওই যুবকের দেহ। মানিকপাড়া বিড হাউসের পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। অপর ঘটনাটি মানিকপাড়ার দুর্গাপুর এলাকায়। গতকাল বিকেলে ওই ব্যক্তি নদীতে নেমেছিলেন তারপর থেকে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। উল্লেখ্য এক সপ্তাহের মধ্যে কংসাবতী নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা দুই। সব মিলিয়ে ঝাড়গ্রামে এমন ঘটনা চারটি।

দিনদুয়েক আগ দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে বিপত্তি ঘটে। জলের তোড়ে তলিয়ে যায় নবম শ্রেণির তিন পড়ুয়া। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ষাঁড়েশ্বর মন্দিরের কাছে দ্বারকেশ্বর নদের দমদমা ঘাটে। ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছ বিষ্ণুপুর থানার পুলিশ। নিখোঁজ পড়ুয়াদের সন্ধান শুরু করেছে তারা। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে স্পিড বোট নিয়ে নদীতে তল্লাশি শুরু করে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের নবম শ্রেণির ৮ থেকে ১০ জন পড়ুয়া দুপুর একটা নাগাদ সাইকেলে করে ষাড়েশ্বর শিব মন্দির লাগোয়া দ্বারকেশ্বর নদের দমদমা ঘাটে যায়। সেখানে অন্যান্যরা পাড়ে বসে থাকলেও অর্কদীপ দাস, সায়ন চট্টোপাধ্যায় ও পরমেশ্বর মিশ্র নামের তিন পড়ুয়া দ্বারকেশ্বর নদে স্নান করতে নামে। নদীতে নামতেই প্রবল স্রোতে ভেসে গিয়ে তলিয়ে যেতে থাকে ওই তিন পড়ুয়া। এই ঘটনা দেখে নদের পাড়ে থাকা বন্ধুরা চিৎকার করতে শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ওই তিন পড়ুয়ার খোঁজ শুরু করে। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী হাজির হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজন স্পিড বোট নিয়ে নদীজুড়ে তল্লাশি শুরু করে। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget