এক্সপ্লোর

Jhargram: চলল দেদার মিষ্টিমুখ, সংবর্ধনা, বিশ্বকাপ জিতে ঘরে ফিরলেন ঝাড়গ্রামের শুভেন্দু মাহাতো

Jhargram News: এদিন বাড়ি ফিরলেন রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে। স্টেশন থেকেই তাঁকে বরণ করে নেন আত্মীয়রা। তাঁকে নিয়ে শোভাযাত্রা করে শুভেন্দুর বাড়ি যায় গ্রামবাসীরা। 

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: চলতি বছরের ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছে ভারত। ফাইনালে বাংলাদেশকে ১২০ রানে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। সেই দলের একমাত্র বাঙালি সদস্য অলরাউন্ডার শুভেন্দু মাহাতো। ঝাড়গ্রামের এই ক্রিকেটার এদিন বাড়ি ফিরলেন রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে। স্টেশন থেকেই তাঁকে বরণ করে নেন আত্মীয়রা। তাঁকে নিয়ে শোভাযাত্রা করে শুভেন্দুর বাড়ি যায় গ্রামবাসীরা। 

বাড়িতে ঢুকতেই শুভেন্দুর মা মিষ্টিমুখ করান তাঁর। এর কিছুক্ষণ পরেই তাঁকে শুভেচ্ছা জানাতে শুভেন্দুর বাড়িতে পৌঁছোন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো। তিনি শুভেন্দুর হাতে পুষ্পস্তবক ও উত্তরীয় তুলে দেন। এত সম্মান ও অভ্যর্থনা পেয়ে বেজায় খুশি শুভেন্দু। উল্লেখ্য, জীবনের শুরুতে শুভেন্দু দু চোখেই দেখতে পেত। ছোটবেলায় একটা দুর্ঘটনার পর  থেকেই দৃষ্টিশক্তি হারান শুভেন্দু। দৃষ্টি হারালেও মনের জোর হারাননি তিনি।

উল্লেখ্য, চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে দৃষ্টিহীনদের বিশ্বকাপ ফাইনাল খেলতে মাঠে নেমেছিল ভারতীয় দল। লক্ষ্য ছিল বিশ্বকাপে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখা। বাংলাদেশকে ১২০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দেয় ভারত। সুনীল রমেশ ও ভারতীয় অধিনায়ক অজয় কুমার রেড্ডির শতরানের সুবাদেই নাগাড়ে তৃতীয়বার বিশ্বকাপ জেতে ভারতীয় দৃষ্টিহীন দল।

কাল বাংলার সামনে নাগাল্যান্ড

রঞ্জিতে নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে কাল মাঠে নামছে বাংলা। নাগাল্য়ান্ডের বিরুদ্ধে কাল মাঠে নামছে লক্ষ্মীরতন শুক্লর দল। এর আগে ২ ম্যাচে ঝুলিতে ৯ পয়েন্ট পুরেছে বাংলা। গ্রুপ এ-র ম্যাচে কাল নাগাল্য়ান্ডের বিরুদ্ধে নামছে টিম বেঙ্গল। এবারের রঞ্জিতে এটাই বাংলার প্রথম অ্যাওয়ে ম্যাচ। এর আগে ইডেনে খেলা হয়েছিল উত্তর প্রদেশ ও হিমাচল প্রদেশ ম্যাচ। 

কাল ম্যাচে নামার আগে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বলেন, ''মরসুমটা আমাদের দারুণ শুরু হয়েছে। এখানেও আমরা কঠিন একটা ম্যাচ খেলব। নিজেদের সেরাটা দিতে পারব, এই বিষয়ে আমি আশাবাদী। ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মরিয়া।''

উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারানোর পর হিমাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছে বাংলা। প্রতিপক্ষ হিসেবে নাগাল্যান্ড অবশ্যই অনেকটাই পিছিয়ে বাংলার তুলনায়। আগের দুটো ম্যাচে উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশের বিরুদ্ধে হেরে গিয়েছে তারা। 

আগামীকালের ম্যাচেও অভিমন্যু ঈশ্বরণকে পাবে না বাংলা শিবির। সেক্ষেত্রে ফের একবার মনোজ তিওয়ারির নেতৃত্বেই খেলতে নামছে তারা। এমনিতে দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। ব্য়াটিং ডিপার্টমেন্টে টপ অর্ডারে অভিষেক দাস, কৌশিক ঘোষ, সুদীপ ঘরামিরা তাে রয়েইছেন। এছাড়া মিডল অর্ডারে মনোজ ও অনুষ্টুপের অভিজ্ঞতা বড় সম্পদ বাংলার।

 

 

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget