এক্সপ্লোর

Jhargram Elephant Death: ঝাড়গ্রামে ৩ হাতির মৃত্যুর দায় কার? শুরু কেন্দ্র-রাজ্য টানাপোড়েন

Jhargram News: এবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু নিয়েও কেন্দ্র-রাজ্য সংঘাত। বন দফতরের দাবি নস্যাৎ করল রেল।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় ৩ হাতির মৃত্যু নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত। বাঁশতলা এলাকায় হাতির গতিবিধির কথা জানানো হয় বলে দাবি করে বন দফতর। আর বন দফতরের দাবির পাল্টা রেল জানিয়েছে, হোয়াটসঅ্যাপে সতর্কবার্তা দেয় বন দফতর, নজরে পড়েনি। 

এবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু নিয়েও কেন্দ্র-রাজ্য সংঘাত। বন দফতরের দাবি নস্যাৎ করল রেল। ১৮ জুলাই ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনের কাছে হাওড়ামুখী বারবিল জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় দুই শাবক-সহ ৩টি হাতির। বন দফতর সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে রাত ১.৪০ নাগাদ। রেলের ঘাড়েই দোষ চাপায় বন দফতর। দাবি করে, রাত ১০টা ৫৬ মিনিটে দক্ষিণ-পূর্ব রেলকে বাঁশতলা এলাকায় হাতির পালের গতিবিধির কথা জানানো সত্ত্বেও তারা সতর্ক হয়নি। রেলের তরফে পাল্টা দাবি, লিখিতভাবে বা টেলিফোন করে নয়, বন দফতর হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল, রাতে ওই মেসেজ নজরে পড়েনি। রেলের বক্তব্য নিয়ে রাজ্য সরকারের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

ঠিক কী ঘটেছিল? 

গত ১৮ জুলাই ঝাড়গ্রামের বাঁশতলায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ৩টি হাতির। বন দফতর সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে রাত ১.৪০ নাগাদ। কাটা পড়ে একটি পূর্ণবয়স্ক ও ২টি বাচ্চা হাতি। বন দফতর সূত্রে জানা যায় গভীর রাতে বাঁশতলা এলাকায় ২৫-৩০ হাতির একটি দলকে তাড়ানোর চেষ্টা করছিলেন বনকর্মী ও হুলা পার্টির সদস্যরা। তখনই ৩টি হাতি রেললাইনের ওপর চলে আসে।দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা মারে হাওড়ামুখী বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। ঘটনায় রেলের ঘাড়েই দোষ চাপিয়েছিলেন বনকর্তারা। আগে থেকে জানানো সত্ত্বেও কীভাবে ঘটল এমন মর্মান্তিক ঘটনা? এই প্রশ্ন তুলে রেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বন দফতর। 

বন্য়প্রাণ বাঁচাতে ইতিমধ্যেই পাইলট প্রকল্প 'গজরাজ'-এর সূচনা করেছে রেল। যেখানে, ট্রেন-ট্র্য়াকের ২০০ মিটারের মধ্য়ে কোনও হাতি বা বন্য় জন্তু এলে, ড্রাইভারের কাছে পৌঁছে যাবে মেসেজ। ব্রেক কষে ট্রেন দাঁড় করাতে পারবেন চালক। তারপরেও রোখা যাচ্ছে না, ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। এই ঘটনা সামনে আসার পর দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়, খড়গপুর ডিভিশনে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেল সূত্রে খবর মেলে, ট্রেনটি ওই জায়গা দিয়ে যাওয়ার কথা ছিল, সন্ধে ৬টা ১৫ নাগাদ। কিন্তু লেট থাকায় ট্রেনটি আসে রাত ১.৪০-এ। আর এবার বন দফতরের অভিযোগের প্রেক্ষিতে রেল স্পষ্ট জানিয়েছে, 'লিখিত বা টেলিফোনে নয়, হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল বন দফতর। 'দুর্ঘটনার রাতে বন দফতরের হোয়াটসঅ্যাপ মেসেজ নজরে আসেনি।'



সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget