এক্সপ্লোর

Jitendra Tiwari : SSKM-এ ভর্তি নেওয়া হল না জিতেন্দ্রকে, পাঠানো হল প্রেসিডেন্সি জেলে

Jitendra Tiwari Chest Pain : বুকে ব্যথা অনুভব করায় গতকাল জিতেন্দ্রকে আসা হয়েছিল বর্ধমান মেডিক্যালে।

কলকাতা : আসানসোল ( Asansol ) থেকে বর্ধমান ( Burdwan ) হয়ে এসএসকেএমে ( SSKM ) আনা হল বিজেপি নেতা   জিতেন্দ্র তিওয়ারিকে। ভোর ৪টের পরে এসএসকেএমে নিয়ে আসা হয় বিজেপি নেতাকে। 

মেরে ফেলার চক্রান্তের অভিযোগ

'আমাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। ৮ ঘণ্টা বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল।' বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে এসএসকেএমে যাওয়ার পথে অভিযোগ করেন জিতেন্দ্র তিওয়ারি। অ্যাম্বুল্যান্সে চড়ে কলকাতায় রওনা দেওয়ার আগে পুলিশ কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় কম্বল বিলিকাণ্ডে ধৃত বিজেপি নেতার। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বেরনোর সময় করলেন চাঞ্চল্যকর অভিযোগ করেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, ' আপনারা চক্রান্ত করছেন। আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন। আরও চামচাবাজি করুন টিএমসি-র। চামচা কোথাকার টিএমসি-র।'  চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

এসএসকেএমে ভর্তি করা হল না

হাসপাতালে আড়াই ঘণ্টা তাঁর নানারকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলে। তারপর অবশ্য ভর্তি নেওয়া হয়নি।  এসএসকেএমে ভর্তি করা হয়নি জিতেন্দ্র তিওয়ারিকে। তাঁকে পাঠানো হল প্রেসিডেন্সি জেলে ।                       

বুকে ব্যথা অনুভব করায় গতকাল জিতেন্দ্রকে আসা হয়েছিল বর্ধমান মেডিক্যালে। ভোর ৪টে ১০-এ হাসপাতালে পৌঁছনোর পর, প্রায় আড়াই ঘণ্টা ধরে বিজেপি নেতাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর, হাসপাতালে ভর্তি না করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এর আগে বুধবার পেটে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে আসানসোল জেল হাসপাতালে ভর্তি হন জিতেন্দ্র। বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পরেই রেফার করা হয় এসএসকেএমে। বর্ধমান মেডিক্যালে ৮ ঘণ্টা বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় বলে অভিযোগ করেন জিতেন্দ্র তিওয়ারি। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।       

রাজনৈতিক চাপানউতোর

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'অঘটন ঘটলে দায় রাজ্য সরকারকে নিতে হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব। জিতেন্দ্র তিওয়ারির চিকিৎসায় গাফিলতি।' পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, 'জনবিচ্ছিন্ন হয়ে অসুস্থতার নাটক করছেন।'

গতবছরের ১৪ ডিসেম্বর, জিতেন্দ্র-পত্নী ও আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারির ওয়ার্ডে কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক নাবালিকা-সহ ৩ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গত ১৮ মার্চ, বিজেপিশাসিত উত্তর প্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Canning Trinamool: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ

ভিডিও

Saugata Roy |
Kunal Ghosh | BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda
Sudip Bandyopadhyay |
Samik Bhattacharya |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget