এক্সপ্লোর

Job Seekers Agitation: কবে হবে নিয়োগ? ধর্না মঞ্চে প্রতীকী শিবরাত্রি পালন চাকরিপ্রার্থীদের

Kolkata News: মন্দিরে মন্দিরে পুণ্যার্থীদের ঢল। মহা শিবারাত্রির দিন যখন বিভিন্ন প্রান্তে এই ছবি, তখন আরও একটি ছবি দেখা গেল এই শহরের বুকেই।

কলকাতা: নয় বছর ধরে এসএসসি-র ঘুম ভাঙেনি বলে অভিযোগ। তাই এবার অভিনব প্রতিবাদ আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের (Upper Primary Protest)। প্রতীকী শিবরাত্রি করে এসএসসি-র (SSC) ঘুম ভাঙানোর চেষ্টা। অন্যদিকে, মেধাকে খাঁচাবন্দি করে রাখার অভিযোগ গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের। খাঁচা তৈরি করে তার মধ্যে বসে অভিনব প্রতিবাদ আন্দোলনকারীদের।                           

শিবরাত্রি পালন চাকরিপ্রার্থীদের: মন্দিরে মন্দিরে পুণ্যার্থীদের ঢল। মহা শিবরাত্রির দিন যখন বিভিন্ন প্রান্তে এই ছবি, তখন আরও একটি ছবি দেখা গেল এই শহরের বুকেই। চাকরিপ্রার্থীদের দাবি, SSC-র ঘুম ভাঙাতেই তাঁরা প্রতীকী শিবরাত্রির আয়োজন করেছেন। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নামঞ্চে  দণ্ডি কেটে, শিবের মাথায় জল ঢেলে প্রতীকী শিবরাত্রি পালন করলেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা।                                           

চাকরির দাবিতে পথে আন্দোলনকারীরা: ৯ বছর ধরে চাকরির জন্য় অপেক্ষা। কিন্তু এখনও তা অধরা। এই প্রেক্ষাপটে নিয়োগের দাবিতে গতকাল পথে নামেন, আপার প্রাইমারির ইন্টারভিউ থেকে বঞ্চিত চাকরিপ্রার্থীরা। শুক্রবার শিয়ালদা থেকে শহিদ মিনার পর্যন্ত মিছিল করলেন আন্দোলনকারীরা। ২০১৩ সালে বিজ্ঞপ্তি বের হয় আপার প্রাইমারির, ২০১৪ সালে পরীক্ষা হয়। ২০১৬ সালে গেজেট প্রকাশিত হয়। চাকরিপ্রার্থীদের দাবি, সেখানে আপডেটেড সিটে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ মারফৎ নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সেই ইন্টারভিউ এখনও হয়নি।

এর আগে গত মাসে নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা ধর্নামঞ্চে সরস্বতী পুজো সারেন। সরস্বতী সাজে এক চাকরিপ্রার্থীর শিশুকন্যাকে সাজানো হয়। অন্যায়ের প্রতিবাদে এই সাজ বলে জানান চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের প্রার্থনা একটাই সবার যেন চাকরি হয়। এই প্রতীকী সরস্বতী পুজোয় পথেই প্রতিমা থেকে পুজোর যাবতীয় উপচারের আয়োজন করা হয়। 

খাঁচায় বসে প্রতিবাদ: মেধাকে খাঁচাবন্দি করে রাখার অভিযোগ তুলে এবার কলকাতার রাস্তায় ফের চাকরিপ্রার্থীদের আন্দোলন। খাঁচা তৈরি করে তার মধ্যে বসে অভিনব প্রতিবাদ রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে প্রতীকী বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। ১৮২ দিনে পড়ল রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান। এদিন ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন স্মৃতি আচার্য নামে এক আন্দোলনকারী। তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: Weather Update: বসন্তের শুরুতেই বৃষ্টি ভেজা কলকাতা, ফিরবে শীত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Kolkata News: মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার
Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget