এক্সপ্লোর

John Barla News: পুরানোদের সরিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, জন বার্লার নিশানায় কে?

John Barla Update: জন বার্লা সম্প্রতি বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। ঠিক পাঁচদিনের মাথায় জন বার্লার এলাকা অর্থাৎ বানারহাটে শুভেন্দু অধিকারীর কর্মসূচি।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: দলবদলের পরই একের পর এক ইস্যুিতে জন বার্লার নিশানায় শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা বলেন, পুরনোদের একপাশে রেখে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন শুভেন্দু অধিকারী। 

জন বার্লার নিশানায় শুভেন্দু অধিকারী: জন বার্লা সম্প্রতি বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। ঠিক পাঁচদিনের মাথায় জন বার্লার এলাকা অর্থাৎ বানারহাটে শুভেন্দু অধিকারীর কর্মসূচি। এই নিয়ে জন বার্লা জানান, এখন ভয়ে এসেছে এখানে আসলেই উত্তরবঙ্গ জিতে যাবে ওরকম লিডার না। ওই লিডার দিয়ে উত্তরবঙ্গ জেতা যাবে না। শুভেন্দুর এসব করে কিছু লাভ হবে না। আগে দক্ষিণবঙ্গ সামলাক। এখানে এসে কিছু লাভ হবে না, আসবে আর যাবে। সব পুরনো কার্যকর্তা তাঁদের সাইডে রেখে, নিজে হিরো হতে চাইছে আর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। স্বপ্ন পূরণ হবে কিনা ও নিজেও জানে। 

গত লোকসভা ভোটে বিজেপির টিকিট পাননি প্রাক্তন সাংসদ জন বার্লা। তারপর থেকেই বেসুরো গাইতে শুরু করেন তিনি। জানুয়ারি মাসে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের মঞ্চে দেখা গেছিল তাঁকে। দিনকয়েক আগে তৃণমূলে যোগ দেন বার্লা। এদিন জন বার্লা বলেন, "দিলীপ ঘোষ ও আমরা গ্রাসরুট থেকে কাজ করে আসছি। এদেরকে সাইডে রেখে কাজ করবে আর আমাদের চালাবে এটা মানতে পারব না। ওঁর রাজনীতি মানুষ গ্রহণ করবে না যতই উনি চিৎকার করুক। বিজেপি এখন পতনের দিকে। উপনির্বাচনে আপনারা দেখেছেন লোকসভা ভোটে আড়াই লক্ষ ভোটে জিতেছি। যদি আমি নামতাম যেহেতু তখন আমি মন্ত্রী ছিলাম। যতটুকু আমার করার ছিল আমি করেছি। আমি যদি পথে নেমে করতাম ৭৫ হাজার ও পেত না।  উপনির্বাচনে আমার অবদান ছিল। আমিই এবার উত্তরবঙ্গ দিদির হাতে তুলে দেব। ২০২৬ এ দেখবেন চা-বলয়ের চিত্র বদলে যাচ্ছে। মাদারিহাট উপনির্বাচনে আমি বিজেপি থেকেই তৃণমূলের হয়ে বাড়ি বসেই সব করেছি। আর আমি যদি পথে নামলে আরও অনেক ভোটে হারত।''

তৃণমূলে যোগ দেওয়ার পরই বিরোধী দলনেতাকে ঠিক এভাবেই নিশানা করেছিলেন জন বার্লা। তিনি অভিযোগ করেন, রেল জমি বেছে দেওয়ার পরেও মন্ত্রকে কলকাঠি নেড়ে হাসপাতাল তৈরি আটকে দিয়েছিলেন শুভেনদু অধিকারী। এর প্রেক্ষিতে সদ্য তৃণমূলে যোগদানকারী জন বার্লাকে আইনি নোটিস দিয়েছেন শুভেন্দু অধিকারী। নোটিসে সাতদিনের মধ্যে প্রকাশ্যে, নিঃশর্তে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন বিরোধী দলনেতা। পাল্টা আইনি পথে জবাবের ইঙ্গিত দেন জন বার্লাও। 

সেরা শিরোনাম

West Bengal News Live : অন্তর্বর্তী জামিনে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মিলন প্রধান
অন্তর্বর্তী জামিনে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মিলন প্রধান
I.N.D.I.A Bloc Meet: এখন কি রাহুলের নেতৃত্বে রাজি মমতা? বৈঠকের পর বাড়ছে জল্পনা, অধীর বললেন, ‘দিদি সমর্থন করলে এই পরিস্থিতি হতোই না’
এখন কি রাহুলের নেতৃত্বে রাজি মমতা? বৈঠকের পর বাড়ছে জল্পনা, অধীর বললেন, ‘দিদি সমর্থন করলে এই পরিস্থিতি হতোই না’
West Bengal News Update: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget