এক্সপ্লোর

Kolkata Metro: চলতি মাসেই শুরু হতে পারে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা, ভাড়ার তালিকা প্রকাশ করল কর্তৃপক্ষ

ইতিমধ্যেই জোকা-তারাতলা মেট্রোকে ছাড়পত্র দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। এবার মেট্রোর ভাড়ার তালিকা প্রকাশ করল কর্তৃপক্ষ । সাড়ে ৬ কিলোমিটার লম্বা এই রুটে রয়েছে ৬টি স্টেশন। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বছরশেষে শহরবাসীর (Kolkata) জন্য সুখবর। চলতি মাসেই শুরু হতে পারে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। শুক্রবার ভাড়ার তালিকা প্রকাশ করল মেট্রো রেল কর্তৃপক্ষ। ডিসেম্বরেই কি চালু হতে চলেছে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা?

নতুন বছরের আগেই কি উপহার পেতে চলেছে বেহালাবাসী? ইতিমধ্যেই জোকা-তারাতলা মেট্রোকে ছাড়পত্র দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। এবার মেট্রোর ভাড়ার তালিকা প্রকাশ করল কর্তৃপক্ষ । সাড়ে ৬ কিলোমিটার লম্বা এই রুটে রয়েছে ৬টি স্টেশন। 

  • জোকা
  • ঠাকুরপুকুর
  • সখেরবাজার
  • বেহালা চৌরাস্তা
  • বেহালা বাজার 
  • তারাতলা

সর্বনিম্ন ভাড়া ৫টাকা ও সর্বোচ্চ ভাড়া ২০টাকা। ২ থেকে ৫ কিলোমিটার যেতে খরচ হবে ১০ টাকা। গত সেপ্টেম্বরে জোকা-বিবাদী বাগ মেট্রো রুটের এই ছ’টি স্টেশনে পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হয়। তারপরই কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিলেছে। সূত্রের খবর, চলতি বছরেই জোকা থেকে তারাতলার মধ্যে মেট্রো পরিষেবা শুরু করতে চাইছে কর্তৃপক্ষ। তবে, তারাতলা থেকে বিবাদীবাগের কাজ শেষ হতে এখনও কিছুটা সময় লাগবে। ১ দশকেরও বেশি সময় আগে এই প্রকল্পের ঘোষণা করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর শেষে, তারই একাংশ চালুর সম্ভাবনা। 

বছর শেষে কলকাতাবাসীর (Kolkata) জন্য সুখবর। জোকা (Joka) থেকে তারাতলা (Taratala) পর্যন্ত মেট্রো চলাচলে অনুমতি। ছাড়পত্র দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। শর্ত সাপেক্ষে অনুমতি মিলল যাত্রার। কবে থেকে পরিষেবা শুরু, সিদ্ধান্ত নেবে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। বছর শেষে পরিষেবা শুরু হতে পারে, খবর সূত্রের।

এক দশক অপেক্ষার পর অবশেষে মিলল ছাড়পত্র। জোকা-তারাতলা রুটে মেট্রো চালানোর জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি (Commissioner)। মেট্রো সূত্রে খবর, ৩ মাসের মধ্যে পরিষেবা চালু করতে বলা হয়েছে। এই রুটে মেট্রো (Metro) চলাচল শুরু হলে উপকৃত হবেন বেহালা(Behala)-ঠাকুরপুকুর (Thakurpur) সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। 

সম্প্রতি কমিশনার অফ রেলওয়ে সেফটি জোকা মেট্রো পরিদর্শন করেন। খতিয়ে দেখেন সুরক্ষা ব্যবস্থা। মেট্রোর ট্রায়াল রানও হয় জোকা থেকে তারাতলা রুটে। অবশেষে শুক্রবার কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিলেছে। ফলে এখন জোকা-তারাতলা রুটে মেট্রো চালাতে বাধা নেই। কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে ৩ মাসের মধ্যে মেট্রো পরিষেবা চালু করতে বলা হয়েছে। 

জোকা-তারাতলা মেট্রো রুটের দৈর্ঘ্য সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে রয়েছে মোট ৬টি স্টেশন। জোকা (Joka), ঠাকুরপুকুর (Thakurpukur), শখেরবাজার (Sakherbazar), বেহালা (Behala) চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। তবে এই রুটে অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা না এখনও চালু না হওয়ায় আপাতত এক লাইনে একটি ট্রেন গন্তব্যে পৌঁছোলে তবেই পরবর্তী ট্রেন ছাড়বে।

জোকা (Joka) বিবাদীবাগ মেট্রো (Bbd bag) প্রকল্পের প্রথম পর্যায়ে তারাতলা পর্যন্ত রুটে মেট্রো চালানোর ছাড়পত্র মিলল। কবে থেকে এই রুটে মেট্রো চালু হবে, সেই সিদ্ধান্ত নেবে মেট্রো কর্তৃপক্ষ। দ্বিতীয় পর্যায়ে তারাতলা থেকে বিবাদীবাগ পর্যন্ত মেট্রোর কাজ এখনও বাকি। 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget