এক্সপ্লোর

Junior Doctors Hunger Strike: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনিকেত মাহাতো

Aniket Mahato Health Update: টানা অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনিকেত। ৭ দিন পর হাসপাতাল থেকে মুক্তি

কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনিকেত মাহাতো (Aniket Mahato)। অনিকেতের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সিদ্ধান্ত। টানা অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনিকেত। ৭ দিন পর হাসপাতাল থেকে মুক্তি। 

১০ দফা দাবিতে জীবন বাজি রেখে লড়াই, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের ত্রয়োদশীতেও মনের জোর অটুট। যদিও শরীর ভাঙতে শুরু করেছে। ধর্মতলা ও উত্তরবঙ্গ মিলিয়ে হাসপাতালে ভর্তি ৬ জন। অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন জুনিয়র ডাক্তার। গত ৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও চলছে অনশন। গত চারদিন ধরে অনশন করছেন ENT বিভাগের দ্বিতীয় বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি সন্দীপ মণ্ডল। অসুস্থ হয়ে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে ভর্তি রয়েছেন দুই জুনিয়র ডাক্তার আলোক ভার্মা ও সৌভিক বন্দ্যোপাধ্যায়। ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় তাঁরা। কবে সাড়া দেবে রাজ্য সরকার? কবে কাটবে অচলাবস্থা? রফা সূত্র এখনও অধরা। এই আবহে এবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। 

শারীরিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায়, গত বৃহস্পতিবার রাতে ভর্তি করা হয় আর জি কর হাসপাতালে। ICU-তে রেখে তাঁর চিকিৎসা শুরু হয়। ধর্মতলার ধর্নাস্থলে থাকা চিকিৎসকরাই মাঝরাতে অনিকেতকে আর জি কর হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন।  অনশন মঞ্চ থেকে অ্যাম্বুল্যান্সে তুলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১২টা নাগাদ অনিকেত মাহাতোকে নিয়ে আর জি কর মেডিক্যালে পৌঁছয় অ্যাম্বুল্যান্স। টানা অনশনে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার যে অবনতি হচ্ছে, সেকথা জানিয়েছিলেন আর জি কর মেডিক্যালের চিকিৎসক সৈকত নিয়োগী। তিনি জানিয়েছিলেন, লাগাতার অনশনের প্রভাব পড়তে শুরু করেছে অনিকেতের কিডনি ও লিভারে। শারীরিক অবস্থার অবনতি হলেও অনশন থেকে সরে আসতে রাজি ছিলেন না অনিকেত। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় শেষমেশ ভর্তি করা হয় অরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওই হাসপাতালেরই জুনিয়র চিকিৎসক তিনি। অবশেষে ৭ দিন পর হাসপাতাল থেকে ছুটি পেলেন তিনি। 

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, " ৯ অগাস্টের ঘটনাতেও দেখেছিলাম পুলিশি নিস্ক্রিয়তার বিষয়টি। সেই নিস্ক্রিয়তার জায়গা থাকা চলবে না। একটা মেডিক্যাল কলেজে এই ধরনের ঘটনা ঘটল। বাকি জায়গাগুলোতেও একই জিনিস দেখছি। এই ধরনের ঘটনা ঘটলে প্রশাসনের জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। এই ধরনের ঘটনা ঘটলে প্রতিবাদ করতে হবে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Lottery News: 'লক্ষ্মী' ঘরে আসতেই উড়েছে ঘুম, বিছানা নিয়ে থানায় বাস যুবকের

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget