এক্সপ্লোর

Calcutta High Court:'বাক্সে ঢোকাবেন বলে প্রার্থী ব্যালট লুকিয়ে রেখেছিলেন', ধূপগুড়ির বিডিও-র মন্তব্যে বিস্মিত হাইকোর্ট

Dhupguri Missing Ballots:ধূপগুড়ির বিডিও-র বক্তব্যে বিস্মিত বিচারপতি অমৃতা সিনহা। 'পরে বাক্সের মধ্যে ঢুকিয়ে দেবেন বলে প্রার্থী নিজেই ব্যালট লুকিয়ে রেখেছিলেন', আদালতে সওয়াল করলেন বিডিও।

সৌভিক মজুমদার, কলকাতা: ধূপগুড়ির বিডিও-র বক্তব্যে বিস্মিত বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। 'পরে বাক্সের মধ্যে ঢুকিয়ে দেবেন বলে প্রার্থী নিজেই ব্যালট লুকিয়ে রেখেছিলেন', আদালতে সওয়াল করলেন বিডিও। বিচারপতি সিনহার প্রশ্ন, 'প্রার্থী জেতার জন্য ভোটে দাঁড়ান। ব্যালট বাড়িতে রেখে দিয়ে কী হবে?' ধূপগুড়ির (Dhupguri) শাকোয়াঝোরা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি ঘটনা ঘিরে মামলা শুরু হয়েছে। অভিযোগ, সেখানকার ভোটগ্রহণ (Voting Centre) কেন্দ্রের বাইরে থেকে ৪৭টি ব্যালট উদ্ধার হয়েছিল। এই নিয়ে আদালতের দ্বারস্থ হন শাহনাজ পারভিন নামে এক প্রার্থী। শুনানিতে দেখা যায় ২৮৯টি ভোটগ্রহণ করা হলেও ২৯৬টি ভোট গণনা করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্ময়প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। শুনানিতে উঠে আসে, ব্যালট হারিয়ে যাওয়ার কথা যা বিডিও জানতেন না। বিচারপতির শুনানিতে দেখা যায় ব্যালট যে হারিয়ে গেছে সেটা জানেনই না বিডিও। বিচারপতির মন্তব্য,'ভয়ঙ্কর প্রবণতা'। প্রিসাইডিং অফিসারকে মামলায় পার্টি করার নির্দেশ দিলেন বিচারপতি।  

কী জানা গেল?
শুধু এই একটি কারণেই যে বিচারপতি বিস্মিত হয়েছেন তা নয়। বিডিও অর্থাৎ রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রিসাইডিং অফিসারের কাছে যে ব্যালট পেপার যায়, তাতে কোনও গণ্ডগোল হলে যেমন ব্যালট পেপারের সংখ্যায় হেরফের, তাতে আগুন লেগে যাওয়া, ছিড়ে যাওয়ার মতো সমস্যা হলে গোটা বিষয়টি বিডিও-কে জানাতে হয়। এখানে অভিযোগ হল, ৪৭টি ব্যালট পেপার যে মেলেনি, তা নিয়ে প্রিসাইডিং অফিসার বিডিও-কে জানাননি। এই যে প্রবণতা যেখানে প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসারকে কিছু জানাচ্ছেন না তাতেই বিস্মিত হয়েছেন বিচারপতি। এছাড়াও ভোটগ্রহণের হারেও অসামঞ্জস্য রয়েছে বলে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। সব মিলিয়ে মামলায় প্রিসাইডিং অফিসারকে যুক্ত করতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি হতে পারে। দিনতিনেক আগেই আর একটি মামলার শুনানিতে বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। ঘটনাটি  মুর্শিদাবাদের বেলডাঙা ২ নম্বর ব্লকের কাশীপুর পঞ্চায়েতের।

কী বলেছিলেন বিচারপতি সিনহা?
ওই পঞ্চায়েতের ২টি বুথে ভোটের দিনের ফুটেজ উধাও, বলে প্রাথমিক ভাবে খবর। বিডিও-র দাবি, ১১ এবং ১২ নম্বর বুথের ফুটেজ নষ্ট হয়ে গিয়েছে। বিচারপতি সিনহার প্রশ্ন, 'ফুটেজ না থাকলে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেবেন কী ভাবে?' কী ভাবে নষ্ট হল সিসি ফুটেজ?', জানতে চেয়ে বিডিও-র হলফনামাও তলব করে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিচারপতি সিনহা এও বলেছেন, 'বোর্ড গঠন করা হলে তার ভাগ্য নির্ভর করবে মামলার ভবিষ্যতের উপর।' ভোট-গণনার দিন হামলার অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সিপিএম প্রার্থী নাসিমা বিবি। অভিযোগ ছিল, বুথের বাইরে ব্যালট পাওয়া সত্ত্বেও পুনর্নির্বাচনের নির্দেশ না দেওয়া হয়নি। তাই মামলা।

আরও পড়ুন:'চাকরি হোক, মমতা চান না', মন্তব্য শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget