এক্সপ্লোর

Jyotipriya Mallick: বছর ঘুরলেই ভোট, ১৪ মাস পর জেল থেকে ফিরে সোশ্যালে জোর প্রচারে জ্যোতিপ্রিয়

Jyotipriya Mallick On Vote Campaign: রেশন দুর্নীতি মামলায় সাড়ে ১৪ মাস জেলবন্দি থাকার পর নিজের গড়ে ফিরে, রীতিমতো অ্যাকশন মোডে দেখা গেল হাবড়ার তৃণমূল বিধায়ককে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সোশাল মিডিয়ায় প্রচারে জোর দিচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। নিজের গড় হাবড়ায় তাঁর হাত ধরে পা রাখল তৃণমূলের হয়ে সোশাল মিডিয়ায় প্রচারকারী সংগঠন ফ্যাম। তবে কি আর আইপ্যাকে ভরসা রাখতে পারছে না রাজ্যের শাসকদল? তৃণমূলকে কটাক্ষে বিঁধেছে বিজেপি।

 বছর ঘুরলেই বিধানসভা ভোট। আর ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে নিজের বিধানসভা এলাকায় ঘর গোছাতে আসরে নেমে পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক।রেশন দুর্নীতি মামলায় সাড়ে ১৪ মাস জেলবন্দি থাকার পর নিজের গড়ে ফিরে, রীতিমতো অ্যাকশন মোডে দেখা গেল হাবড়ার তৃণমূল বিধায়ককে। রাজনীতির মূল স্রোতে ফিরে সোশাল মিডিয়ায় প্রচারের ওপরেই জোর দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী। সেই লক্ষ্যেই জ্যোতিপ্রিয়র বিধানসভা এলাকায় পা রাখল তৃণমূলের হয়ে সোশাল মিডিয়ায় প্রচারকারী সংগঠন FAM (ফ্যাম)।

হাবড়ার তৃণমূল বিধায়ক  জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, FAM বলে একটি সংস্থা আছে আমাদের, যারা সোশাল মিডিয়ায় প্রচার করছে এবং যারা বাড়ি বাড়ি যাচ্ছে। সেই FAM-কে আমরা হাবড়ায় নিয়ে এলাম। হাবড়ার ২৪টি ওয়ার্ডে তারা কাজ করবে, কর্মীদের সাহায্য করবে। সোশাল মিডিয়াতে আরও জোর দিলাম। অপপ্রচার হচ্ছে তো সোশাল মিডিয়ায়। সেই অপপ্রচারগুলোর আমরা কাউন্টার করব।আমাদের উন্নয়ন তুলে ধরলেই অন্যজনের চাপা পড়ে যাবে।'
 
তৃণমূল সূত্রে খবর, মূলত তৃণমূল আমলের বিভিন্ন উন্নয়ন নিয়ে সোশাল মিডিয়ায় প্রচার করার কাজ চালাবে  এই সংগঠন। পাশাপাশি, হাবড়া পুরসভার ২৪টি ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে তৃণমূল কর্মীদের সঙ্গে প্রচারেও নামবে তারা। FAM প্রতিনিধি অনির্বাণ রায়চৌধুরী বলেন,সোশাল মিডিয়াভিত্তিক যে দলীয় প্রচার বিভিন্ন জায়গায়,সেই প্রচারের একটা মাধ্যম হল FAM। এটা দলীয় একটা সংস্থা, আলাদা কোনও সংস্থা নয়। আজকে হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে এই FAM-কে তিনি ইন্ট্রোডিউস করালেন।

যাদের মূল লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন, দলীয় প্রচার, যার মাধ্যম হবে মূলত সোশাল মিডিয়া। যে হাবড়া থেকে ৩ বার বিধায়ক হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, যে জায়গাকে হাতের তালুর মতো চেনেন সেই বিধানসভা এলাকায় ভোটের আগে তৃণমূলের হয়ে প্রচার করতে কেন প্রচারক সংগঠনকে নামাচ্ছেন জ্যোতিপ্রিয়? তবে কি দলীয় কর্মীদের থেকে সোশাল মিডিয়ায় প্রচারকেই বেশি ভরসা করছেন হাবড়ার তৃণমূল বিধায়ক?

বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি নেতা ও সদস্য বিপ্লব হালদার বলেন, ওরা হতাশায় ভুগছে। জ্যোতিপ্রিয় মল্লিক নিজে বাইরে থাকবেন কিনা বিধানসভাতে এটা একটা ভাবার বিষয়।আইপ্যাকের ওপর ভরসা না থাকার কারণে ওরা FAM বলে এই কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছেন। কারণ ওদের সংগঠনের ওপর ভরসা নেই, দলীয় কর্মীদের ওপর আস্থা নেই। ভারতীয় জনতা পার্টির আলাদা টেনশনের কোনও কারণ নেই।

আরও পড়ুন, রাত পেরোলোই চিকিৎসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ভারতীয় জনতা পার্টি পিছিয়ে পড়া মানুষদের নিয়ে,সমাজের অগণিত মানুষদের নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়বে সেটা নিশ্চিত। বর্তমান ডিজিটাল যুগে, রাজনীতির ময়দানে লড়াইয়ের পাশাপাশি সোশাল মিডিয়ায় শাসক-বিরোধী সমানে সমানে টক্কর দেখা যায়। সূত্রের খবর, এই প্রচারকারী সংগঠন বিরোধীদের আক্রমণের মোকাবিলা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের প্রচার চালাবে।

সেরা শিরোনাম

ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের সঙ্গে ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩, আহত বহু
ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের সঙ্গে ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩, আহত বহু
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
PM Modi's Visit : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?

ভিডিও

Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget