এক্সপ্লোর

Newton Das: 'বাংলাদেশি' নিউটনকে নিয়ে শাসক দলের কোন্দল, TMCP নেতা দেবাশিসের সঙ্গে কতটা ঘনিষ্ঠ নিউটনের সম্পর্ক?

Kakdwip Bangladeshi Voter: নিউটন কাণ্ডে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। টিএমসিপি নেতার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্য দাবি করলেন তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েত সদস্য।

গৌতম মণ্ডল, কাকদ্বীপ : তৃণমূল ছাত্র পরিষদের নেতার 'ছায়াসঙ্গী' বাংলাদেশি নিউটন? TMCP নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যর। বাংলাদেশের ছাত্রনেতা নিউটন দাস কাকদ্বীপের ভোটার! '২০২১ সালে সীমান্ত পারের সময় গ্রেফতার নিউটন দাস। বাংলাদেশি নিউটনের জামিন করাতে তদ্বির TMCP নেতার। বাংলাদেশের পাসপোর্ট, ভারতের ভোটার, আধারকার্ড-সহ গ্রেফতার। ২০২১ সালে তিন মাস জেলবন্দির পর মুক্তি নিউটনের। TMCP নেতার রেস্তোরাঁ ব্যবসাতেও পার্টনার নিউটন', চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর। প্রমাণ দিন, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি স্থানীয় TMCP নেতার। 

নিউটন কাণ্ডে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। টিএমসিপি নেতার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্য দাবি করলেন তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েত সদস্য। বাংলাদেশের বাসিন্দা কাকদ্বীপের ভোটার নিউটন দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন স্থানীয় প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিপ্লব দাস। তাঁর দাবি, ২০২১ সালের অক্টোবর মাসে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার পথে গ্রেফতার হয়েছিল নিউটন। সেখানে তার কাছে মেলে বাংলাদেশের পাসপোর্ট, ভারতের ভোটার, প্যান ও আধারকার্ড। প্রায় ৩ মাস জেলবন্দি থাকার পরে ছাড়া পায় নিউটন। টিএমসিপি নেতা দেবাশিস দাস নিউটনের জামিন করাতে একাধিকবার বনগাঁ যান বলেও অভিযোগ তাঁর। বিপ্লব দাসের দাবি, জামিন পেয়ে কাকদ্বীপে চলে আসে নিউটন। এরপর দেবাশিস, নিউটন ও অন্য এক পার্টনারকে নিয়ে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন। ব্যবসা বন্ধের পরে অংশীদার হরিপদ দাসের থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় নিউটন। টিএমসিপি নেতা দেবাশিসের দীর্ঘদিনের ছায়াসঙ্গী নিউটন বলেও অভিযোগ বিপ্লব দাসের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন দেবাশিস। নিউটন ইস্যুতে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি।

গতকালই কাকদ্বীপে হদিশ পাওয়া গিয়েছিল বাংলাদেশি ভোটার নিউটন দাসের। বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে,  বাংলাদেশের সংরক্ষণ বিরোধী 'অগস্ট আন্দোলন' বা 'ছাত্র আন্দোলন'- এ অংশ নিয়েছেন নিউটন। অবশ্য গতকালই নিউটন একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, এইসব ছবি ভুয়ো। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ছবিতে কাকদ্বীপের টিএমসিপি নেতা দেবাশিস দাসের সঙ্গেও দেখা গিয়েছে নিউটন দাসকে। তাঁর জন্মদিকে তিনি এবং দেবাশিস একসঙ্গে কেক কেটেছেন এমন ভিডিও-ও দেখা গিয়েছে। তাহলে বাংলাদেশের ছাত্র আন্দোলনে যোগদানকারী নিউটন দাস কি তৃণমূল ছাত্র পরিষদের কর্মী বা সদস্য? এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget