এক্সপ্লোর

Kakdwip News: কাকদ্বীপে শিক্ষককে মারের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্ত তৃণমূল নেতার চিঠি, কী রয়েছে তাতে ?

Kakdwip School: চিঠিতে শিক্ষামূলক ভ্রমণ বাতিল করতে চাপ, টাকা তোলার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে।

গৌতম মণ্ডল, কাকদ্বীপ : কাকদ্বীপে শিক্ষককে মারের ঘটনায় প্রকাশ্যে এল অভিযুক্ত তৃণমূল নেতার 'হুমকি' চিঠি। চিঠিতে সই না করাতেই মার, ঘাড়ধাক্কা দেন তৃণমূল নেতা, এমনই অভিযোগ জানিয়েছেন আক্রান্ত শিক্ষক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালকে চিঠি তৃণমূল নেতা ত্রিদিব বারুইয়ের। চিঠিতে শিক্ষামূলক ভ্রমণ বাতিল করতে চাপ, টাকা তোলার অভিযোগ তোলা হয়েছে শিক্ষকের বিরুদ্ধে।

এই চিঠিটি গত ১৬ তারিখে রিসিভ করাতে গিয়েছিলেন কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালের কাছে। গিয়েছিলেন তৃণমূল নেতা তথা স্কুল পরিচালন কমিটির সভাপতি ত্রিদিব বারুই। শিক্ষামূলক ভ্রমণ নিয়ে যে তাঁদের মধ্যে মতভেদ তৈরি হয়েছিল, এই চিঠির ছত্রে ছত্রে তা প্রকাশ পাচ্ছে। চিঠিতে একাধিক অভিযোগ করেছেন ত্রিদিব বারুই। ট্যুরে কারা যাবেন, গাইড কে থাকবেন, কোথায় থাকবেন এবং কোন কোন শিক্ষক থাকবেন...যে মিলনকান্তি পালের বিরুদ্ধে অভিযোগ, সেই চিঠি তাঁর কাছেই রিসিভ করাতে গিয়েছিলেন ত্রিদিব বারুই। কিন্তু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিঠিটি নিতে অস্বীকার করেন। তারপর ক্লার্কের কাছে যান ত্রিদিব বারুই। সেখান থেকে রিসিভ করার পর...আবার নতুন করে গন্ডগোলের সূত্রপাত হয়। তখনই বচসা। শিক্ষক অফিসের মধ্যে ছিলেন। মিলনকান্তি পালের অভিযোগ, সেখানে তাঁকে একপ্রস্থ মারধর করা হয়। তারপর তাঁকে টানতে টানতে বের করে নিয়ে আসে। প্রধান শিক্ষকের রুম তালাবন্দ করে দেন। তারপর করিডর থেকে ঘাড় ধাক্কা দিয়ে কিল, ঘুষি মারতে মারতে স্কুলের শেষ প্রান্তে এসডিপিও অফিস পর্যন্ত নিয়ে আসা হয়। ইতিমধ্যে ঘটনার সিসি টিভি ফুটেজ প্রকাশ্যে চলে এসেছে। 

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, "চিঠিটা যে কী সেটা সম্পূর্ণরূপে নিখুঁতভাবে আমার পড়া হয়ে ওঠেনি। কারণ, সেইসময় উপস্থিত ক্ষেত্রে যেগুলো আমার চোখে পড়েছিল, সেগুলো মিথ্যা বলে মনে হয়েছে। ঠিক সেই কারণে আমি রিসিভ করতে চাইনি। আমি দেখলাম, আমার ডেথ সার্টিফিকেটে আমাকেই সই করতে হবে। এমনই অবস্থা। আমার নিজের বিরুদ্ধে অভিযোগ আমি সেটা রিসিভ করতে পারি নাকি ? সেগুলো মিথ্যা অভিযোগ। এই কারণে এবং সেই চিঠিটি যখন আবার তিনি নিয়ে চলে গেলেন ক্লার্কের কাছে, ক্লার্ককে বাধ্য করলেন জোর করে সই করতে। তিনি লিখেছেন, সই করেছেন। স্কুলের স্ট্যাম্প কিছু দেননি। তাতে একটি কপি তো ক্লার্কের কাছে জমা দিতে হয়। তিনি দেননি। ফলে, আমার এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে সেটা জানা নেই।"  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget