এক্সপ্লোর

Kakoli Ghosh Dastidar: 'কেউ হাসপাতালে ভর্তি করতে চাননি, আমি সারা রাত ওঁর পাশে...', কেমন ছিল মমতা-কাকলির চার দশকের সম্পর্ক?

Kakoli Ghosh Dastidar News: '২০১১ সালের পরেও সুখের পায়রার মতো আসিনি', সাফ বললেন কাকলি ঘোষ দস্তিদার

কলকাতা: সাতের দশকে ছাত্র রাজনীতি দিয়ে শুরু। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ। তখন থেকেই তাঁর ছায়াসঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। বারাসাতের চার বারের সাংসদ। কিন্তু ভোটে দলের ভরাডুবি ও লোকসভায় পদ হারানোর পর সেই কাকলি ঘোষ দস্তিদারই এখন বেসুরো। তবে তিনি ভোলেননি পুরনো দিনের কথা, ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তাঁর সম্পর্ক। যেদিন তিনি লোকসভার ভেতরে তৈরি করা একটি আলাদা ব্লক বা গোষ্ঠীর মুখ হয়ে উঠলেন, নেতৃত্ব দিলেন বিরোধী ব্লকের, সেদিনই তাঁর মুখে শোনা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর পুরনো সম্পর্কের কথা!

এদিন এবিপি আনন্দে 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কাকলি ঘোষ দস্তিদার বলেন, 'আমি দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। প্রায় ৪২ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করছি। আমি আজকে রাজনীতিতে আসিনি। ২০১১ সালের পরেও সুখের পায়রার মতো আসিনি। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ১৯৮৪ সালে যখন যাদবপুর লোকসভা থেকে দাঁড়িয়েছেন, তখনও কর্মী হিসেবে কাজ করেছি। তারও আগে থেকে ওঁর সঙ্গে আমার পরিচয়। ২০১১-র আগে বাংলার মানুষের স্বার্থে যতগুলো আন্দোলন হয়েছে.. সে সিঙ্গুর হোক বা নেতাই, সমস্ত জায়গায় ওঁর পাশে ছিলাম। মার খেয়েছি। উনি মরতে মরতে বেঁচেছেন, ওঁকে কোনও ডাক্তার ভর্তি করতে চাননি, তিনি সুদর্শন ঘোষ দস্তিদারের আন্ডারে কর্মরত ছিলেন। আমি সারারাত ওঁর পালস ধরে বসে থাকতাম। তাই যাঁরা আজ ট্যুইটারে লিখছেন, আমি নাকি বিশ্বাসঘাতক.. তখন তাঁরা বোধহয় জন্মান ও নি।'

১৯৭৬ সালে, যোগমায়া দেবী কলেজে তখন কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৭৯ সাল থেকে কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র পরিষদ করেছেন কাকলি ঘোষ দস্তিদার। ছাত্র রাজনীতির সময়কাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর আলাপ। দিনে দিনে যে সম্পর্ক ক্রমেই জোরদার হয়। ১৯৮৪ সালে যাদবপুরে সিপিএমের সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে লোকসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকে কার্যত মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অন্যতম ছায়াসঙ্গী কাকলি। এই সম্পর্ক আরও জোরালো হয়, যখন ১৯৯৬ সালে যাদবপুর বিধানসভা কেন্দ্রে, বুদ্ধদেব ভট্টাচার্যর বিরুদ্ধে কাকলি ঘোষ দস্তিদারকে কংগ্রেসে টিকিট প্রার্থী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

১৯৯৮ সালে তৈরি হয় তৃণমূল। ওই বছরেই (১৯৯৮) ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে দাঁড়ান কাকলি ঘোষ দস্তিদার। পরের বছর হাওড়া লোকসভা কেন্দ্রে লড়েন তিনি। ২০০১ সালে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়েন কাকলি ঘোষ দস্তিদার। ২০০৫ সালের পুরভোটে কলকাতার ৮৮ নম্বর ওয়ার্ডে, কংগ্রেস প্রার্থী মালা রায়ের বিরুদ্ধে লড়েছিলেন তৃণমূলের কাকলি। আর ২০০৯ থেকে টানা চারবার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন তিনি। অর্থাৎ ১৯৮৪ থেকে ২০২৬...আক্ষরিক অর্থেই চার দশক ধরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে রয়েছেন তিনি। তবে আজ.. বিরোধী ব্লকের নেতৃত্ব দিচ্ছেন তিনি। কাকলি ঘোষ দস্তিদার বলছেন, 'আমি ৫টা নির্বাচনে লড়েছি, উনি বলেছিলেন বলে। মার খেয়েছি, রাতে আটকে রেখেছে.. কিন্তু লড়াই ছাড়িনি। লড়াইয়ের ময়দানে ছিলাম। কারণ আমার একটা রাজনৈতিক পরিচিতি রয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
Advertisement

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget