এক্সপ্লোর

Kali Puja 2025: ৬০ জন যুবক কাঁধে করে নিয়ে আসেন, 'বলি' দেওয়া হয় আজও হুগলির এই ২৫০ বছরেরও বেশি পুরনো কালী পুজোয় !

Hooghly Kali Puja 2025: প্রায় আড়াইশো বছরেরও বেশি সময় ধরে এই গ্রামে "বড় মা" রুপে পূজিত হয়ে আসছেন মা কালী।

সোমনাথ মিত্র, হুগলি: দীপান্বিতা কালী পুজোর আগের দিন কৃষ্ণ চতুর্দশীতে পুজিত হন মা। দেবীর ইচ্ছা অনুযায়ী এখনো মাটির বেদিতেই পুজো করা হয় মূর্তিকে। সারা বছর এই গ্ৰামে হয় না আর কোনও কালী পুজো। 

আরও পড়ুন, রাজ্যে SSC, PSC-র ভয়াবহ অবস্থা, নতুন চাকরি তো নেই, ৬ লক্ষ স্থায়ী পোস্টও বিলুপ্ত, MA পাস করেও টোটো চালক : শুভেন্দু

হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের আঁটপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনরবাটি গ্রাম। প্রায় আড়াইশো বছরেরও বেশি সময় ধরে এই গ্রামে "বড় মা" রুপে পূজিত হয়ে আসছেন মা কালী। একদিনের এই পুজোকে কেন্দ্র করে ভিড় উপচে পড়ে গোটা এলাকায়। নীল বর্ণা , দু-হাত বিশিষ্ট এই কালী পুজিত হন শ্যামা কালীর পুজোর ঠিক আগের দিন। কৃষ্ণ চতুর্দশী বা ভূত চতুর্দশী তিথিতে সূর্যাস্তের পর  আনরবাটি গ্রামের প্রায় ৬০ জন যুবক মাকে কাঁধে করে বয়ে নিয়ে এসে মাটির বেদীতে অধিষ্টিত করেন। তালপাতা দিয়ে মায়ের মাথা ছাউনি করা হয়। সারারাত ধরে চলে  পুজো অর্চনা।‌ এখনও এই পুজোয় বলি প্রথার প্রচলন আছে। পরেরদিন  সূর্যাস্তের আগেই মাকে বিসর্জন দেওয়া হয়  গ্রামের পুকুরে। এক রাতের এই পুজোকে ঘিরে দূরদুরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয় গোটা আঁটপুর এলাকায়।।

এই পুজোর আরও বৈশিষ্ট্য হল, বড়কালীর সাথে গোটা গ্রামে ছোটকালী, মেজ কালী, ন্যাড়া কালী, ছেলে কালী, সহ আরো ৭টি কালী পুজো হয় একই দিনে, একই সময়ে ।  বড়কালী বিসর্জন এর পর একে একে বাকি আরো কালী মাকে বিসর্জন দেয়া হয় সূর্যাস্তের আগেই। এরপর সারা বছর জুড়ে এই আনরবাটি গ্রামে আর কোন কালীপুজো হয় না। তাই "বড় মা"এর এই পুজোকে কেন্দ্র করে কার্যত উৎসবে চেহারা নেয় গোটা আনরবাটি এলাকা।।

প্রচলিত কথা ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে এই গ্রামে বড়মার পুজো শুরু হয়। তখন এই এলাকায় মহামারীর কারণে গ্রাম উজার হয়ে যাচ্ছিল। অনেকে মারা যাওয়ার পর বাকিরা গ্রাম ছেড়ে পালাতে থাকে। তখন এক সাধু গ্রামে এসে, মহামারী থেকে বাঁচতে  মায়ের পুজো করার আদেশ দেন। সেই আদেশ অনুযায়ী এলাকার  মিত্র ও বন্দ্যোপাধ্যায় বাড়ির পূর্বপুরুষরা কাত্তিক মাসের ভূত চতুর্দশী তিথিতে বড় মা এর  পুজো শুরু করেন। এখন এই দুটি বাড়ির সাথে গ্ৰামের অন্যান্য মানুষেরা মিলে একটি কমিটি তৈরী করে পুজো পরিচালনা করেন। প্রাচীনকালে যে জায়গায় মাকে বসিয়ে পুজো শুরু করা হয়েছিল এখনো ঠিক সেই জায়গায় মাটির বেদীতেই মাকে বসিয়ে সারারাত আরাধনা করা হয়। এবং প্রাচীনকালের রীতি মেনেই সূর্যাস্তের আগেই মাকে বিসর্জন দেয়া হয়।।

মিত্র বাড়ির সদস্য গোপাল মিত্র জানান, বড় মা সবার মনস্কামনা পূর্ণ করেন। মা খুবই জাগ্ৰত। অনেক মৃত প্রায় মানুষ মায়ের কাছে পড়ে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  মায়ের ইচ্ছা ছাড়া কেউ কোন কাজ করতে পারেন না।পুজোর দিন মায়ের হাতে নাড়ু ও লুচি দেওয়া হয়। আনর বাটি বড় কালীমাতা পুজো কমিটির কোষাধ্যক্ষ অমিত অধিকারী বলেন, মাকে যেখানে বসানো হয় সেটা মাটির  পঞ্চ মুন্ডীর আসন।‌ দুটি বাঁশের মাথায় মাকে বসিয়ে গ্ৰামের ৬০ জন যুবক শুদ্ধ কাপড় পড়ে মাকে বয়ে নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় বসানো হয়। তারপর শুরু হয় মায়ের পুজো। এরপর শ্যামা কালী পুজোর দিন বা বছরের অন্য কোনও দিন এই গ্ৰামে আর কোনও কালী পুজো হয় না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Road Accident : নিউটাউনে বড় দুর্ঘটনা ! গার্ডরেলে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, রক্তারক্তি
নিউটাউনে বড় দুর্ঘটনা ! গার্ডরেলে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, রক্তারক্তি
West Bengal News Live: শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
Newtown Bus Accident: নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
Kolkata Money Recovery: শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের
শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ২: রাজ্যসভার মনোনয়ন জমা TMC-র ৩ প্রাক্তনীর, TMC-র মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ১: ভুরিভুরি অভিযোগে অভিযুক্ত সপুত্র নির্মল ঘোষ, অবশেষে গ্রেফতার ছেলে তীর্থঙ্কর
TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget