এক্সপ্লোর

Kali Puja 2025: গায়ে গয়না, পরনে বেনারসি, কালী মন্ত্রে দেবী জ্ঞানে নিম গাছকেই পুজো করা হয় কাটোয়ায় !

Kali Puja 2025: কাটোয়া পাবনা কলোনির  ঝুপোমায়ের পুজো ঘিরে মাতোয়ারা কটোয়াবাসী।

রাণা দাস, পূর্ব বর্ধমান: নিমগাছ এখানে দেবী। বেদিতে কোন দেবীর প্রতিমা  থাকে না, কালী মন্ত্রে দেবী জ্ঞানে নিম গাছকে  পুজো করা হয়।  দেবী এখানে 'ঝুপোমা' হিসেবে পরিচিত।কারণ দেবী একসময় ঝোপে বাস করতেন। পুজোকে ঘিরে  হাজার হাজার ভক্তের সমাগম হয়। কাটোয়া পাবনা কলোনির  ঝুপোমায়ের পুজো ঘিরে মাতোয়ারা কটোয়াবাসী।

আরও পড়ুন, বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, ধর্ষকদের শেষ করার জন্য, মা কালীর খড়গটা লাগবে : শুভেন্দু

প্রায় আড়াইশো বছর আগে  নদী তীরবর্তী ঝোপ-জঙ্গলে ঢাকা  জনমানব শূন্য একটি এলাকা ছিল । কথিত আছে এই নিমগাছের নিচে একসময়  ডাকাতরা মা কালীর সাধনা করেছে। কোন এক ডাকাত সর্দার এই  দেবীকে প্রতিষ্ঠা করেছিল। তারপর এক সাধক এই নিম গাছেই দেবীকে দেখতে পেয়েছিল। তারপর থেকে সেই নিম গাছকেই দেবীরূপে পূজা করা হয়। শতাব্দী প্রাচীন এই ঝুপোমায়ের পুজোকে ঘিরে কাটোয়ার মানুষের উন্মাদনা থাকে। বেনারসি শাড়ি, গহনা, মালা ,মুকুট  দিয়ে সাজিয়ে তোলা হয় নিম গাছকে। দূর থেকে দেখলে মনে হবে নিম গাছাই যেন মায়ের রূপ ধারণ করেছে।।কালী প্রতিমা ছাড়া  গাছকে দেবী মেনে পুজোই হল এখানকার কালীপুজোর প্রধান বৈশিষ্ট্য।

আজ কালীপুজো। শক্তির আরাধনা। দিকে দিকে সাড়ম্বরে পূজিতা হবেন মা। সতীপীঠ থেকে সিদ্ধপীঠ, দেবী বন্দনায় মেতে উঠবে সমগ্র বাংলা। জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন। তিনি অসুখ বিনাশিনী। মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি। নরমুণ্ডই দেবীর অলঙ্কার। যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা। বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক। যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন। মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন। শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক। ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী। 

তারাপীঠে শক্তির আরাধনা। রীতি মেনে পুজো। আলোর মালায় সেজেছে গোটা মন্দির।পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা মন্দির চত্বর। ভোর থেকে শুরু হয়েছে মাতৃ আরাধনা। জবা, নীলকণ্ঠ, পদ্মে সেজে উঠেছেন মা তারা। মঙ্গলারতির পর হবে নিত্যপুজো।  ৫১ সতীপীঠের অন্যতম সতীপীঠ বীরভূমের কঙ্কালীতলা। কথিত আছে লাল মাটির এই অঞ্চলেই পড়েছিল দেবীর কাঁকাল অর্থাৎ কোমরের অংশ। রীতিনীতি মেনে প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ এই কুমারী পুজো চলে আসছে কঙ্কালিতলায়। সকাল থেকেই মহা ধুমধামের সঙ্গে এই পুজো পালিত হয় মায়ের সতীপীঠে, ভক্ত সমাগমের ভিড়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh : 'ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন', কচ্ছপ দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের, কাকে বার্তা ?
'ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন', কচ্ছপ দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের, কাকে বার্তা ?
Recruitment on WhatsApp: 'হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্য়মে নিয়োগ নয়', রোজগার মেলা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্য়মে নিয়োগ নয়', রোজগার মেলা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: নির্দিষ্ট করে জিজ্ঞেস করে আসুন কোনটা অবৈধ অংশ, তারপরে আমার থেকে উত্তর নেবেন : অভিষেক
নির্দিষ্ট করে জিজ্ঞেস করে আসুন কোনটা অবৈধ অংশ, তারপরে আমার থেকে উত্তর নেবেন : অভিষেক
Domkol Police: ডোমকলে অভিযুক্ত আজমত শেখকে ধরতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ
ডোমকলে অভিযুক্ত আজমত শেখকে ধরতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget