এক্সপ্লোর

Kali Puja 2024 : চালচুলোহীন এক 'খেপির' ডাকে সাড়া দিয়ে দিয়েছিলেন কালী ! এখন কেজি কেজি সোনা-রুপোয় সাজেন 'খেপি-মা'

Purba Bardhaman Khepi Ma : জনশ্রুতি, আশেপাশের রাস্তা দিয়ে যেতে গেলে, শোনা যেত তাঁর 'মা মা' বলে চিৎকার।

চার কেজি সোনা ও পাঁচ কেজি রুপোর গয়না দিয়ে সাজানো মাতৃপ্রতিমা। মা মা ডাক দিয়ে ছুটে আসা বহু ভক্তগণ। মা নাকি অসম্ভব জাগ্রত। দেবী সকলের ডাকে সাড়া দেন। বর্ধমানের কাটোয়ার এই পুজো ঘিরে মেতে ওঠে এলাকার মানুষজন। খেপি মায়ের মন্দিরে তিল ধারণের জায়গা থাকে না। পুজোর শিকড় খুঁজতে গেলে চমকে উঠতে হয়। এই পুজোর শুরুটা বড় অদ্ভূতভাবে।  

পুরোহিত তপন আচার্য জানালেন,  'আমরা শুনেছি এখানে একজন   খেপি ছিলেন। মা মা করতেন। মাথায় জটা ছিল। তারপর থেকে খেপির মা হিসেবেই পরিচিত এই কালী' । জনশ্রুতি, আশেপাশের রাস্তা দিয়ে যেতে গেলে, শোনা যেত তাঁর 'মা মা' বলে চিৎকার। জনশ্রুতি রয়েছে জটাধারী এক মহিলার হাতেই পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের ক্ষেপা কালী পাড়ায় শুরু হয়েছিল পুজো।  চারিদিক জঙ্গলে ঘেরা, তার মাঝেই নাকি এক বেদিতে প্রতিষ্ঠা করা হয়েছিল মা কালীকে।  

 তবে তা শুধুই জনশ্রুতি নাকি সত্যিই ইতিহাস বলে তেমনটাই ?  এ নিয়ে নানা মুনির নানামত। তবে এলাকার সিংহভাগ মানুষেরই বিশ্বাস, এক খেপির ডাকেই সাড়া দিয়েছিলেন মা। তাই দেবী পরিচিতি পান 'খেপির মা' নামে। কালক্রমে তিনি পরিচিত হন 'খেপি মা' বলে। এখন সেখানে ঝাঁ চকচকে মন্দির। সারাবছরই সেখানে ভিড় করেন ভক্তরা।  পুজো দিতে হয় মন্দিরে থাকা মা কালীর ফ্রেমে। তবে কালীপুজোর আগে নতুন রূপে সেজে ওঠেন দেবী।  

কালী পুজো উপলক্ষে মন্দিরে গড়া হয় প্রতিমা।  সামনে পুজো, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অঢেল গয়নায় সেজে ওঠেন দেবী। পুজোর আগে ব্যাংকের লকার থেকে পুলিশি প্রহরায় গয়না আনা হয় মন্দিরে। এই পুজো নিয়ে বিভিন্ন জনশ্রুতি প্রচলিত রয়েছে। অনেকেরই বিশ্বাস , মা ভক্ত বৎসল । প্রাণভরা মা-ডাকেই সাড়া দেন খেপি-মা। 

এ বছর কালীপুজো পড়েছে বৃহস্পতিবার ৩১ নভেম্বর। ৩১ অক্টোবর দুপুর ৩:৩২ থেকে শ্যামা পূজোর তিথি শুরু হচ্ছে। তিথি থাকবে ১ নভেম্বর সন্ধ্যে ৬:১৬ মিনিট পর্যন্ত। নিশীথ পুজোর সময় ৩১ অক্টোবর ১১:৪৭ থেকে ১২:৪৯ পর্যন্ত।  

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget