এক্সপ্লোর

Rejinagar Bypoll : আগে ছিলেন ছিলেন কংগ্রেসের বিধায়ক...তারপর...কালীঘাট তৃণমূলের রেজিনগরের প্রার্থী রবিউল আলম কে জানেন?

রেজিনগরে কালীঘাট-তৃণমূল যাকে প্রার্থী করেছে, তাঁর নাম রবিউল আলম চৌধুরী । এই রবিউলই ২০১৩ সালে উপনির্বাচনে ...

রেজিনগর : ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের পাশাপাশি উপনির্বাচন হতে চলেছে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভায়। হুমায়ুন কবীরের হোম গ্রাউন্ডে, তাঁরই ছেড়ে দেওয়া আসনে লড়াই। হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বেন তাঁরই ছেলে গোলাম নবি আজাদ। রবিবার এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী 'কালীঘাট তৃণমূল'।        

রেজিনগরে কালীঘাট-তৃণমূল যাকে প্রার্থী করেছে, তাঁর নাম রবিউল আলম চৌধুরী । এই রবিউলই ২০১৩ সালে উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন। ২০১৬-র বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের টিকিটেই জেতেন। পরে যোগ দেন তৃণমূলে।                    

২০২১-এ তৃণমূল কংগ্রেসের টিকিটে রেজিনগর কেন্দ্র থেকে জিতেছিলেন রবিউল। কিন্তু ২০২৬-এ তৃণমূলের টিকিটে বেলডাঙা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির কাছে পরাজিত হন তিনি। এবার তাঁকেই উপনির্বাচনে লড়ে বিধানসভায় যাওয়ার আরেকটা সুযোগ দিন কালীঘাট-তৃণমূল। কিন্তু তাঁকে লড়তে হবে হুমায়ুন কবীরের শক্ত ঘাঁটিতে, তাঁরই ছেলে গোলাম নবি আজাদের সঙ্গে।     

কংগ্রেস নয়, বিজেপিই মূল প্রতিদ্বন্দ্বী,  মনে করছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রেজিনগর জয় করে নিজেদের সাম্রাজ্য আরও বাড়াতে চায় বিজেপি। কংগ্রেসের দাবি, আসন্ন উপনির্বাচনে শেষ হাসি হাসবে তারাই।                     

২৬-এর বিধানসভা ভোটে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবীর, রেজিনগরে জয়ী হয়েছিলেন ৫৮ হাজার ৮৭৬ ভোটে। এই কেন্দ্রে ইতিমধ্য়ে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। রেজিনগরে কংগ্রেসের হয়ে লড়বেন মহম্মদ আবদুল্লাহিল কাফি। একসময় মুর্শিদাবাদ মানেই ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি। রেজিনগরও তাই। কিন্তু , এবারের বিধানসভা ভোটে সেই রেজিনগরে কংগ্রেস নেমে গেছিল চতুর্থ স্থানে। এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি এখনও বিজেপি। রেজিনগরে হুমায়ুন কবীরের ব্যক্তিগত ভোটব্যাঙ্ক কি অটুট থাকবে? নাকি এই আসনটি জিতে এরাজ্যে আরও শক্তিশালী হবে বিজেপি? নাকি তৃণমূলের কপাল খুলবে ? একসময় যে রেজিনগর কংগ্রেসের শক্ত গড় ছিল, সেখানে কি ফের ভোটব্যাঙ্ক ফেরাতে পারবে তাঁরা? উত্তর মিলবে ৯ অক্টোবর। 

                                              

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
Advertisement

ভিডিও

Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget