এক্সপ্লোর

Kalimpong Landslide: কালিম্পঙের কাটারেতে ধস, মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের

কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে...

উমেশ তামাঙ্গ, কালিম্পং: কালিম্পঙের কাটারে এলাকায় ধস। মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। 

কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ পেডং বাজার থেকে ১৫ কিলোমিটার দূরে কাটারে এলাকাতে ধস নামে। মৃত্যু হয় ৭৫ বছরের বীরবাহাদুর মঙ্গারের।

গতকাল, দফায় দফায় বৃষ্টির জেরে শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে ফের ধস নামে। গতকাল সকালে কালিম্পঙের ২৯ মাইল এলাকায় ধস নামে। 

আটকে পড়েন কয়েকশো পর্যটক। পূর্ত দফতর ও বর্ডার রোড অর্গানাইজেশনের চেষ্টায় ঘণ্টা চারেক পর রাস্তার একাংশ পরিষ্কার হয়। 

রাস্তার একটি অংশ থেকে ধীরে ধীরে শুরু হয় যান চলাচল। মঙ্গলবার থেরে দফায় দফায় বৃষ্টি চলছে পাহাড়ে। তার জেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

গতমাসে সেবকের কাছে পাহাড় থেকে গড়িয়ে পড়া বোল্ডারের ধাক্কায় মৃত্যু হয় গোর্খা রেজিমেন্টের জওয়ান রিনচেন তামাংয়ের। রাঁচিতে কর্মরত জওয়ান গতকাল সিকিমের বাড়িতে ফিরছিলেন। 

শিলিগুড়ি থেকে অটো ভাড়া করে সেবক পর্যন্ত এসে ধসের জেরে আটকে পড়েন। ফের শিলিগুড়িতে ফিরে যাওয়ার সময় সেবক কালী মন্দিরের কাছে পাহাড় থেকে নেমে আসা বোল্ডার অটোর ওপর এসে পড়ায় গুরুতর জখম হন ওই জওয়ান ও অটোচালক। 

দু’জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর জওয়ানের মৃত্যু হয়। ছুটি নিয়েও বাড়ি ফেরা হল না সেনাবাহিনীর জওয়ানের। 

তার আগের দিন, সেবকে করোনেশন ব্রিজের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে প্রায় এক কিলোমিটার জুড়ে ধস নামায় কালিম্পং থেকে শিলিগুড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আটকে পড়ে বহু গাড়ি। দুর্ভোগে পড়েন যাত্রীরা। 

ভরা বর্ষায় প্রায়ই নামছে ধস। ঘটে যাচ্ছে ছোট-বড় দুর্ঘটনা। এই পরিস্থিতিতে ১০ নম্বর জাতীয় সড়কের দিকে নজর দেওয়ার দাবিতে গতমাসে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন কালিম্পং-এর ড্রাইভারদের সংগঠন। 

১০ নম্বর জাতীয় সড়কের পরিস্থিতির দিকে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন কালিম্পং-এর ড্রাইভারদের সংগঠন চালক মহাসঙ্ঘ-এর সদস্য চালকরা। এই প্রেক্ষিতে দ্রুত মেরামতি শুরুর আশ্বাস দিয়েছিলেন জেলাশাসক ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget