এক্সপ্লোর

Kalyan Banerjee : তৃণমূল বা কংগ্রেস নয়, জ্ঞানেশকে সরাতে পারবে এরাই ! কল্যাণের তাৎপর্যপূর্ণ দাবি

  জ্ঞানেশ কুমারকে সরাতে পারে একমাত্র CJP-ই। মনে করছেন কল্যাণ।


কলকাতা, দিল্লি, পাঞ্জাব, বিহার থেকে অসম। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে আন্দোলন। জোরাল হচ্ছে মুখ্য় নির্বাচন কমিশনারের গ্রেফতারের দাবিও। পাহাড়প্রমাণ এই চাপের মুখে শেষপর্যন্ত আদৌ পদ ধরে রাখতে পারবেন দেশের মুখ্য় নির্বাচন কমিশনার? এই নিয়ে উত্তেজনার মাঝেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ।  জ্ঞানেশ কুমারকে সরাতে পারে একমাত্র CJP-ই। মনে করছেন কল্যাণ। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বললেন, 'আমাদের লোক বিক্রি হয়ে গেছে, পারবে না কংগ্রেসও' । তিনি মনে করছেন এই জ্ঞানেশ কুমারকে সরাতে পারে সিজেপি-ই। 

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ' আমরা নিঃসন্দেহে চেষ্টা করব কিন্তু তার আউটকাম কী হবে আমি জানি না। CJP যদি করে কুইক ডিসপোসাল হবে। আসলে ওদের (CJP ) আন্দোলনটা অনেক তুখোড় আন্দোলন। ওরা (CJP ) একটা ইস্য়ু নিয়ে পড়ে থাকে তো ওদের (CJP ) জানপ্রাণ দিয়ে করে। আমাদের জানপ্রাণ দিয়ে করার লোক কটা আছে? আমাদের তো অর্ধেক রাজনীতিবিদ বিক্রিত, সোলড। দেখলেন তো বিধানসভা নির্বাচনের পরে কী ভাবে সোলড পলিটিশিয়ান বেরল পশ্চিমবঙ্গের বুকে। লড়তে লড়তে যখন লড়াইয়ের মুখটাতে যাবেন তখন অনেকেই সোলড। কিন্তু এদের (CJP ) তো অন্য় কিছু চাওয়া নেই। আমাদের অনেক কিছু চাওয়ার আছে। ভারতবর্ষকে বাঁচাতে আগামী দিনে পারবে, ভারতবর্ষের ইয়ং জেনারেশন। যে আন্দোলন তারা করছে (CJP ) সেই ইয়ং জেনারেশন। সেটা যে নামেই হোক। ' 

মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এনডিএ-র অস্বস্তি বাড়িয়েছেন LJPর চিরাগ পাসোয়ান। এরই পাশাপাশি, সংসদের উভয় কক্ষে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের নোটিস আনার তোড়জোড় শুরু করেছে বিরোধী শিবির। যা নজিরবিহীনভাবে ৬ মাসের মধ্যে দ্বিতীয়বার! কংগ্রেস সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের উভয় কক্ষে ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা। এবিষয়ে বিরোধী দলগুলোর সাথে যোগাযোগ করেছে কংগ্রেস। 

শনিবারের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে, ২ অক্টোবর মুম্বই থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ঠিক দু মাস আগে নিটকাণ্ডে CJP-র আন্দোলনের প্রেক্ষিতে শেষপর্যন্ত মাথা নোয়াতে হয় মোদি সরকারকে। পদত্যাগ করেন তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এখন দেখার এই জল আর কতদূর গড়ায় ।               

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
Advertisement

ভিডিও

Akhruzzaman News:
Nabanna News: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর... | PMO | ABP Ananda
Brazil Team | ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় পা রাখল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিম
Samik Bhattacharya | নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে শমীক ভট্টাচার্য
RG Kar News | আর জি করকাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা FIR গেল সিবিআইয়ের হাতে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget