এক্সপ্লোর

RG Kar Case : 'ভাল রাজনীতি করতে শিখেছেন', অভয়ার মা-বাবাকে বেনজির আক্রমণ কল্যাণের, 'কী চান? টাকা?' খোঁচা মদনের

Kalyan Banerjee : '...আসলে ওঁরা এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছেন। এটা নিয়ে ওঁরা খুব ভাল রাজনীতি করতে শিখেছেন।' বললেন কল্যাণ

আর জি কর ধর্ষণ-খুনকাণ্ডে সাজা ঘোষণার পরও, এই ঘটনা নিয়ে চাপানউতোর চলছেই। মুখ্যমন্ত্রীর পদত্য়াগ চাওয়ায়, নিহত চিকিৎসকের মা-বাবায়ের উপর আক্রমণে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। কুণাল ঘোষ থেকে ফিরহাদ হাকিম, সৌগত রায় থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। তার মধ্যে তীব্র ও তীক্ষ্ণ আক্রমণ শানিয়েছেন মদন মিত্র। তিনি আবার বলে ফেলেছেন,  টাকা দিয়ে মুখ বন্ধ রাখার কথাও।  

একসময়ে মেয়ের ডাক্তার হওয়ার কথা বলতে, গর্বে বুক ফুলে যেত। এখন কপাল চাপড়ান, আর ভাবেন, মেয়েটা কেন ডাক্তার হতে গেল! সেই অভয়ার মা-বাবা যখনই হাইকোর্টে জানিয়েছেন, 'এখনই নয়। এই ঘটনায় জড়িত সবাইকে আগে খুঁজে বের করা হোক', তখনই তাঁদের নিশানা করে আক্রমণ আরও তীব্র হয়েছে। 

নজিরবিহীন ভাষায় আক্রমণ শানাচ্ছেন শাসক দলের একাধিক নেতা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ধারণা, 'আসলে ওঁরা এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছেন'। কল্যাণ বলেছেন, 'আজকে উনি (ফাঁসি) চাইলেন না, তার মানে উনি কি চাইছেন যে, এরকম তাহলে মৃত্যুদণ্ড হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি ধর্ষণ করে খুন করে, তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন? ...আসলে ওঁরা এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছেন। এটা নিয়ে ওঁরা খুব ভাল রাজনীতি করতে শিখেছেন। আমি দুঃখিত এটা বলার জন্য।' 

কিন্তু, শাসক দলের আক্রমণের মুখে একটুও বিচলিত নয় নিহত চিকিৎসকের মা-বাবা। তাঁদের পাখির চোখ, মেয়ের নির্মম পরিণতির জন্য় যারা যারা দায়ী, তাদের প্রত্য়েককেকে শাস্তির আওতায় আনা। নির্যাতিতা চিকিৎসকের বাবার স্পষ্ট বক্তব্য, সবাইকে তদন্তের আওতায় এনে, বিচারব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হোক। 

একই সুরে আক্রমণ করেছেন কুণাল ঘোষও। তাঁর বক্তব্য, 'কেন মুখ্য়মন্ত্রীকে তাঁরা আক্রমণ করেছেন? কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী, তাদের মুখপাত্র  হয়ে গিয়েছেন এই 'অভয়া'র বাবা-মা।...কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম, অতিবাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তাঁরা সমানে তাঁদের অবস্থান বদলাছেন। ' 

মদন মিত্রর আক্রমণ আবার আরও শাণিত। 'আপনি পরিষ্কারভাবে বলুন আমি সিপিএম এবং বিজেপি আমায় যেটা বলছে, আমি সেইটা বলছি। তারজন্য আপনি কী চান? ...হ্যাঁ, যদি মনে করেন টাকা চান, টাকা চান। সবকিছু টাকা দিয়ে ঢাকা যায়।' মানে নির্যাতিতার মা-বাবার মুখ সরাসরি টাকা দিয়ে বন্ধ করার কথা বলেছেন মদন ! 

এই পরিস্থিতিতে দাঁড়িয়েও মেয়ের সব অপরাধীদের  খুঁজে বের করে শাস্তির দাবিতে অনড় অসহায় মা-বাবা । 

 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget