এক্সপ্লোর

Kasba Rape Case: পুলিশের নথিতেই মনোজিতকে প্রভাবশালী 'তকমা', অভিযুক্তের বিরুদ্ধে আরও ধারা যোগ

Kolkata News: কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিতদের বিরুদ্ধে এবার যুক্ত করা হল অপহরণের ধারা। গতকাল আলিপুর আদালতে পুলিশের তরফে আরও ধারা যুক্ত করার আবেদন জানানো হয়।

পার্থ প্রতিম ঘোষ কলকাতা: আদালতে জমা দেওয়া পুলিশের নথিতেই মনোজিৎ মিশ্রকে প্রভাবশালী তকমা। কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিৎদের বিরুদ্ধে এবার যুক্ত করা হল অপহরণের ধারা। গতকাল আলিপুর আদালতে আরও ধারা যুক্ত করার আবেদন জানায় পুলিশ। আবেদন মঞ্জুর হওয়ায় যুক্ত করা হয় ৬টি নতুন ধারা। 

কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিতদের বিরুদ্ধে এবার যুক্ত করা হল অপহরণের ধারা। গতকাল আলিপুর আদালতে পুলিশের তরফে আরও ধারা যুক্ত করার আবেদন জানানো হয়। আবেদন মঞ্জুর হওয়ার পর এবার যুক্ত করা হল ৬টি নতুন ধারা। এর মধ্যে ৩টি ধারা জামিন অযোগ্য। সব মিলিয়ে কসবাকাণ্ডে মোট ৯টি ধারা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫টি জামিন অযোগ্য ধারা। এর পাশাপাশি, আদালতে জমা দেওয়া নথিতে মনোজিতকে প্রভাবশালী বলে উল্লেখ করেছে পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তরা পরস্পরবিরোধী বয়ান দিয়ে তদন্তকে ভুল পথে চালিত করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।  অন্যদিকে, সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণকাণ্ডে আরও একজন সরকারি আইনজীবী নিয়োগ করেছে রাজ্য সরকার।  স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে।                           

কসবা গণধর্ষণকাণ্ডে ধৃত চারজনকেই ফের পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত। মঙ্গলবার সরকারি আইনজীবী আদালতে সওয়াল করেন, "অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে পারিপার্শ্বিক তথ্য়প্রমাণ হুবহু মিলে যাচ্ছে। অভিযোগকারিণী অসুস্থ হয়ে পড়লে, ইনহেলার দিয়ে, তাঁকে সুস্থ করে, ফের যৌন নির্যাতন চালানো হয়। এর থেকেই বোঝা যাচ্ছে অভিযুক্তরা কতটা বেপরোয়া ছিল।" এই সওয়ালে ভর করেই, মনোজিৎ মিশ্র-সহ কসবা গণধর্ষণকাণ্ডে মঙ্গলবার ধৃত চারজনকে ফের পুলিশ হেফাজতে পাঠানোর পক্ষে সওয়াল করেন সরকারি আইনজীবী। ধৃত তৃণমূলকর্মী মনোজিৎ মিশ্রর আইনজীবী জামিনের আবেদন করেননি। তবে তিনি আদালতে বলেন, "এটা একটা ষড়যন্ত্র। তবে আমরা তদন্তে সহযোগিতা করতে চাই।''

কসবায় আইন কলেজে গণধর্ষণকাণ্ডে অবশেষে টনক নড়ল রাজ্য বার কাউন্সিলের। চেয়ারম্যান অশোক দেবের ডাকে আজ বিকেলে জরুরি বৈঠকে বসছেন বার কাউন্সিলের সদস্যরা। সূত্রের খবর, গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর আইনজীবী হিসেবে এনরোলমেন্ট থাকবে কি না, তা নিয়ে আলোচনা করা হবে। মনোজিৎ মিশ্র পেশায় আইনজীবী। গণধর্ষণকাণ্ডের পর চাপের মুখে পড়েই মনোজিতের রেজিস্ট্রেশন বাতিল করা নিয়ে আলোচনায় বসতে চলেছে রাজ্য বার কাউন্সিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget