এক্সপ্লোর

Kasba College Incident: কসবাকাণ্ডে পঞ্চম মোবাইল ফোন বাজেয়াপ্ত ! মর্নিং শিফটে থাকা নিরাপত্তারক্ষীরও মোবাইল বাজেয়াপ্ত

Kasba News: পিনাকী বন্দ্যোপাধ্যায় ছাড়াও, মর্নিং শিফটে থাকা নিরাপত্তারক্ষীরও মোবাইল বাজেয়াপ্ত। ওই নিরাপত্তারক্ষী রাত ৮.২৫ মিনিট নাগাদ ল' কলেজ ছেড়ে বেরোন, খবর সূত্রের।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : কসবাকাণ্ডে ৪ অভিযুক্ত ছাড়াও পঞ্চম মোবাইল ফোন বাজেয়াপ্ত, খবর পুলিশ সূত্রে। পিনাকী বন্দ্যোপাধ্যায় ছাড়াও, মর্নিং শিফটে থাকা নিরাপত্তারক্ষীরও মোবাইল বাজেয়াপ্ত। ওই নিরাপত্তারক্ষী রাত ৮.২৫ মিনিট নাগাদ ল' কলেজ ছেড়ে বেরোন, খবর সূত্রের। এই ঘটনায় আরও কী কেউ জড়িত? তদন্তে পুলিশ। কসবাকাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৮ জনের বয়ান রেকর্ড। 

অন্যদিকে, মনোজিতের বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ তুললেন, নির্যাতিতার সহপাঠী এবং কসবার আইন কলেজেরই প্রথম বর্ষের আরেক ছাত্রী। ভর্তি হওয়ার কয়েকদিনের মধ্য়েই, মনোজিতদের জন্য়ই কলেজের ভিতরের পরিবেশ তাঁর কাছে অসহ্য় হয়ে ওঠে বলে অভিযোগ। ২০২৩ সালে একটি কলেজ পিকনিকে গিয়ে মনোজিৎ মিশ্রর হাতে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন কলেজেরই আরেক ছাত্রী। 

অন্যদিকে শুক্রবার, কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিৎ মিশ্র সহ ৪ অভিযুক্তকে নিয়ে ল' কলেজে পুনর্নির্মাণ করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল আজ ভোর ৪টে নাগাদ চার অভিযুক্তকে নিয়ে কলেজে যান তদন্তকারীরা। কলেজের বিভিন্ন অংশে চলে পুনর্নির্মাণ। ইউনিয়ন রুম, গার্ড রুম থেকে শৌচালয়, সব জায়গায় নিয়ে যাওয়া হয় ৪ অভিযুক্তকে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী পর পর ঘটনাক্রম মিলিয়ে দেখেন তদন্তকারীরা। পুলিশের শীর্ষ আধিকারিকরা ছিলেন কলেজে। ২৫ তারিখ কসবায় কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মনোজিৎ মিশ্র ছাড়াও জেব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। এরপরে নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। ঘটনার দিন সন্ধে ৭টা ৩০ থেকে থেকে রাত ১০টা পর্যন্ত কী কী ঘটেছিল? পুরো ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। নির্যাতিতার এফআইআরের সঙ্গে গোটা বিষয়টি মিলিয়ে দেখা হয়। বয়ান মিলিয়ে দেখতে গত শনিবার সন্ধে সাড়ে আটটা নাগাদ নির্যাতিতাকে কলেজে নিয়ে আসে পুলিশ। আজ অভিযুক্তদের নিয়ে এই মামলায় প্রথমবার পুনর্নির্মাণ করা হয় কলেজে।৪ ঘণ্টা ২০ মিনিট পরে অভিযুক্তদের নিয়ে বেরিয়ে যান তদন্তকারীরা। আজ আলিপুর আদালতে তোলা হবে নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে। 

৪ অভিযুক্তকে বের করে নিয়ে যাওয়ার পরে কলেজের বিভিন্ন অংশে থ্রিডি ম্যাপিং করেন তদন্তকারীরা। ইউনিয়ন রুম, গার্ড রুমের থ্রিডি ম্যাপিং করা হয়। ক্রাইম সিনের ডিটেল মডেল তৈরি করতে এই থ্রিডি ম্যাপিং ব্যবহার করা হয়। কোনও প্রমাণ যাতে চোখ না এড়ায়, সেইজন্য এই পদ্ধতি ব্যবহার করেন তদন্তকারীরা। ঘটনাস্থলের ৩৬০ ডিগ্রির ছবি ধরা পড়ে থ্রিডি ম্যাপিংয়ে। ঘটনাস্থলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের ক্ষেত্রে থ্রিডি ম্যাপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফটোগ্রামেট্রি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এই স্ক্যানারে। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Weather Update: বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget