এক্সপ্লোর

Kasba Law College News: কসবাকাণ্ডের তদন্তে ৫ সদস্যের SIT গঠন করল কলকাতা পুলিশ

Kasba Incident: ডিসি এসএসডি (সাউথ সাবার্বন ডিভিশন)- র একজন অ্যাসিসট্যান্ট কমিশনার যাঁর নাম প্রদীপ কুমার ঘোষাল, তাঁর নেতৃত্বে কসবাকাণ্ডের তদন্ত হবে। সিট- এর টিম কাজ করবে।

হিন্দোল দে, কলকাতা : কসবার আইন কলেছে ছাত্রীকে 'গণধর্ষণ'কাণ্ডে এবার SIT গঠন করল কলকাতা পুলিশ। তদন্তের স্বার্থে এই স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করা হয়েছে। সূত্রের খবর, অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে কলকাতা পুলিশের এই SIT গঠন করা হয়েছে। কসবাকাণ্ডের তদন্তে ৫ সদস্যের SIT গঠন করল কলকাতা পুলিশ। আলিপুর আদালতে অভিযোগকারিণীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। 

লালবাজার সূত্রে খবর, কসবাকাণ্ডের তদন্তে সিট গঠন করা হয়েছে। মোট ৫ সদস্যের এই টিম গঠন করা হয়েছে। ডিসি এসএসডি (সাউথ সাবার্বন ডিভিশন)- র একজন অ্যাসিসট্যান্ট কমিশনার যাঁর নাম প্রদীপ কুমার ঘোষাল, তাঁর নেতৃত্বে কসবাকাণ্ডের তদন্ত হবে। সিট- এর টিম কাজ করবে। গোটা ঘটনাক্রম কী হয়েছিল, কীভাবে ঘটনা ঘটেছিল, কী অভিযোগ- এই সমস্ত বিষয়ের পাশাপাশি, সিসিটিভি ফুটেজ, যাঁদের গ্রেফতার হয়েছে তাঁদের বক্তব্য, সবই খতিয়ে দেখা হবে। তদন্ত প্রক্রিয়া যাতে সঠিকভাবে, সঠিক পথে এগোয় সেটা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

কলেজেই আইনের ছাত্রীকে 'গণধর্ষণ', মিলল 'নির্যাতনের ভিডিও'। ধৃত একজনের মোবাইলে মিলল নির্যাতনের ভিডিও, খবর পুলিশ সূত্রে। নির্যাতনের ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ কলেজ ছাত্রীর। ল' কলেজে 'গণধর্ষণ', সাড়ে ৭ ঘণ্টার CC ফুটেজ উদ্ধার। ২৫ জুন, দুপুর ৩.৩০ থেকে রাত ১০.৫০ পর্যন্ত CC ফুটেজ উদ্ধার। অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ, খবর সূত্রের। 

কসবায় কলেজ ছাত্রীকে 'গণধর্ষণ', ফরেন্সিক পরীক্ষায় ধস্তাধস্তির প্রমাণ, খবর সূত্রের। কলেজের ইউনিয়ন রুম, ওয়াশ রুম ও গার্ড রুম পরিদর্শন বিশেষজ্ঞদের। ঘটনাস্থল থেকে উদ্ধার ছেঁড়া চুল, ধস্তাধস্তির প্রমাণ মিলেছে, খবর সূত্রের। FIR উল্লেখিত হকি স্টিক ও বেশ কিছু নমুনাও সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের। নির্যাতিতার অভিযোগে উল্লেখ, ধর্ষণে বাধা দেওয়ায় তাঁকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা হয়। এছাড়াও ইউনিয়ন রুম থেকে মিলেছে প্লাস্টিক ও কাচের বেশ কিছু বোতল। কসবাকাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ হওয়ার সম্ভাবনা। 

অন্যদিকে, কসবাকাণ্ডে অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখতে মেডিকো-লিগাল পরীক্ষার সিদ্ধান্ত। নখের আঁচড়, আঘাতের চিহ্ন রয়েছে কি না, জানতে মেডিকো লিগাল পরীক্ষা জরুরি। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ যাচাইয়ের পাশাপাশি বৈজ্ঞানিক প্রক্রিয়াতেও প্রমাণ খতিয়ে দেখা হবে। 

আর জি কর মেডিক্যালের পর সাউথ ক্যালকাটা ল' কলেজ। ক্যাম্পাসের গার্ড রুমেই আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। গণধর্ষণের অভিযোগের তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ। কলেজের মেন গেটে ঢোকার মুখে লাগানো আছে CC ক্যামেরা। সেই ক্যামেরা থেকে ইউনিয়ন রুমের দরজা পর্যন্ত দেখা যায়। ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরে পাহারায় ছিলেন দুই আইন পড়ুয়া, অভিযোগ নির্যাতিতার। প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ তাঁরা ওখানে ছিলেন কি না খতিয়ে দেখা হচ্ছে CC ফুটেজ। ৩ অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ ছাড়া আর কারা ওখানে ছিল? নিরাপত্তারক্ষী ও গার্ডের সাহায্য চেয়েও পাননি, অভিযোগ নির্যাতিতার। কেন পাননি সাহায্য? কলেজে মনোজিতের দাপট? নাকি নিরাপত্তারক্ষী ও গার্ডকে হুমকি হয়েছিল মনোজিৎ? প্রসঙ্গত উল্লেখ্য, এই নিরাপত্তারক্ষীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget