এক্সপ্লোর

Kashmir Attack:''শাঁখা সিঁদূর পরেছিস কেন ? খুলে ফেল..'' উদাহরণ টেনে বিস্ফোরক দাবি সুকান্তর, 'মুর্শিদাবাদ ও কাশ্মীর কোথাও যেন একাকার' !

Sukanta On Kashmir Attack Murshidabad Waqf Violence : মুর্শিদাবাদ ও কাশ্মীরকে এক জায়গায় এনে দাঁড় করালেন সুকান্ত, কেন বললেন একথা ?

কলকাতা: সম্প্রতি 'ওয়াকফ' অশান্তির জেরে মালদা-মুর্শিদাবাদজুড়ে চলেছে 'হিংসা'। এদিকে যখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, ঠিক তখনই মর্মান্তিক খবরে ভেঙে পড়েছে গোটা দেশ। কাশ্মীরে বেছে বেছে হিন্দু পর্যটকদের খুন করেছে জঙ্গিরা। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি ভারত। কড়া বার্তা প্রধানমন্ত্রীর। আর এখানেই উঠে এসেছে হিন্দু ও মুসলিম ইস্যু। এবিপি আনন্দ-র 'যুক্তি তক্কো' অনুষ্ঠানে এই দুটি বিষয়কেই সবার সামনে আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

আরও পড়ুন, পাক প্রধানমন্ত্রীর উপর 'ডিজিট্যাল স্ট্রাইক' মোদি সরকারের ! ভারতে নিষিদ্ধ করা হল শাহবাজের ইউটিউব চ্যানেল..

সুকান্ত মজুমদার বলেন, ''কী ঘটল কাশ্মীরে ? ২২ তারিখ। সেই দিন প্রায় ২৬ জন মানুষকে, তাঁদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে, কখনও আই কার্ডের ভিত্তিতে, প্রয়োজনে ফিজিক্যাল ভেরিফিকেশন করে, তাঁদের মৃত্যুমুখে পাঠানো হল। তার আগের দিন ২১ তারিখ, আমি প্রায় ৫ ঘণ্টা মুর্শিদাবাদ জেলায়, ৩৮ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে বাড়িতে বাড়িতে ঘুরেছি। একই দৃশ্য দেখেছি চন্দন দাসের বাড়ি, হর গোবন্দ দাসের বাড়িতে। বা সেই সময় যারা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের বাড়ি গিয়ে গিয়ে দেখেছি। যে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাঁদের উপর আক্রমণ হয়েছে। তাঁদের মন্দির ভাঙা হয়েছে। ভাঙা শিবলিঙ্গ মুর্শিদাবাদ জেলা থেকে আমি আমার সঙ্গে নিয়ে এসেছি। প্রয়োজনে, কোনও একদিন সুযোগ পেলে মুখ্যমন্ত্রীকে তা উপহারও দেব, সেই মনষ্কামনা আমার আছে, সেই মনবাসনাও আমার আছে। তবু আমাদেরকে শুনতে হয়, সন্ত্রাসের কোনও ধর্ম হয় না। মুর্শিদাবাদ এবং কাশ্মীর এই দুটিই যেনও কোন ক্ষেত্রে একাকার হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদে শুনতে হয়েছে, 'শাঁখা সিঁদূর পরেছিস কেন ? খুলে ফেল। আমাদের সঙ্গে চল, তোদের স্বামীদের কুচিকুচি করে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছি। ইসলাম গ্রহণ কর। রেহাই পাবি।' এটা মুর্শিদাবাদে শুনতে হয়েছে।  কাশ্মীরেও শুনতে হয়েছে, রুদ্রাক্ষের মালা কেন পরছেন, কোরাণ পড়ুন, তাহলে মুক্তি পাবেন।'

  সেসময় দাঙ্গা বিধ্বস্ত সামশেরগঞ্জে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। স্থায়ী BSF ক্য়াম্প থেকে NIA তদন্ত, বিজেপির রাজ্য় সভাপতির কাছে একাধিক দাবি জানিয়েছিলেন সেখানকার মানুষ। জাফরাবাদে নিহতদের বাড়িতেও গিয়েছিলেন তিনি। হিন্দুদের ওপর অত্য়াচারের অভিযোগ তুলে, মুখ্য়মন্ত্রী কেন মুর্শিদাবাদ এলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেসময় সুকান্ত মজুমদার। পাল্টা জবাব দিয়েছিল তৃণমূল। ধুলিয়ানের জাফরাবাদে, বাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে-থেঁতলে খুন করা হয়েছিল বাবা-ছেলেকে!সুকান্ত মজুমদার সেসময় বলেছিলেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায় তো যা এখানে প্রকল্প চালাচ্ছে হিন্দুদের থাকতে দেবেন বলে তো মনে হচ্ছে না। মমতা বন্দ্য়োপাধ্য়ায়েরও এখানে আসা উচিত ছিল।  তৃণমূলের লোকেরাই দাঙ্গা করেছে। পুলিশই নাকি এদেরকে বলেছে যে এখানে দিদির রাজত্বে BSF ক্য়াম্প হবে না।' 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget