এক্সপ্লোর

Kashmir News : কাশ্মীরে ভয়ঙ্কর ছবি ! ঝড়ের ধাক্কায় উড়ে গেল শিশুদের রাইড, বিপদে মানুষ

প্রবল ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হল পর্যটকদের জন্য তৈরি অস্থায়ী বিনোদন পার্ক ও শিশুদের বিভিন্ন রাইডের।

শ্রীনগর : জমজমাট সোনমার্গে ভয়ঙ্কর ঘটনা। জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে  হাড়হিম করা অভিজ্ঞতা হল পর্যটক ও স্থানীয় মানুষদের। সোনমার্গে একটি অ্যামিউজমেন্ট পার্কে ঝড়ের ধাক্কায় খড়কুটোর মতোই উড়ে গেল বাচ্চাদের একটি রাইড ! প্রকৃতির রুদ্ররূপে তছনছ হয়ে গেল গোটা এলাকা। প্রবল ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হল পর্যটকদের জন্য তৈরি অস্থায়ী বিনোদন পার্ক ও শিশুদের বিভিন্ন রাইডের।

স্থানীয় সূত্রে খবর, আচমকা ঝোড়ো হাওয়ার দাপটে উড়ে যায় রাবারের স্লাইড, শিশুদের রাইডের সরঞ্জাম এবং একাধিক অস্থায়ী স্টল। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন বহু মানুষ।

ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগরের SKIMS হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের শারীরিক অবস্থা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঝড়ের গতিবেগ এতটাই বেশি ছিল যে কয়েক মিনিটের মধ্যেই গোটা মেলা  লণ্ডভণ্ড হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, এই সময় ঈদ উপলক্ষে সাজানো হয়েছিল অনেকগুলি স্টল । মেলার আয়োজন হয়েছিল। ঝড়ের ধাক্কায় এখন তা এক্কেবারে ক্ষতিগ্রস্ত। ফলে উৎসবের আনন্দেও ভাটা পড়েছে। ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রবল হাওয়ায় বিশাল রাবারের স্লাইড আকাশে উড়ে যাচ্ছে, চারদিকে ছড়িয়ে পড়ছে ত্রিপল, প্লাস্টিকের কাঠামো ও অন্যান্য সামগ্রী। আতঙ্কে দৌড়চ্ছেন পর্যটকেরা। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কিছুদিন আগেই জম্মু-কাশ্মীরের গুলমার্গে মাঝ আকাশে রোপওয়েতে আটকে পড়েন ৩০০ জন। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঝুলন্ত রোপওয়েতেই বহুক্ষণ আটকে থাকেন ৩০০ জন পর্যটক। ঝুলন্ত অবস্থাতেই রোপওয়েতে প্রায় বহু ক্ষণ আটকে থাকেন সকলে। আতঙ্কে চিৎকার করতে থাকেন পর্যটকরা। পর্যটকদের উদ্ধারকাজে নামতে হয় সেনা ও পুলিশকে। দড়ির সাহায্যে আটকে থাকা পর্যটকেরা উদ্ধার করেন উদ্ধারকারীরা। এই ঘটনার খবর পেতেই যথাযথ ব্যবস্থা নেয় জম্মু-কাশ্মীর প্রশাসন। সমস্ত যাত্রীরা যাতে নিরাপদ থাকেন, তা নিশ্চিত করতে একে একে যাত্রীদের রোপওয়ে থেকে নামানো শুরু হয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kiddaan Media Private Limited (@kiddaan)

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget