এক্সপ্লোর

Kashmir Terror Attack: পহেলগাঁওকাণ্ডের সাতদিন পার, এখনও অধরা জঙ্গিরা; কোথায় লুকিয়ে?

Pahalgam Attack: বিভিন্ন জঙ্গল-সহ স্থানীয়দের বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনী। অন্য়দিকে সীমান্তবর্তী এলাকাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

সুকান্ত মুখোপাধ্যায়, পহেলগাঁও: পহেলগাঁওকাণ্ডের (Kashmir Terror Attack) সাতদিনের পার। এখনও অধরা জঙ্গিরা। হামলাকারী জঙ্গিদের স্কেচ সামনে এসেছে। তবে তারপরেও ধরা পড়েনি কেউ।

এখনও অধরা জঙ্গিরা: ২২ এপ্রিল থেকে ২৯ এপ্রিল। সাত দিন আগের এমনই এক মঙ্গলবার জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল ২৬টি প্রাণ। সেই ঘটনায় চার জঙ্গি জড়িত বলে জানা যায়। ইতিমধ্যেই সামনে এসেছে তাদের স্কেচ। বিভিন্ন জঙ্গল-সহ স্থানীয়দের বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনী। কিন্তু ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও কেই গ্রেফতার হয়নি। এই আবহে মাথাচাড়া দিচ্ছে ২টি সম্ভাবনা। এক, তবে কি কাশ্মীরের উপত্য়কাতেই কোথাও লুকিয়ে রয়েছে জঙ্গিরা? নাকি পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে গিয়েছে তারা? জঙ্গিদের ধরতে ইতিমধ্য়েই চলছে তল্লাশি অভিযান। অন্য়দিকে সীমান্তবর্তী এলাকাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।  পহেলগাঁও হামলার তদন্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে NIA টিম। হামলার জায়গায় পৌঁছে হামলাকাণ্ডে পুনর্নির্মাণ করলেন গোয়েন্দারা। হামলার সময় বৈসরনে উপস্থিত সবাইকে জিজ্ঞাসাবাদ NIA গোয়েন্দাদের। হামলার ভিডিও ফুটেজ দেখে টেকনিক্যাল এভিডেন্স জোগাড় করছে NIA।        

সূত্রের খবর, পর্যটকদের ওপর গুলি চালিয়েছিল ৪ জঙ্গি। আরও ৩ জঙ্গি পরিস্থিতির ওপর নজর রাখছিল। এদের মধ্যে আদিল গুরু নামে এক পাক জঙ্গি কয়েক বছর আগে কাশ্মীরে অনুপ্রবেশ করে। ফের ২০১৮ সালে পাকিস্তানে চলে যায়।হামলাকারী জঙ্গিদের মধ্যে একজনের নাম ছিল আসিফ শেখ। আদিল ও আসিফের সঙ্গে দুই পাক জঙ্গিও ছিল। হামলার দায় স্বীকার করে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF।                                  

কাশ্মীরে জঙ্গি হামলার জেরে শ্রীনগরের বেশিরভাগ দোকানপাঠই রয়েছে বন্ধ। শ্রীনগরের খায়ামচক, অত্য়ন্ত জনপ্রিয় এই জায়গাতেও বেশিরভাগ দোকানে ঝুলছে তালা। ব্য়বসায়ীদের দাবি, পর্যটক না আসাতেই বন্ধ রাখা হয়েছে দোকানপাঠ।  এদিকে ঘটনার সাতদিন পর গতি বাড়ল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্তের। জঙ্গিদের খোঁজে কাশ্মীর উপত্যকা জুড়ে লাগাতার তল্লাশি শুরু হয়েছে। UAPA ধারায় দায়ের হয়েছে মামলা। শ্রীনগরের ২৬টি ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে FIR দায়ের করেছে শ্রীনগর পুলিশ। শ্রীনগর পুলিশ জানিয়েছে, সন্ত্রাসে মদতের যাবতীয় পরিকাঠামোকে নষ্ট করাই এই অভিযানের উদ্দেশ্য। 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget