এক্সপ্লোর

Kaushiki Amavasya Tarapith : তারাপীঠে অনলাইনে পুজো দেওয়া বা প্রণামী পাঠানো যায় না ! প্রতারিত হবেন না, বার্তা মন্দিরের তরফে

Tarapith : কোনও ভক্ত যাতে অনলাইন মাধ্যমে পুজো দিয়ে প্রতারিত না হয় তার জন্য মন্দির কমিটি থেকে সতর্ক করা হয়েছে । 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। (Kaushiki Amavasya) তার আগে থেকেই তারাপীঠে (Tarapith) ভক্তদের ঢল। শক্তিপীঠে পুজো দিতে দলে দলে ভিড় জমাচ্ছেন ভক্তরা। বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে।সেইমতো বৃহস্পতিবার ভোর সাড়ে চারটেয় শুরু হবে মঙ্গলারতি। কথিত আছে, সাধক বামাক্ষেপা কৌশিকী অমাবস্যার দিনে তপস্যায় সিদ্ধিলাভ করেন। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূল তলায় সাধনা করেন তিনি। বিশেষ এই দিনে তাই তারা মা-কে পুজো দিতে চান অনেকেই। যাঁরা মন্দিরে যেতে পারছেন না, তাঁরাও পুজো পৌঁছে দিতে চান মায়ের চরণে। তাই অনেকেই মনে করেন অন্যান্য অনেক মন্দিরের মতো যদি অনলাইনে প্রণামী অর্পণ করা যেত ! ভক্তদের এই ইচ্ছের সুযোগ নিয়ে বহু জালিয়াতই ফাঁদ পাতেন নেটমাধ্যমে। তাই এবার আগাম সতর্ক মন্দির কর্তৃপক্ষ। কেউ যাতে অনলাইনে মাধ্যেমে পুজো দিয়ে প্রতারিত না হন তার জন্য মন্দির কমিটি থেকে ভক্তদের সতর্ক করা হয়েছে। (religion) 

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখ্যপাধ্যায় জানিয়েছেন, অনলাইনে তারাপীঠে তারা মায়ের কাছে  পুজো পাঠানোর কোনও ব্যবস্থা নেই। করোনাকালে বিভিন্ন জায়গায় অনলাইনে পুজো দেওয়ার রীতি জনপ্রিয়তা পায়। সেই সময় থেকেই  এইরকম ভাবে পুজো দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু তারাপীঠ মন্দিরে এমন কোনও ব্যবস্থা নেই। তখন তাদের তরফে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানো হয়। কিন্তু এখনও পর্যন্ত দেখা গিয়েছে, সেই অনলাইন পুজো বন্ধ হয়নি, রীতিমতো চলছে।

তারাপীঠের চিরাচরিত প্রথা হল, ভক্তরা নিজস্ব সেবায়েতকে দিয়ে পুজো করাতে পারে।  ডাক যোগে প্রসাদ পাঠানো হয়।  অনলাইনে পুজো দেওয়ার কোনও ব্যবস্থা নেই।  কৌশিকী আমাবস্যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে তারাপীঠে। কোনও ভক্ত যাতে অনলাইন মাধ্যমে পুজো দিয়ে প্রতারিত না হয় তার জন্য মন্দির কমিটি থেকে সতর্ক করা হয়েছে । 

বৃহস্পতিবার কৌশিকী আমাবস্যা। তার আগে প্রশাসনের পক্ষ থেকে জোর কদমে চলছে প্রস্তুতি। মঙ্গলবার দুপুরে দমকলের পাশাপাশি রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক, মহকুমা আধিকারিক সহ অনান্যরা তারাপীঠে মন্দির সংলগ্ন যাওয়া রাস্তা পরিদর্শন করেন। যে সব দোকানদার রাস্তার উপর দোকান বসিয়েছে তাদের সরিয়ে দেওয়া হয়।

এসডিপিও ধীমান মিত্র জানান, কৌশিকী আমাবস্যায় যাতে কোনও অপ্রতিকর ঘটনা না ঘটে, তার জন্য এক হাজার পুলিশ কর্মী  এবং সতেরোশো  সিভিক ভলিন্টিয়ার মোতায়েন থাকবে। এছাড়া ড্রোন, পর্যাপ্ত পরিমানে  সিসিটিভি, ওয়াজ টাওয়ার বসানো হয়েছে। বুধবার দুপুর ২ টো পর তারাপীঠে কোনো চারচাকা গাড়ি ঢুকবে না।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget