এক্সপ্লোর

Khejuri Bandh: 'ট্রাক ভাঙচুর', জোর করে বনধ করানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮ খেজুরিতে !

Khejuri Bandh Chaos 8 Arrested: শুভেন্দুর ডাকা ১২ ঘণ্টার খেজুরি বনধে অশান্তি !

পূর্ব মেদিনীপুর: ২ জনের রহস্যমৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীর ডাকা ১২ ঘণ্টার খেজুরি বন‍্ধে বিক্ষিপ্ত অশান্তি। বাঁশগোড়ায় ট্রাক ভাঙচুরের অভিযোগ বন‍্ধ সমর্থকদের বিরুদ্ধে। জোর করে বন‍্ধ করানোর চেষ্টা করার অভিযোগে ৮ জন গ্রেফতার, জানিয়েছেন কাঁথির SDPO।

আরও পড়ুন, পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবি, আজ চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান

খেজুরি বিদ্যাপীঠের কাছে ফলের পেটি রেখে হেঁড়িয়া-খেজুরি রাজ্য সড়ক অবরোধ। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, SDPO-র হস্তক্ষেপে ৪ ঘণ্টা পর অবরোধ তোলা হয়েছে। সকাল থেকে খেজুরিতে দোকানপাট বন্ধ, শুনশান রাস্তা। খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের নেতৃত্বে মিছিল। এলাকাজুড়ে পুুলিশের কড়া নজরদারি। বেলায় খেজুরির জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত পদযাত্রা শুভেন্দু অধিকারীর। 

খেজুরিতে জলসায় দু'জনের রহস্যমৃত্যু ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ! খুনের অভিযোগে অনড় নিহত দু'জনের পরিবার! তৃণমূলের ব্লক সভাপতি-সহ ১৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলেও কাউকে এখনও ধরতে পারেনি পুলিশ। অন্যদিকে, এদিনও তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। উত্তর এসেছে তৃণমূলের তরফেও। আগামীকাল খেজুরি বনধের ডাক দিয়েছে বিজেপি।  

নিহত সুধীরচন্দ্র পাইকের ছেলে নন্দনকুমার পাইক বলেন, আমার তো মনে হচ্ছে এটা মার্ডার। এই খানে দাগ, এই খানে দাগ, এই খানে দাগ, সেগুলো দেখুক।' নিহত সুজিত দাসের বাবা শশাঙ্ক দাস বলেন, এটা মার্ডার ছাড়া আর কিছু নয়। খুন? না, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু? পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জলসায় দু'জনের রহস্যমৃত্যু ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ!ইতিমধ্যে হিন্দুদের পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলে,এদিন ১২ ঘণ্টার খেজুরি বন্‍ধ-এর ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। তার আগে রবিবার সামনে এল এই ভাইরাল ভিডিও। 

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার, খেজুরির ভাঙনমারিতে অনুষ্ঠান দেখতে গিয়ে রহস্যমৃত্যু হয় স্থানীয় বাসিন্দা বছর তেইশের সুজিত দাস ও পঞ্চাশোর্ধ্ব সুধীরচন্দ্র পাইকের।খুনের অভিযোগ তোলে মৃতের পরিবার।  তৃণমূলের খেজুরি দু'নম্বর ব্লকের সভাপতি সমুদ্ভব দাস-সহ মোট ১৭ জনের বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, অনুষ্ঠান চলাকালীন অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দু'জনের।

কাঁথি SDPO দিবাকর দাস বলেন,অনুষ্ঠানের সময় ওরা নাচানাচি করতে গিয়ে হ্যালোজেন লাইটটা ওপর থেকে বয়স্ক লোকের ঘাড়ের ওপর পড়ে। ওঁর সঙ্গে যে যুবক ছেলেটি ছিলেন, ওঁর সংস্পর্শে এসে উনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।বিরোধী দলনেতা   শুভেন্দু অধিকারী বলেছিলেন, দিবাকর বলে একটা SDPO আছে, ভোটের সময়ে যাঁকে ঘাড়ধাক্কা মেরেছিল নির্বাচন কমিশন। তারপরে এখন ইলেকট্রিকের শর্ট সার্কিট বলছে। শর্ট সার্কিট যদি হয়, তাহলে হাসপাতালে না গিয়ে, তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়েছে কেন? তাঁদের মৃত বলে ঘোষণা কে করল? আমরা এটা ছাড়ব না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার
Border Secuirity: সীমান্তে নজরদারি-নিরাপত্তায় জোর বিএসএফের ডিজির | ABP Ananda Live
Arjun Singh: মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget