এক্সপ্লোর

Kirti Azad: স্নায়ু রোগে আক্রান্ত স্ত্রীকে হুইলচেয়ারে বসিয়ে এবার জনতার দরবারে কীর্তি! আবেগে ভাসল দুর্গাপুর

TMC Candidate Kirti Azad:হুইল চেয়ারে বসে স্ত্রীও হাত জোড় করে এলাকার মানুষদের সাথে পরিচয় করেন। তিনিও খুব খুশি, এমনটাই জানিয়েছেন। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় একের পর এক চমক দেওয়া হয়েছিল। সেই তালিকায় নজরকাড়া নাম ছিল কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হয়ে ইতিমধ্যেই নানা মন্তব্যে সংবাদ শিরোনামে এসেছেন তিনি। তবে এবার প্রচারে এই বেনজির কাজ করলেন তিনি। 

বিরল স্নায়ু রোগে আক্রান্ত স্ত্রীকে হুইলচেয়ারে বসিয়ে এদিন জনতার দরবারে এলেন কীর্তি আজাদ। হুইল চেয়ারের হাতল ধরে, স্ত্রী পুনম আজাদ দারভাঙায় বাড়ি, আপনাদের সঙ্গে পরিচয় করতে এসেছেন বলতে বলতে এলাকা ঘুরলেন। হুইল চেয়ারে বসে স্ত্রীও হাত জোড় করে এলাকার মানুষদের সাথে পরিচয় করেন। তিনিও খুব খুশি, এমনটাই জানিয়েছেন। 

এদিকে, কীর্তি আজাদের অসুস্থ স্ত্রীকে দেখে আবেগে ভাসে দুর্গাপুরের হোস্টেল এভিনিউএর মহিলারা। বিশ্বকাপ জয়ী কীর্তি আজাদ রাজনীতিতে নেমেছেন অনেকদিন আগেই। দুবারের সাংসদ একবারের বিধায়ক হয়েছেন। এবারে আবার সাংসদ হওয়ার লড়াইয়ে নেমেছেন। বিরল স্নায়ু রোগে আক্রান্ত স্ত্রীকে নিয়েও মাঠে ঘুরছেন তিনি। মানুষের মনে আস্থা জাগিয়ে মাঠ দখল করতে মরিয়া বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।

অন্যদিকে, দুর্গাপুরে প্রচারে গিয়ে দলের দুই নেতার কীর্তিতে কার্যত মাথায় হাত কীর্তি আজাদের। প্রার্থীর সামনেই হাতাহাতিতে জড়ালেন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র দুই নেতা। দুর্গাপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের আমড়াই গ্রামের ঘটনা। এদিন ওই এলাকায় প্রচারে যান বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। কে আগে প্রার্থীকে সম্বর্ধনা দেবে, কে তাঁকে গ্রামে ঘোরাবে, তা নিয়ে INTTUC-র দুই নেতা শেখ আজিমউদ্দিন ও আমিনুর রহমানের মধ্যে হাতাহাতি বেধে যায়। কর্মীদের অতি উৎসাহেই এই ধরনের ঘটনা ঘটেছে, অস্বস্তি ঢাকতে সাফাই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের।

নেতাদের কীর্তিতে হতভম্ব তৃণমূল প্রার্থীকে পাশেই একটি মন্দিরের সিঁড়িতে কার্যত মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায়। যদিও পরে কোন্দল ঢাকতে অন্য ব্যাখ্যা দিয়েছেন কীর্তি আজাদ। তিনি বলেন, সবাই সম্বর্ধনা দিতে চায়। কেউ আগে দিতে চায়, কেউ পরে, কোনও লড়াই, ঝগড়া, ঝঞ্ঝাট হয়নি। এটা অতিরিক্ত উৎসাহ, প্রেম, দিদিকে সম্মান দেখাতে প্রত্যেকেই আগে সম্বর্ধনা দিতে চাইছিল।

এর আগে দুর্গাপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে প্রচারে যান কীর্তি। সেখানে ত্রিমূর্তি মন্দিরে পুজো দিয়ে মহিলাদের কাছ থেকে রাখি পরেন তৃণমূল প্রার্থী।                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget