এক্সপ্লোর

Kunal Sarkar on KK Death : 'হাতের কাছে হাসপাতাল থাকতেও ২ ঘণ্টা নষ্ট' কে কে-র মৃত্যুতে প্রশ্ন তুললেন চিকিৎসক কুণাল সরকার

KK Death Update : কুণাল সরকার বলেছেন 'মেগা ইভেন্ট আয়োজনের সময় স্ট্যান্ডার্ড হেলথ অ্যান্ড সেফটি মেসার্স রয়েছে কি না নিশ্চিত করার দিকটা জোর দেওয়া সবথেকে বেশি জরুরি।'

কলকাতা : 'কেউ অসুস্থ হয়ে গেলে উপস্থিত বুদ্ধিটুকু কাজে লাগাতে হয়। হাতের কাছে হাসপাতাল থাকতেও তা বাদ দিয়ে দুই আড়াই ঘণ্টা সময় নষ্ট করব আর তারপর বলব এটা হঠাৎ কার্ডিয়াক অ্যাটাকের জেরে মৃত্যু, সেটা মেনে নেওয়া যায় না।' ঠিক এই ভাষাতেই কড়া প্রশ্ন তুললেন চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar)। সঙ্গীতশিল্পী কে কে-র (KK Death) অকালপ্রয়াণে শোকস্তব্ধ সকলেই।

কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানের মাঝে অসুস্থ হয়ে পড়া তারপর হোটেলে ফিরে গিয়ে অসুস্থ হওয়া ও হাসপাতালে নিয়ে গেলে কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কে কে'কে মৃত ঘোষণা। গানের সুরে দেশকে ভাসানো সঙ্গীতশিল্পীর না ফেরার দেশে চলে যাওয়ার শোকে বিহ্বল গোটা দেশ। আর এর মাঝেই একাধিক প্রশ্ন উঠছে নজরুল মঞ্চের অনুষ্ঠান নিয়ে।

যে নজরুল মঞ্চে আসন সংখ্যা প্রায় আড়াই হাজার, সেখানেই সাত হাজারের মত দর্শক এসেছিল বলে দাবি নজরুল মঞ্চের (Nazrul Manch) কর্মীদের! আর তা নিয়েই কার্যত প্রশ্ন তুলেছেন চিকিৎসক কুণাল সরকার। তিনি বলেছেন, 'হাওয়া-বাতাস চলাচলের প্রয়োজনীয় রাস্তা রয়েছে কি না, এয়ার কন্ডিশনিং ঠিকমতো কাজ করছে কি না, সেটা দেখে নেওয়া ও নিশ্চিত করা একান্ত প্রয়োজনীয় যো কোনও ইন্ডোর অনুষ্ঠানের ক্ষেত্রে। আউটডোরে একসঙ্গে ২০ হাজার লোক অনুষ্ঠান দেখতে পারেন। কিন্তু নজরুল মঞ্চে একসঙ্গে ৭ হাজার লোক ধরে না। সেখানে গতকাল একাধিক মানুষ যে অসুস্থ হয়ে পড়েনি, সেটাই স্বস্তি।'

মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসনকে শক্ত হাতে ভবিষ্যতে এহেন পরিস্থিতি আটকানোর কথা ভাবার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণের আর্জি জানিয়েছন প্রখ্যাত এই চিকিৎসক। কুণাল সরকার বলেছেন, 'মেগা ইভেন্ট আয়োজনের সময় স্ট্যান্ডার্ড হেলথ অ্যান্ড সেফটি মেসার্স রয়েছে কি না নিশ্চিত করার দিকটা জোর দেওয়া সবথেকে বেশি জরুরি। প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে সবার আগে অনুরোধ করব সেই দিকটা দেখতে।'

আরও পড়ুন- হঠাৎ হার্ট অ্যাটাক! সতর্ক থাকলেই বাঁচানো যেতে পারে প্রাণ

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget