এক্সপ্লোর

KMC Election Result 2021:প্রতিরোধ গড়ে’ গড় রক্ষা, সবুজ-ঝড়ে অটল মধুছন্দা

KMC Election Result 2021: ৩টি ওয়ার্ডে জিতে দ্বিতীয় স্থানে রইল বিজেপি। ২টি করে ওয়ার্ডে জিতল বাম এবং কংগ্রেস। এরইমধ্যে দ্বিতীয় স্থানের লড়াইয়ে বিজেপিকে পিছনে ফেলেছে বামেরা।

 

কলকাতা: পুরভোটে একচেটিয়া জয় পেল তৃণমূল( KMC Election Result 2021)। গতবারের চেয়েও আসন বাড়িয়ে নিল ঘাসফুল শিবির। কলকাতা পুরসভার ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টি আসনেই জিতলেন তৃণমূল প্রার্থীরা। ৩টি ওয়ার্ডে জিতে দ্বিতীয় স্থানে রইল বিজেপি। ২টি করে ওয়ার্ডে জিতল বাম এবং কংগ্রেস। নির্দল প্রার্থীরা জিতেছেন ৩টি ওয়ার্ডে। এরইমধ্যে দ্বিতীয় স্থানের লড়াইয়ে বিজেপিকে পিছনে ফেলেছে বামেরা। প্রাপ্ত ওয়ার্ডের নিরিখে, বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও, প্রাপ্ত ভোটের হারের নিরিখে তাদের ছাপিয়ে গেছে বামেরা। 

তৃণমূলের একার ঝুলিতেই গেছে প্রায় ৭২ শতাংশ ভোট। প্রাপ্ত ভোটের হারের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা বামেরা পেয়েছে ১২ শতাংশ ভোট।  বিজেপির প্রাপ্ত ভোটের হার ৯ শতাংশ  এবং কংগ্রেস শতাংশ ভোট পেয়েছে। ৬৫ আসনে দ্বিতীয় স্থানে বামেরা। ৪৮ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বিজেপি। ১৬ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে কংগ্রেস। নির্দল ৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে। বামেরা দুটি ওয়ার্ডে জয়ী হয়েছে। ৯২ ওয়ার্ডে জয়ী সিপিআই প্রার্থী মধুছন্দা দেব, ১০৩ নম্বর ওয়ার্ডে ৮৬ ভোটে জয়ী সিপিএম প্রার্থী নন্দিতা রায়। এই নিয়ে চারবার কাউন্সিলর পদে জিতলেন মধুছন্দা। ঘাসফুলের জোয়ারে দুর্গ অটুট রাখলেন তিনি। চারিদিকে সবুজ উচ্ছ্বাসের মাঝে যেন বিচ্ছিন্ন দ্বীপ- দূর্গ সামলে সাফল্যের হাসি।  প্রায় সাড়ে তিন হাজার ভোটে জিতেছেন তিনি।

জয়ের সার্টিফিকেট নিয়ে বেরোনোর পরই মধুছন্দাকে নিয়ে উচ্ছ্বাসে মাতলেন বাম কর্মী-সমর্থকরা। লাল আবির মেখে ও মাখিয়ে, বাম কর্মীদের সাফল্য উদযাপনের ছবি ধরা পড়ল ৯২ ওয়ার্ডে। জয়ের পর মধুছন্দার মুখে উঠে এসেছে পুরভোটে শাসক দলের বিরুদ্ধে  গা-জোয়ারির অভিযোগ। তিনি   বলেছেন, সুষ্ঠু ও অবাধ ভোট হলে বামফ্রন্ট আরও আসন পেত। কিন্তু কলকাতা পুরভোটে সব জায়গায় সঠিকভাবে ভোট হয়নি। মানুষ মতাধিকার প্রয়োগের সুযোগ পাননি। এখানে আমরা মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিরোধ করতে পেরেছি।

উল্লেখ্য, এবারের পুরভোটে প্রাপ্ত ভোটের হারের নিরিখে রাজ্য রাজনীতি বিরোধী রাজনীতির ভরকেন্দ্রের পরিবর্তন হবে কিনা, তা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্য়ে আলোচনা শুরু হয়েছে। এখন বিরোধী পরিসরের অভিমুখে কোনও পরিবর্তন হয় কিনা, তার জবাব লুকিয়ে রয়েছে ভবিষ্যতের গর্ভে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget