এক্সপ্লোর

KMC: কসবায় 'বেআইনি' বাড়ি ভাঙতে কলকাতা পুরসভাকে 'বাধা'

KMC On Illegal Construction: কসবার বিশ্বাসপাড়ায় বহুতল ভাঙতে যেতেই বিক্ষোভের মুখে কলকাতা পুরসভা...

আবির দত্ত ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের পর (Gardenreach Building Collapse) বেআইনি বাড়ির ক্ষেত্রে কড়া মনোভাব নিচ্ছে পুরসভা থেকে প্রশাসন। এই প্রেক্ষাপটেই, বুধবার কলকাতায় দেখা গেল দুই ছবি। একদিকে, কসবার বিশ্বাসপাড়ায় বেআইনি বহুতল ভাঙতে গিয়ে প্রতিরোধের মুখে পুরসভা ও পুলিশ। অন্যদিকে, নেতাজিনগরের জোড়াবাগান এলাকায় জলাশয় উদ্ধার করল কলকাতা পুরসভা (KMC)। 

গার্ডেনরিচে বেআইনি বাড়ি ভেঙে, ১২ জনের মর্মান্তিক মৃত্য়ুর পর, অবশেষে ঘুম ভেঙেছে কলকাতা পুরসভার। বেআইনি বাড়ির ক্ষেত্রে কড়া মনোভাব নিচ্ছে পুরসভা থেকে প্রশাসন। এই প্রেক্ষাপটেই, বুধবার কলকাতায় দেখা গেল দুই ছবি। একদিকে, কসবার বিশ্বাসপাড়ায় বেআইনি বহুতল ভাঙতে গিয়ে প্রতিরোধের মুখে পুরসভা ও পুলিশ। অন্যদিকে, নেতাজিনগরের জোড়াবাগান এলাকায় জলাশয় পুনরুদ্ধার করল কলকাতা পুরসভা। 
  
বুধবার, পুরসভার তরফে কসবার বিশ্বাসপাড়ায় এই বহুতল ভাঙার জন্য যাওয়া হয়। বহুতলের বাসিন্দাদের বেরিয়ে আসতে বললেই শুরু হয় বিক্ষোভ। কসবায় যখন বাধার মুখে, তখন নেতাজিনগরের জোড়াবাগান এলাকায় একটি জলাশয় উদ্ধার করল পুরসভা। বাধার মুখে পড়তে হতে পারে, সেই আশঙ্কায় ছিল প্রচুর পুলিশ। জেসিবি দিয়ে খোঁড়া হয় প্রায় বুজে যাওয়া জলাশয়। তীব্র গরমের মধ্যে পুরনো জলাশয় ফিরে পেয়ে খুশি বাসিন্দারা। 

গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের রাজ্য সরকার ও কলকাতা পুরসভার রিপোর্ট নিয়ে সম্প্রতি ক্ষুব্ধ হয় হাইকোর্ট। পুরসভার যে আধিকারিকরা বেআইনি নির্মাণ দেখেও চুপ করে ছিলেন, তাঁদের বিরুদ্ধে কী ব্য়বস্থা? জানতে চেয়েছিলেন বিচারপতি জয়মাল্য় বাগচী। সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল আদালত। গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিল রাজ্য় সরকার ও কলকাতা পুরসভা। 

 পুরসভার যে আধিকারিকরা চুপ করে বসে ছিলেন, চক্রান্তে যুক্ত ছিলেন, তাঁরাই আসল দোষী।বেআইনি নির্মাণ দেখেও যাঁরা চুপ করে বসে ছিলেন, পুরসভার সেই আধিকারিকদের কি আপনারা পুরস্কৃত করেছেন? গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় সোমবার এই প্রশ্নই করলেন বিচারপতি জয়মাল্য বাগচী। ১৭ মার্চ গার্ডেনরিচে ভেঙে পড়ে নির্মীয়মাণ বেআইনি বহুতল। বেঘোরে প্রাণ যায় ১৩ জনের। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা রাকেশ সিং। সেই মামলায় সোমবার বিচারপতি জয়মাল্য বাগচী ও হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করল রাজ্য সরকার ও কলকাতা পুরসভা।

আরও পড়ুন, অধীরের পাশে হুমায়ুন, TMC-র বিক্ষোভের প্রতিবাদ করে বললেন..

 রাজ্য সরকারের রিপোর্ট দেখে বিচারপতি জয়মাল্য বাগচী বলেছিলেন, 'পুরসভার যে আধিকারিকদের সাহায্যে বেআইনি নির্মাণ হল, তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? পুরসভার যে আধিকারিকেরা এত দিন চুপ করে ছিলেন, তাঁরাও এই চক্রান্তে যুক্ত। তাঁরাই আসল দোষী। এটাও তদন্ত করে দেখতে হবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget