এক্সপ্লোর

KMC Update: কলকাতা পুরসভার ৭৬ কর্মীকে বদলি! নেপথ্য কারণ কী!

Firhad Hakim: পুরসভার বেশ কিছু দফতরে ঘুঘুর বাসা রয়েছে, এমন অভিযোগ নতুন নয়।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) ৭৬ জন কর্মীকে সম্প্রতি বদলি (KMC Transfer) করা হয়েছে বলে সূত্রের খবর। কর্মসংস্কৃতির সংস্কারে একাধিক পদক্ষেপের ভাবনা শুরু হয়েছে পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, যে দফতরে কর্মী সংস্খা কম, সেখানে অন্য জায়গা থেকে কর্মীদের বদলি করা হবে। কোন দফতরে কত কর্মী প্রয়োজন, তা ঠিক করতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পক্ষেও সওয়াল করেছেন ফিরহাদ হাকিম।  

কী কারণে বদলি

কর্মসংস্কৃতির ঢালাও সংস্কারে একগুচ্ছ পদক্ষেপের ভাবনা কলকাতা পুরসভার।  সূত্রের খবর, বিভিন্ন বিভাগে বদলি করা হবে কর্মীদের।  যেখানে কর্মীর সংখ্যা কম, সেখানে প্রয়োজনীয় কর্মী দেওয়া হবে।  যেখানে কর্মীর সংখ্যা বেশি, সেখান থেকে সরানো হবে বাড়তি কর্মী। 

মেয়র ফিরহাদ জানিয়েছেন, একই পদে বেশিদিন কোনও কর্মীকে রেখে দেওয়ার পক্ষপাতী তিনি নন। কলকাতা পুরসভার বিভিন্ন দফতরে অনলাইন ব্যবস্থা চালু হয়েছে। ফলে আগের মতো ট্রেড লাইসেন্স বা বিভিন্ন নথির জন্য আর লম্বা লাইন পড়ে না। অনলাইনেই অনেক কাজ হয়। 

আরও পড়ুন: Suvendu Adhikari Update: পরেশের পরিবারের ৩২ জনকে চাকরি! দাবি শুভেন্দুর, 'নিজের পরিবারের হিসেবটা দিন', পাল্টা কুণাল

তা সত্ত্বেও পুরসভার বেশ কিছু দফতরে ঘুঘুর বাসা রয়েছে, এমন অভিযোগ নতুন নয়। এই পরিস্থিতিতে কর্মসংস্কৃতির সংস্কারে একগুচ্ছ পদক্ষেপের ভাবনাচিন্তা শুরু হয়েছে।  কলকাতা পুরসভার মেয়র জানিয়েছেন, কোন দফতরে কত লোক প্রয়োজন, তা নির্ধারণ করার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।  

এ দিন ফিরহাদ বলেন, "যেখানে লোক কম, সেখানে বাড়তি কর্মীদের অন্য বিভাগ থেকে সরিয়ে বদলি করা হবে। ...আমি চাই না, একই পদে কোনও কর্মী বেশিদিন থাকুন...কোন দফতরে কত কর্মী রাখা প্রয়োজন, তা জানতে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।"

কর্মসংস্কৃতিতে জোর!

সম্প্রতি কলকাতা পুরসভার বিভিন্ন দফতরে ৭৬ জনকে বদলি করা হয়েছে বলে সূত্রের খবর। ম্যান পাওয়ার প্লানিংয়ের ওপর জোর দিচ্ছে পুরসভা।  এই পরিস্থিতিতে বিভিন্ন দফতরে বদলি প্রক্রিয়া চালু করে কর্মসংস্কৃতির সংস্কারের পথে কীভাবে এগোয় পুরসভা, সেটাই দেখার।  

সেরা শিরোনাম

Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
West Bengal News Live : ২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট
২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?

ভিডিও

BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫
Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget