এক্সপ্লোর

KMC: 'টাকার সঙ্কট রয়েছে, পেনশন বন্ধের নোটিস কে দিয়েছে তদন্ত হচ্ছে', জানালেন ফিরহাদ

Firhad Hakim on KMC Notice: কলকাতার পুরসভার পেনশন বন্ধের নোটিস বিতর্কে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘পেনশন যাঁদের পাওয়ার কথা তাঁরা পাচ্ছেন।'

কলকাতা: গত পাঁচ মাস ধরে অবসরকালীন সুবিধা ও পেনশনের টাকা পাচ্ছেন না অবসরপ্রাপ্ত কর্মীরা। এমন অবস্থায় পুরসভার পেনশন বিভাগে একটি নোটিস নিয়ে বিতর্ক চরমে। সেখানে বলা হয়েছিল, ২০২১ সালের সেপ্টেম্বরের পর থেকে যে পুরকর্মীরা অবসর নিয়েছেন, পুরসভার তহবিলের সঙ্কটের জন্য তাঁদের অবসরকালীন সুযোগ-সুবিধা ও পেনশনের টাকা আপাতত দেওয়া যাচ্ছে না। যদিও এই নোটিসের সত্যতা অস্বীকার করেছেন মেয়র।

এদিন টাউন হলে কলকাতার পুরসভার পেনশন বন্ধের নোটিস বিতর্কে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘পেনশন যাঁদের পাওয়ার কথা তাঁরা পাচ্ছেন। যাঁদের পেনশন পাওয়া প্রসেসে আছে, তাঁদের একটু দেরি হচ্ছে। কে নোটিস দিয়েছে, তদন্ত হচ্ছে। ১০০০ কোটি টাকার ক্রাইসিস আছে কলকাতা পুরসভার। কিন্তু তার মানে এই নয় যে পেনশন বন্ধ করে দেব।' 

প্রসঙ্গত, অবসরের পরে বেশ কয়েক মাস কেটে গেলেও পেনশনের টাকা না পেয়ে প্রায়ই সংশ্লিষ্ট বিভাগে এসে দরবার করছেন তাঁরা। পেনশনের টাকা হাতে না পেয়ে বর্তমানে অনিশ্চয়তায় ভুগছেন অবসরপ্রাপ্তদের অনেকেই। যদিও এর আগেই ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘‘শপথ নেওয়ার এই মুহূর্তে ৭০০ কোটি টাকা ঋণের বোঝা রয়েছে পুরসভার মাথায়।’’ এদিন তিনি বলেন, প্রায় এক হাজার কোটি টাকার সঙ্কট রয়েছে পুরসভায়। আচমকা পেনশন বন্ধে উদ্বেগে পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। চিন্তিত ঠিকা কর্মীরাও। কারণ, গত ৮-৯ মাস ধরে তাঁদের প্রাপ্য বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে কবে টাকা পাবেন, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে, ‘পুরসভায় আর্থিক সঙ্কটের জন্য কারা দায়ী? বিজেপি ওই নোটিস লাগায়নি, তৃণমূলেরই লোকজন নোটিস লাগিয়েছে। কটাক্ষ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। 

অন্যদিকে, বর্ষায় কলকাতায় জমা জলের দুর্ভোগ দূর করতে উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। মেয়র জানিয়েছেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কাছ থেকে নেওয়া হচ্ছে ২ হাজার কোটি টাকা ঋণ। টাকা দেবে রাজ্য সরকারও। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা ADB থেকে ২ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হচ্ছে। এছাড়া রাজ্য সরকার দেবে ১৫৩ কোটি টাকা। মৌলালি থেকে পামার বাজার পর্যন্ত পলি সংস্কারের জন্য খরচ করা হবে এই টাকা।                                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget