এক্সপ্লোর

KMC Election : পুরভোটে বিজেপি প্রার্থী একরাশ প্রাক্তন তৃণমূল? জল্পনার মাঝেই শমীক - সুকান্ত জানালেন BJP-র প্ল্যান

তালিকা প্রকাশ্যে আসার আগেই এই বিষয়ে স্পষ্ট উত্তর দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

কলকাতা : নভেম্বরের শেষেই কলকাতা ও হাওড়ায় পুরভোট হওয়ার সম্ভাবনা। তার আগে শুক্র ও শনিবার পুরভোটের প্রার্থী তালিকা ঠিক করতে বৈঠকে বসছে বিজেপি। সূত্রের খবর, বৈঠকে থাকবেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। সূত্রের খবর, এ মাসের শেষেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে নিতে পারে রাজ্যের শাসকদল। কিন্তু তার আগেই তুঙ্গে জল্পনা , কারা প্রার্থী হবেন ? কলকাতা পুরভোটে NCPI–র সঙ্গে বিজেপির জোট হবে কি না, তাও এখনও স্পষ্ট নয়। সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়-কাকলি ঘোষ দস্তিদাররা বারবার বলেছেন, তাঁরা জোট করতে চান। কিন্তু, বিজেপির তরফ থেকে কোনও সাড়া নেই।   জল্পনা শোনা যাচ্ছে, অনেক তৃণমূল কাউন্সিলর নাকি যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে। তবে কি তাঁরাও বিজেপি প্রার্থী হতে পারেন ? তালিকা প্রকাশ্যে আসার আগেই এই বিষয়ে স্পষ্ট উত্তর দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীক এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 'এখনও পর্যন্ত কে প্রার্থী হবে সেটা আমাদের আলোচনায় ঠিক হয়নি। যেসমস্ত প্রার্থীদের নাম আপনারা করছেন, তাদের প্রত্যেককে শুভ বিজয়া জানাই। তারা ভাল থাকুন, সুস্থ থাকুন। ' 

পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ' আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। স্বাভাবিকভাবে আমরা এখনও পর্যন্ত কোনও শরিকি সিট শেয়ারিংয়ের বিষয়ে আলোচনা করিনি।' 

এই বিষয়টা নিয়ে অবশ্য বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি মমতা অনুগামী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপির দিকে । বলেন, বিজেপি যদি তৃণমূলের কাউকে প্রার্থী করে, তাহলে বুঝতে হবে, তাঁদের হাতে প্রার্থী করার মতো লোক নেই। বাকি পুরসভাগুলিতে ফেব্রুয়ারি মাসে ভোট হতে পারে।                              

অন্যদিকে, পুরভোটের আগে বেলেঘাটায় পড়েছে NCPI-এর নামে পেল্লায় মাপের হোর্ডিং । হোর্ডিংয়ে রয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি। হোর্ডিংয়ে অন্যান্য NCPI-সাংসদেরও ছবি রয়েছে। 
বেলা বাড়ার পর অবশ্য হোর্ডিংয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপর পড়ল কালি দিয়ে দেন কেউ বা কারা। কালির পোঁচ পড়ে সায়নী ঘোষের ছবিতেও । আর এই নিয়েই এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন মমতা-তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'নাস্তিক কমিউনিস্ট ও জামাত তৃণমূলকে দূরে রাখার কাজ করব', ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
'নাস্তিক কমিউনিস্ট ও জামাত তৃণমূলকে দূরে রাখার কাজ করব', ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Advertisement

ভিডিও

Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
West Bardhaman News | লাউদোহায় জমি বিবাদ ঘিরে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী
TMC News: চন্ডীপুরে মমতা তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুরের পরে দখলেরও অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget