এক্সপ্লোর

Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

BJP News : দলীয় কার্যালয়ে এদিন তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়।

কলকাতা : শুরু থেকেই জল্পনা ছিল। শেষমেষ তৃণমূলের রাজ্যসভার সাংসদ থেকে পদত্যাগ করা কোয়েল মল্লিককেই ওই আসনে প্রার্থী করেছে বিজেপি। এবার বিজেপিতে যোগদান করলেন অভিনয় জগৎ থেকে আসা কোয়েল মল্লিক। মুরলীধর সেন লেনে রাজ্যের দলীয় কার্যালয়ে এদিন তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোয়েল বলেন, "ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। কারণ, ওঁরাই আমাকে এইভাবে নির্বাচন করেছেন। এটা একটা বিশাল বড় কর্তব্য, দায়িত্ব। শেষ কিছু মাস ধরে যেভাবে উন্নয়নের কাজ শুরু হয়েছে বাংলাতে, সেটা দেখে আমরা খুবই আনন্দিত। মানুষ হিসাবে আমরা সকলেই চাই উন্নয়ন। এটাই সবথেকে দরকার। অনেক বেশি কাজ আসুক। রাজনীতির কথা বললে বলব, একটা কথা আমি সবসময় বাবাকে বলতে শুনেছি, পেপার খুললে মনে হতো এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে না। কিছু জিনিস যেগুলো আমরা সাধারণ মানুষ হিসাবে সবসময় চাই। রাজ্যে ভীষণ ভাল পড়াশোনা করে যখন সবাই বাইরে চলে যায়, বাইরেই জীবন-যাপন করে, তখন মনে হয় এরা এখানে কেন করছে না। এটা এমন একটা প্ল্যাটফর্ম...যেটা আমরা খবরের কাগজ পড়ে... ইস ইস ইস বলতাম, এখানে এসে আমার মনে হয়... এই জায়গাটায় কিছু যদি যোগ করতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব।" 

বিগত জমানার কোন কোন ঘটনা আপনার ইস ইস ইস বলে মনে হয়েছে ?

উত্তরে কোয়েল বলেন, "ইস ইস ইস করে বলতে গেলে তো অনেকগুলো কথা বলতে হবে। অনেক ইস-এর কথা বলছি না। অন্তত কয়েকটা ইস-এর কথা বলব। যেটা প্রথমেই বললাম যে, আমি চাই বাংলার মানুষ সবাই যেন আনন্দে থাকে। কাজ অনেক বাড়ে। সোশ্যাল মিডিয়ায় লেভেল অফ ফ্রাস্টেশন বেড়ে যাচ্ছে। টক্সিসিটি বেড়ে যাচ্ছে। সেটা কী কারণে বেড়ে যাচ্ছে সেটাও জানতে হবে। আমরা শুধু দেখছি, লোকেরা ভীষণ টক্সিক। কিন্তু, টক্সিক নন। তার একটা রুট লেভেল হচ্ছে, কাজ নেই। কাজের অভাব। সেটা বুঝতে হবে এবং মানতে হবে আমাদের। তাছাড়া পশ্চিমবঙ্গে যদি আরও অনেক স্কুল বাড়ত...যদি বেসিক লেভেল অফ এডুকেশনটা ভাল হয়। প্রত্যেক মানুষের ক্ষেত্রে। শুধু একটা স্টার্টার নয়। আমরা কয়েকজন প্রিভিলেজড আছি। কিন্তু, অনেকে প্রিভিলেজড নন, তাঁদের ক্ষেত্রে ভাবতে হবে। তাঁদের জন্য সবথেকে বেশি ভাবতে হবে। কারণ, সেই সংখ্যাটা সবথেকে বেশি। এতকিছু আছে। সেজন্য এই ইসগুলোর মধ্যে...এটা প্রাইমারি ইস। বাকি ইস ...থাকুক আজ।"

প্রসঙ্গত, ইস্তফা দেওয়ার দিনই মিলেছিল ইঙ্গিত । চলছিল জল্পনা। শেষমেষ সেটাই সত্যি হয়েছে। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকের রাস্তাতেই হাঁটেন, তৃণমূলের আরেক প্রাক্তন রাজ্যসভার সাংসদ, অভিনেত্রী কোয়েল মল্লিক। সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন আগেই, আর রাজ্যসভায় খালি হওয়া সেই আসনের উপনির্বাচনে কোয়েল মল্লিককেই প্রার্থী করেছে বিজেপি। আর আজ বিজেপিতে যোগ দিলেন তিনি। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget