এক্সপ্লোর

Kojagari Laxmi Puja 2022 : কেন রাত জাগতে হয় কোজাগরী লক্ষ্মীপুজোর রাতে ? আর কী কী নিয়ম মানতেই হবে ?

Lakhsmi Puja : ‘কঃ’ মানে কে, ‘জাগর’ শব্দের অর্থ জেগে আছ। অর্থাৎ, কে জেগে আছ?  মানুষের বিশ্বাস, এদিন রাতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন দেবী৷

কলকাতা : রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো ৷ বাংলার ঘরে ঘরে ধনদেবীর আরাধনার প্রস্তুতি তুঙ্গে ৷ সাধারণ গৃহস্থ থেকে সেলিব্রিটি, সবার ঘরেই সাড়ম্বরে লক্ষ্মী বন্দনা হয়। দুর্গাপুজো করলে এই পুজো করতেই হয় সেই স্থানে। দিনে নয়, রীতি অনুযায়ী কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মী পুজো নেন রাতে ৷

রাতে আকাশে যখন উঁকি দেবে পূর্ণিমার চাঁদ, ঘরে ঘরে তখন বাজাতে হবে শাঁখ। সাধ্যমতো করতে হবে সমৃদ্ধির দেবীর পুজো। ‘কঃ জাগর’ শুনতে রাত জাগতে হবে।  বিশ্বাস,  পূর্ণিমার চাঁদের আলোয় যখন উদ্ভাসিত চরাচর, তখনই মা লক্ষ্মী পা রাখবেন মর্ত্যের মাটিতে। বিত্তশালী হবে ধরা! 

‘কঃ’ মানে কে, ‘জাগর’ শব্দের অর্থ জেগে আছ
এই পুজোয় মহিলাদেরই অগ্রাধিকার৷ সন্ধ্যায় পুজো করে সারারাত জেগে থাকাই কোজাগরী-রীতি। ‘কোজাগরী’ শব্দটি এসেছে সংস্কৃত ‘কঃ জাগর’ শব্দবন্ধ থেকে। ‘কঃ’ মানে কে, ‘জাগর’ শব্দের অর্থ জেগে আছ। অর্থাৎ, কে জেগে আছ?  মানুষের বিশ্বাস, এদিন রাতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন দেবী৷ যে ভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে আশীর্বাদ করে যান তিনি ৷ তাঁকেই ধনসম্পত্তিতে ভরিয়ে দেন মা লক্ষ্মী। গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷ শ্বেতপদ্ম ও শ্বেতচন্দনে লক্ষ্মীর আরাধনা করতে হয়৷ ফল-মূলের পাশাপাশি চিড়ে এবং নারকেল লক্ষ্মীপুজোয় আবশ্যিক ৷ একে চিপিটক বলে৷  রীতি অনুযায়ী, পুজো শেষে সারারাত পাশা খেলতে হয় ৷

প্রথা মেনে বহু বাড়িতেই মূর্তির বদলে দেবীর আরাধনা হয় সরায় আঁকা পটে ৷ বিশেষ রীতি মেনে, সরায় লক্ষ্মীর মূর্তি ছাড়াও আঁকতে হয় ঝাঁপি, আয়না, চিরুনির ছবি৷ 

কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে মনে রাখুন 

  • গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷
  • শ্বেতপদ্ম ও শ্বেতচন্দনে লক্ষ্মীর আরাধনা করতে হয়৷
  • ফল-মূলের পাশাপাশি চিড়ে এবং নারকেল লক্ষ্মীপুজোয় আবশ্যিক৷ 
  •  পুজো শেষে সারারাত পাশা খেলতে হয়৷
  •  রাত জেগে পাশা খেলা এই পুজোর রীতি। 
  • যে ঘরে আলো জলে সেখানেই মা লক্ষ্মী পা রাখেন বলেই বিশ্বাস। 
  • যাঁরা আজ পুজো করছেন, তাঁরা খেয়াল রাখুন আতপ চাল অবশ্যই কিনবেন।
  • মা লক্ষ্মীর ঘটের সামনে কড়ি রেখে পুজো করবেন। 
  • দোরে দোরে মা লক্ষ্মীর পায়ের আলপনা দেবেন অবশ্যই। আল্পনায় আঁকা হবে লক্ষ্মীর পদচিহ্ন। 
  • লক্ষ্মী দেবীর ১০৮ নাম জপ করুন অবশ্যই শুভফল পাবেন
  • কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মী পাঁচালি পড়তেই হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget