এক্সপ্লোর

Kolkata Airport Accident : কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা ! লিফট ছিড়ে চূড়ান্ত আতঙ্ক

মেরামতির সময়ই লিফটি ছিঁড়ে পড়ে। এতে গুরুতর আহত হন ৪ জন। 

ব্রতদীপ ভট্টাচার্য,কলকাতা : কলকাতা বিমানবন্দরের ভিতরে লিফট ছিড়ে বিপত্তি ঘটল । চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল লিফট ছেঁড়ায়।  মেরামতি চলছিল লিফটতে। জানা গিয়েছে, মেরামতির সময় কর্মীরা লিফট-ডাকটে কাজ করছিলেন।  লিফটি ছিঁড়ে পড়ে সেই। এতে গুরুতর আহত হন ৩ জন। 

কার কেমন আঘাত 

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  জানা গিয়েছে, একজন ৫১ বছরের ব্যক্তির বুকে ও পেলভিসে গুরুতর আঘাত পেয়েছেন। তাঁর একাধিক পাঁজরের হাড় ভেঙেছে এবং রক্তচাপও বিপজ্জনকভাবে নেমে গিয়েছে। আরেকজন ৫১ বছরের ব্যক্তির মাথায় ও বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট লেগেছে। তাঁর মাথার খুলিতে একাধিক ফ্র্যাকচার ধরা পড়েছে। তাঁকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তৃতীয় আহত ব্যক্তি ২৭ বছরের যুবক। তাঁর মাথায় আঘাতের পাশাপাশি দু’টি পায়েই একাধিক হাড় ভেঙেছে বলে জানা গিয়েছে।  ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।             

 
কোন লিফটে দুর্ঘটনা 

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, দুপুর দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে এয়ারপোর্টের বাস লাউঞ্জের ৩৪ নম্বর লিফটে। এই লিফটি রক্ষণাবেক্ষণের জন্য এদিন বন্ধ করা ছিল বলেই দাবি ম্যানেজমেন্টের। কলকাতা বিমানবন্দরের যাঁরা ডোমেস্টিক ফ্লাইট ধরেন, তাঁরা বিমানে পৌঁছনোর জন্য বাস ব্যবহার করতে পারেন বা এরোব্রিজও ব্যবহার করতে পারেন। এই বাস ধরতে  এসকেলেটর বা  লিফট ব্যবহার করা যায়। অনেকগুলি লিফটের মধ্যে ৩৪ নম্বর লিফটটিতে দুর্ঘটনাটি ঘটে।  কীভাবে ঘটল এই দুর্ঘটনা, খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।  

অতীতে বিমানে গাড়ির ধাক্কা 

হালফিলে কলকাতা বিমানবন্দরে একটি ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানে ধাক্কা মারে একটি গাড়ি। পার্কিং বে-তে দাঁড়িয়ে ছিল ইন্ডিগো সংস্থার একটি বিমান। তার ইঞ্জিনে ধাক্কা মারে  বিমানে ক্যাটারিং সংস্থার গাড়িটি।  কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল ওই বিমানটির। তবে ওই ধাক্কার ফলে বিমানের ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর বিকল্প বিমানের ব্যবস্থা করে ইন্ডিগো।  

শৌচালয়ে বোমা বিস্ফোরণের হুমকির চিরকুট                         

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি, একটি বিমানের শৌচালয়ে বোমা বিস্ফোরণের হুমকির চিরকুট পাওয়া যায়। সাতসকালে, ইন্ডিগোর কলকাতা-শিলঙের বিমানে বোমাতঙ্ক সৃষ্টি হয়। জানা যায়, শেষপর্যন্ত বিমানটি থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তবে হঠাৎ করে আতঙ্ক ছড়ানোয় বোর্ডিং প্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়। কলকাতা বিমানবন্দর চত্বরে চলে তল্লাশি। হাজির হয় বম্ব স্কোয়াড। বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে গিয়ে  তল্লাশি চালানো হয়। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। গোটা বিমানবন্দর চত্বরে জারি করা হয় এমার্জেন্সি। পরে কিছু না পাওয়া গেলে, বিমানটি দেরি করে ছাড়ে।                       

আরও পড়ুন : কাকলিকে আমন্ত্রণ প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? কারা এই 'বিশেষ বিশেষ'?         

                            

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget