এক্সপ্লোর

Kolkata Airport: জলমগ্ন কলকাতা বিমানবন্দরের পার্কিং বে, ভারী বৃষ্টিতে বিপত্তি

Kolkata News: রানওয়েতে জল জমেনি বলে জানা গিয়েছে। ফলে বিমান ওঠানামায় কোনও সমস্যা হচ্ছে না বলে জানা গিয়েছে। 

কলকাতা: একটানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দরের পার্কিং বে। জল জমে রয়েছে বিমানবন্দরের অ্যাপ্রন এলাকাতেও। বিমানবন্দর থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে জল থৈ থৈ অবস্থা পার্কিং বে-র। সেই জলের উপরই দাঁড়িয়ে রয়েছে পর পর বিমান। তবে রানওয়েতে জল জমেনি বলে জানা গিয়েছে। ফলে বিমান ওঠানামায় কোনও সমস্যা হচ্ছে না বলে জানা গিয়েছে। (Kolkata Airport)

কলকাতা বিমানবন্দরের যেখানে বিমান দাঁড় করানো থাকে, সেই জায়গাটি জলে ভরে গিয়েছে। পার্কিং এলাকার যতদূর চোখ যায়, জলই চোখে পড়ে। বিমান ওঠানামায় যদিও সমস্যা হচ্ছে না, কিন্তু বিমানবন্দরের কর্মীরা সমস্যায় পড়ছেন। জল ঠেলে ঠেলেই এগোতে হচ্ছে তাঁর। যাবতীয় কাজ করতে হচ্ছে জল ভেঙেই।  একটানা বৃষ্টিতেই এমন অবস্থা বলে জানিয়েছেন তাঁরা। (Kolkata News)

রাত থেকে মাঝেমধ্যেই ঝেঁপে বৃষ্টি। কলকাতা বেশ কিছু এলাকা জলমগ্ন। ভোর ৪টে থেকে সকাল ৬টা পর্যন্ত সবথেকে বেশি ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে উল্টোডাঙায়। দু’ঘণ্টায় খিদিরপুর পামারবাজারে বৃষ্টির পরিমাণ ৪১ মিলিমিটারের বেশি। চিংড়িঘাটায় ৩৯, তপসিয়ায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভোর ৪টে থেকে সকাল ৬টার মধ্যে। 

আরও পড়ুন: World Bank Report: আমেরিকার মাথাপিছু আয়ের এক চতুর্থাংশে পৌঁছতে ৭৫ বছর লাগবে ভারতের, চিনের ১০ বছর: বিশ্ব ব্যাঙ্ক

এর পাশাপাশি, কলকাতায় জল জমেছে PTS, নারকেলডাঙা মেন রোডে। জলে ভাসছে বিমানবন্দরের কাছে কৈখালি এলাকা। সেখানে জল ভেঙে এগোতে গিয়ে পড়ে যান এক তরুণী। জলে পড়ে যায় তাঁর ফোনটিও। পাতিপুকুর আন্ডারপাসও জলের তলায়। লেকটাউন VIP রোডও জলমগ্ন। সেক্টর ফাইভের কলেজ মোড়, উইপ্রো মোড়েও জল। 

রাত থেকে মুষলধারা বৃষ্টিতে জলমগ্ন সল্টলেকের বিভিন্ন এলাকা। জল জমেছে FD ব্লক, করুণাময়ী বাস স্ট্যান্ড চত্বরে। সেক্টর ফাইভেও জল জমেছে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পাশেই জল জমে রয়েছে, পথে নেমেছেন নবদিগন্তের কর্মীরা। দ্রুত জল বার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। 

জলমগ্ন বেহালার সরশুনা। কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ডের কাষ্ঠডাঙা লিঙ্ক রোডে জল জমে আছে। হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েছেন স্কুলপড়ুুয়া থেকে অফিসযাত্রীরা। কোথাও বাড়িতেও জল ঢুকেছে। পুরসভা নিকাশির হাল ফেরানোর ব্যাপারে উদাসী বলে অভিযোগ করেছেন সরশুনাবাসী। 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। অন্য দিকে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখাও গিয়েছে বাংলার উপর দিয়ে। এই ত্রিফলায় আজ দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজ্য জুড়ে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আজ বিকেল থেকে বৃষ্টি কমবে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃৃষ্টি হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি থাকছে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget