এক্সপ্লোর

Kolkata Crime News : ঠাট্টাতামাশা থেকে হাতাহাতি, খুন ! বাঘাযতীনে তীব্র চাঞ্চল্য

হাতাহাতির মধ্যে প্রণয়কে সজোরে ধাক্কা মারেন রবি। পিছনদিকে মাটিতে পড়ে যান প্রণয়। আঘাত লাগে মাথায়। শুরু হয় তীব্র রক্তক্ষরণ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা : ঠাট্টাতামাশা থেকে হাতাহাতি। আর সেই হাতাহাতি থেকে রিকশচালককে খুনের (Rikshaw Puller Death) অভিযোগ উঠল আরেক রিকশচালকে বিরুদ্ধে। বাঘাযতীন রামঠাকুর আশ্রম এলাকার ঘটনা। অভিযুক্ত রিকশচালককে গ্রেফতার করেছে পুলিশ (Police)। 

ঠাট্টাতামাশা বদলে গেল মৃত্যুতে ! শহরের বুকে অস্বাভাবিক মৃত্যু হল এক রিকশচালকের। খুনের অভিযোগ উঠল আরেক রিকশচালকের বিরুদ্ধে। মৃতের নাম, প্রণয় সাঁপুই ওরফে বাপি (৪২)। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বাঘাযতীন রামঠাকুর আশ্রম এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে রিকশ চালক প্রণয় সাঁপুই ও রবি হালদারের মধ্যে ঠাট্টাতামাশা হচ্ছিল। তাকে কেন্দ্র করেই বাদানুবাদ শুরু হয়। কিছুক্ষণের মধ্য়েই শুরু হয় হাতাহাতি। 

হাতাহাতির মধ্যে প্রণয়কে সজোরে ধাক্কা মারেন রবি। পিছনদিকে মাটিতে পড়ে যান প্রণয়। আঘাত লাগে মাথায়। শুরু হয় তীব্র রক্তক্ষরণ। তড়িঘড়ি প্রণয়কে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, কাজের সূত্রে বাঘাযতীতে ভাড়া থাকতেন প্রণয়। পুলিশ জানিয়েছে, মৃতের বাড়ির ঠিকানা খোঁজ করে খবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে পরিজনদের।

কয়েকদিন আগেই ভরদুপুরে প্রকাশ্যের পিটিয়ে খুনের ঘটনা ঘটেছিল কলকাতায়। সামনে আসে ভয়ানক সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে চুলের মুঠি ধরে কিল, চড়, ঘুষি মারছে আরেকজন। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মদের দোকানের কর্মী। নিহত ব্যক্তির সঙ্গে বচসা শুরু হয়। এরপরই অভিযুক্ত ব্যক্তি চড়াও হয় তাঁর উপরে। শুরু হয় মারধর। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রহৃত ওই ব্যক্তিকে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দোকানে চড়াও হয় উত্তেজিত জনতা। ঢাকুরিয়া ব্রিজের সামনে রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা বাঁধে স্থানীয় বাসিন্দাদের। অভিযুক্ত ব্যক্তিকে সামনে আনার দাবি জনতার। 

                                                         

আরও পড়ুন- অসুস্থ বাবা, সংসার চালাতে টোটোর স্টিয়ারিং ধরেছে গাইঘাটার ক্লাস নাইনের গায়ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget