এক্সপ্লোর

Kolkata News : শরীরজুড়ে আঘাত ! বাগুইআটিতে স্যুটকেস খুলতেই ভয়ঙ্কর দৃশ্য

মহিলা এলাকার বাসিন্দা নন। তাঁর পরিচয় এবং দেহ স্যুটকেসে ভরে কে বা কারা ফেলে গেল, খতিয়ে দেখছে পুলিশ। 

হিন্দোল দে, রঞ্জিত সাউ, কলকাতা :  আবার একটা হাড়হিমকরা হত্যাকাণ্ড! আবার সেই ট্রলি ব্যাগ থেকে উদ্ধার মৃতদেহ । কুমোরটুলি, ঘোলার পর এবার বাগুইআটিতে । ট্রলি ব্যাগের পর এবার স্য়ুটকেস-বন্দি দেহ উদ্ধার হল বাগুইআটিতে।

স্যুটকেস খুলে এক বৃদ্ধার দেহ

মঙ্গলবার সকালে প্রতিবেশী পাড়ায় রাস্তার মধ্যে স্যুটকেস পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। স্যুটকেস খুলে এক  যুবতীর দেহ মেলে। মহিলা এলাকার বাসিন্দা নন। তাঁর পরিচয় এবং দেহ স্যুটকেসে ভরে কে বা কারা ফেলে গেল, খতিয়ে দেখছে পুলিশ। 

পরপর ট্রলিব্যাগে দেহ 

কুমোরটুলির ট্রলিব্যাগ-কাণ্ড

এর আগে গত মার্চে, ঘোলার কাছে ট্রলিব্যাগ  থেকে উদ্ধার হয় রাজস্থানের ব্যবসায়ীর দেহ! গ্রেফতার করা হয়েছে নিহত ব্য়বসায়ীর বিজনেস পার্টনারকেই! তার আগে শহরে তোলপাড় ফেলে দেয় কুমোরটুলির ট্রলিব্যাগ-কাণ্ড। যেখানে এক সুমিতা ঘোষ নামে এক আত্মীয়াকে খুনের পর, ট্রলিব্যাগে দেহ ফেলতে গিয়ে ধরা পড়েন মা-মেয়ে আরতি ঘোষ এবং ফালগুনী ঘোষ! এরপর ঘটনার তদন্তে একের পর এক হাড়হিম করা ঘটনা সামনে আসে। সম্পত্তি ও টাকাপয়সার লোভ কীভাবে মা-মেয়েকে অপরাধের অন্ধকারে ঠেলে দেয় ! দুই মহিলার এই নৃশংস কীর্তি, অনেকেরই শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দেয়। 

ঘোলার ট্রলিব্যাগ কাণ্ড

ঘোলার ঘটনাও  ছিল নৃশংস। নিহতের নাম ছিল বাঘারাম দেবাসি। রাজস্থানের বাসিন্দা বাঘারাম কলকাতার বড়বাজারে কাপড়ের ব্যবসা করতেন।  থাকতেন কলেজ স্ট্রিটের কাছে মেছুয়া পট্টিতে। ব্যবসায়ীকে খুনের ঘটনায়, তাঁর দুই বিজনেস পার্টনার কৃশপাল সিং ও করণ সিং-কে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ। এরাও কৃশপাল ও করণ রাজস্থানের জালোরের বাসিন্দা। 
সম্পর্কে মামাতো-পিসতুতো দুই ভাই থাকত মুক্তারামবাবু স্ট্রিটের কাপড়ের গুদামে। এই গুদামেই খুন করা হয় বাঘারামকে, উঠে আসে তদন্তে ।  চায়ের সঙ্গে ওষুধ মিশিয়ে খাইয়ে প্রথমে নিস্তেজ করে, পরে গলার নলি কাটা হয়। এরপর মুখে প্লাস্টিক জড়িয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করার পর, দেহ পোরা হয় ট্রলি ব্যাগে। তারপর তা ফেলে আসার চেষ্টা করতে গিয়েই অপরাধের পর্দাফাঁস হয়ে যায়।                   

এখন বাগুইআটির এই স্যুটকেসবন্দি দেহ কার, খোঁজ করছে পুলিশ। কী উদ্দেশ্যেই বা খুন, কে ফেলে গেল স্যুটকেস, খোঁজ করা হচ্ছে।  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: শুভেন্দুর মনোনয়ন জমা ঘিরে অশান্তির ঘটনায় অভিযোগ নির্বাচন কমিশনের, মামলা রুজু লালবাজারের
শুভেন্দুর মনোনয়ন জমা ঘিরে অশান্তির ঘটনায় অভিযোগ নির্বাচন কমিশনের, মামলা রুজু লালবাজারের
News Live Updates: সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর চিংড়িঘাটায় মেট্রোর কাজে কাটতে চলেছে জট
সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর চিংড়িঘাটায় মেট্রোর কাজে কাটতে চলেছে জট
Mothabari Case:
"উদ্ধারে দেরি হয়েছে", স্বীকার এডিজি উত্তরবঙ্গের, কারণও ব্যাখ্যা করলেন জয়রমণ!
Shubhrangshu roy: “আমি মুকুল রায় নই যে...'' টিকিট না পেয়েই বিস্ফোরক মুকুলপুত্র শুভ্রাংশু !
“আমি মুকুল রায় নই যে...'' টিকিট না পেয়েই বিস্ফোরক মুকুলপুত্র শুভ্রাংশু !

ভিডিও

Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
Embed widget