এক্সপ্লোর

Kolkata News: শহরে ফের উঠতি মডেলের রহস্যমৃত্যু, বাঁশদ্রোণীর ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Bansdroni Model Death: বাঁশদ্রোণী থানার উল্টো দিকের একটি বহুতল থেকে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

হিন্দোল দে, কলকাতা: শহরে ফের উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার। এই ঘটনায় দানা বেঁধেছে রহস্য। পেশায় মডেল (Bansdroni Model Death) ওই তরুণী এক বন্ধুর সঙ্গে একছাদের নীচে থাকতেন বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, প্রায়শই দু'জনের মধ্যে ঝামেলা লেগে থাকত। তার পরই শনিবার রাতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই তরুণী আত্মহত্যা করেছেন নাকি তাঁর রহস্য় মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। 

শহরে ফের মডেলের রহস্য মৃত্যু

কলকাতার (Kolkata News) বাঁশদ্রোণী (Bansdroni) এলাকার ঘটনা। বাঁশদ্রোণী থানার উল্টো দিকের একটি বহুতল থেকে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শনিবার রাতে ফ্ল্যাটের মধ্যে থেকে দেহটি উদ্ধার হয়। তাঁর সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দু'জনের মধ্যে অশান্তি হয়েছিল কিনা, ওই তরুণী মানসিক অবসাদে ভুগছিলেন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম পূজা সরকার। আদতে উত্তর ২৪ ঘণ্টার গাইঘাটার বাসিন্দা তিনি। বয়স ছিল মাত্র ১৯ বছর। মাস ছয়েক আগে এক বন্ধুর সঙ্গে মিলে ফ্ল্যাটটি ভাড়া নেন তিনি। স্থানীয়দের দাবি, ওই ফ্ল্যাটে একসয় দুই তরুণ এহং দুই তরুণী থাকতেন। গভীর রাতে বাড়ি ফিরতেন পূজা। প্রায়ই ফ্ল্যাটের মধ্যে থেকে বচসা ভেসে আসত। 

আরও পড়ুন: Malda News: রাতের অন্ধকারে বাগানের মধ্যে দুষ্কর্ম! বোমা বাঁধতে গিয়ে বিপত্তি, বিস্ফোরণে মৃত্য়ু ২ দুষ্কৃতীর, গুরুতর আহত ১

নিত্যদিন এমন চলতে থাকায় কার্যত গা সয়ে গিয়েছিল সকলের। তার মধ্যেই শনিবার রাতে পূজার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ওই বহুতলে ছুটে যায় বাঁশদ্রোণী থানার পুলিশ। পূজার সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে ওই তরুণীরমৃত্যু হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় ফ্ল্যাটে থাকলেও মডেলের সঙ্গী কেন কিছু টের পেলেন না, তা নিয়েও উঠছে প্রশ্ন। 

ফ্ল্যাটের মালিক এবং স্থানীয়দের মন্তব্যে ফারাক

স্থানীয় সূত্রে খবর, গোবরডাঙা হিন্দু কলেজে পড়ছিলেন পূজা। পাশাপাশি মডেলিংও করতেন তিনি। ওই ফ্ল্যাটের মালিকের দাবি, এক বন্ধুর সঙ্গে মিলে একতলার ফ্ল্যাটটি ভাড়া নেন পূজা। যদিও ফ্ল্যাট মালিকের সঙ্গে স্থানীয়দের বক্তব্যে ফারাক রয়েছে। প্রতিবেশীদের দাবি, বাঁশদ্রোণীর ওই ফ্ল্যাটে একসময় দুই তরুণ এবং দুই তরুণী থাকতেন। গভীর রাতে বাড়ি ফেরা থেকে শুরু করে ফ্ল্যাটে প্রায়ই বচসা হত। উঠতি মডেলের মৃত্যুর সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget