এক্সপ্লোর

Malda News: রাতের অন্ধকারে বাগানের মধ্যে দুষ্কর্ম! বোমা বাঁধতে গিয়ে বিপত্তি, বিস্ফোরণে মৃত্য়ু ২ দুষ্কৃতীর, গুরুতর আহত ১

Malda Bomb Blast: আহত ব্য়ক্তিকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

করুণাময় সিংহ, মালদা: ভোররাতে বোমা ফেটে বিপত্তি। মালদায় (Malda News) মৃত্যু দুই দুষ্কৃতীর। গুরুতর আরও এক জন দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটেই ওই দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে (Malda Momb Blast)। 

ভোররাতে মালদায় বোমা ফেটে বিপত্তি

মালদার মানিকচকের গোপালপুর এলাকার ঘটনা। ভোররাতে সেখানে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে দু'জনকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তৃতীয় জনকে। 

আহত ব্য়ক্তিকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপালপুরের একটি বাগানে গভীর রাত থেকে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময়ই বিস্ফোরণ ঘটে যায়। তাতেই দু'জনের মৃত্য়ু হয়। বিস্ফোরণস্থলে পুলিশের বিরাট বাহিনী মোতায়েন রয়েছে। কোথা থেকে বোমা বাঁধার সরঞ্জাম এল, পরিমাণে কতটা ছিল, দুষ্কৃতীদের উদ্দেশ্য কী ছিল, তা জানার চেষ্টা চলছে। এ নিয়ে স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার সময় আর কেউ সেখানে উপস্থিত ছিলেন কিনা, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Jagaddal Shootout: পুলিশকে 'কঠোর' হওয়ার বার্তা অর্জুনের, 'ওঁর নির্দেশেই গুলি চলেছিল ২০২০-তে' বিস্ফোরক তৃণমূল নেতা

উল্লেখ্য, এ দিনের বিস্ফোরণে ফের রাজ্য়ের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। সকলের নজর এড়িয়ে কী ভাবে দুষ্কৃতীর দল বাগানে বোমা বাঁধার সরঞ্জাম নিয়ে ঢুকল, বোমা না ফাটলে বিষয়টি আদৌ চাউর হত কিনা, প্রশ্ন তুলছেন স্থানীয়রাই। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বোমা বাঁধার সরঞ্জাম নিয়ে, সকলের নজর এড়িয়ে কী ভাবে দুষ্কৃতীদল এতদূর এগোল, তা নিয়েও প্রশ্ন উঠছে।

ফের বোমা বাঁধার ঘটনা সামনে এল

উল্লেখ্য, বছরের গোড়ার দিকে বগটুইকাণ্ডের পর রাজ্যের সর্বত্র হানা দিয়ে বোমা-গুলি, অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে নিত্যদিনই বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে। তা সত্ত্বেও কী ভাবে পুলিশের নজর এড়িয়ে দুষ্কৃতীদল কাজ চালিয়ে যাচ্ছে, তা নিয়ে প্রশ্নের মুখে পুলিশ এবং প্রশাসন। কারণ গুলি-বোমাবাজিতে এই মুহূ্র্তে তেতে রয়েছে জগদ্দলও। অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে সেখানে।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget