এক্সপ্লোর

IMA News: পরপর চারবার, IMA-এর কলকাতা শাখার সভাপতি পদে নির্বাচিত নির্মল মাজি

Nirmal Maji News: নির্মল মাঝি জানিয়েছেন, তাঁর পরের লক্ষ্য IMA-এর রাজ্য শাখা। যার সম্পাদক চিকিত্সক-সাংসদ শান্তনু সেন।

কলকাতা: পরপর চারবার চিকিত্সক সংগঠন IMA-এর কলকাতা শাখার সভাপতি পদে নির্বাচিত হলেন নির্মল মাজি। প্রতিদ্বন্দ্বী প্রশান্ত ভট্টাচার্যকে ৯ ভোটে হারিয়েছেন চিকিত্সক-বিধায়ক। IMA-এর সহ সভাপতি পদে জয়ী হয়েছেন মৌসুমী বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভিমানি ও অসীম সরকার। সম্পাদক পদে নির্বাচিত মানব নন্দী।

সহ সম্পাদক পদে জয়ী হয়েছেন আসিফ ইকবাল, কৌশিক বিশ্বাস ও শিল্পা বসু রায়। বিরোধীপক্ষের আরেক প্রার্থী অনির্বাণ দলুই কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। তাঁর জয়ের ব্যবধান ২৮টি ভোট। নির্মল মাঝি জানিয়েছেন, তাঁর পরের লক্ষ্য IMA-এর রাজ্য শাখা। যার সম্পাদক চিকিত্সক-সাংসদ শান্তনু সেন।

উল্লেখ্য, গতকাল আইএমএ (IMA) কলকাতা (Kolakata) শাখার নির্বাচন ঘিরে উত্তেজনা বাধে। সকাল ১১টা থেকে তালতলায় আইএমএ-র (IMA) কলকাতা শাখা অফিসে শুরু হয় ভোটদান। আইএমএ-র সভাপতি পদের জন্য লড়াই করছিলেন চিকিত্সক-বিধায়ক নির্মল মাঝি ও আরেক চিকিত্সক প্রশান্ত ভট্টাচার্য। ভোটপর্ব শুরুর আগে থেকেই ভোটকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন দু’ পক্ষের সমর্থকরা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। আইএমএ-র কলকাতা শাখার অফিসের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

উল্লেখ্য, IMA-র কলকাতা শাখার নির্বাচনে, সভাপতি পদে নির্মল মাজির বিরুদ্ধে মনোনয়ন দেন তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্য (Prashanta Bhattacharya)। প্রতিদ্বন্দ্বীকে 'বেইমান', 'গদ্দার' বলে কটাক্ষ করেন নির্মল মাজি (Nirmal Majhi)। তিন বারের বেশি কারও সভাপতি থাকা ঠিক নয়। পাল্টা বললেন তৃণমূল নেতার প্রতিদ্বন্দ্বী।

জেলায় জেলায় বিক্ষোভ। নেতাদের মধ্যে বাগযুদ্ধ। পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে যখন তৃণমূলের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে চলে এসেছে, তখন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা IMA-এর কলকাতা শাখার নির্বাচনেও সামনে চলে এল শাসকদলের দ্বন্দ্ব। সভাপতি পদে তৃণমূলের চিকিৎসক-নেতা নির্মল মাজির বিরুদ্ধে মনোনয়ন জমা দিলেন, তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্য।

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget